Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

একদিকে নির্বাচন অপরদিকে অসহযোগ আন্দোলনের হুমকীতে আত্নঙ্কে জনসাধারন

admin by admin
November 23, 2023
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে ও দেশের বাইরে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বর্তমানে রাজনৈতিক চরম সংকটে দেশে। সরকার চায় নির্বাচন সফল করতে এবং বিএনপি ও তার সমমনা দল চায় নির্বাচন বানচাল করতে। তারই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতির মাঠ হয় উত্তপ্ত । শুরু হয় নতুন করে চরম রাজনৈতিক সংকট। কিন্ত এসবের পরোয়া না করে নির্বাচনের তফসিল ঘোষণা হয়। দেশের জনসাধারন পড়ে নানাবিধ বিপাকে। ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক ঠাক থাকলে আগামী ৭ জানুয়ারী ২০২৪ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে । ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী ৩০ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। ফলে ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। ইতমধ্যে বিএনপি ও অন্য দলগুলোর আন্দোলনকে আমলে না নিয়ে নির্বাচনি চুড়ান্ত কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রক্রিয়া শেষ করেছে । এছাড়া জাতীয় পাটি সহ কিছু ছোট ছোট দলও মনোনয়ন প্রক্রিয়া শেষ করেছে। কিন্ত বিএনপিসহ সমমনা দলগুলি রয়েছে অবরোধ,হরতালসহ অসহযোগ আন্দোলনের মধ্যে। তাদের দাবী নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তাহলে কি ২০১৪ সালের মতো সহিংসতার দিকে আগাচ্ছে দেশ ? এ প্রশ্ন জনসাধারনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এদিকে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আবারও নিজেদের অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বাংলাদেশে তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। কিন্ত বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অভিন্ন অবস্থানে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ভারত। এমন মূল্যায়ন করে কূটনীতিকরা বলছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিকল্প যারা, তাদের ওপর আস্থা না থাকায়, সরকারের ধারাবাহিকতার পক্ষে দিল্লি। তবে সহমত না হলেও এনিয়ে ওয়াশিংটন-দিল্লি দ্বন্দ্বে জড়াবে না বলেই মনে করেন তারা। ভারতের অবস্থানের সাথে অনেকটা একমত চীনও। অবশ্য ভূ-রাজনৈতিক এই টানাপোড়েনে না ঢুকতে সরকারকে পরামর্শ দিচ্ছেন কূটনীতিকরা। তবে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মামলার রায়ে রীতিমতো সাজার জালে আটকা পড়ছেন। পুলিশের ওপর হামলা, কর্তব্য কাজে বাধা, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে দলটির কেন্দ্রসহ তৃণমূল নেতাকর্মীদের সাজা দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, তিন মাসে ২৬ মামলায় বিভিন্ন মেয়াদে ৪১১ জনের সাজা হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরেই পৃথক ২০ মামলায় সাজা হয়েছে ২৭৪ নেতাকর্মীর। মামলার বিচার কার্যক্রম শেষ করার জন্য কখনো রাতেও চলে আদালতের কার্যক্রম। বিএনপির আইনজীবীরা জানান, বিচারকাজ এত দ্রুত চলছে যে, নির্বাচনের আগে আরও অন্তত ৫০টি মামলার রায় হতে পারে। এসব মামলায় আসামির তালিকায় দলটির ভাইস চেয়ারম্যান থেকে কর্মী পর্যন্ত প্রায় ১ হাজার নেতাকর্মীর নাম রয়েছে। এর পাশাপাশি ঢাকার আদালতে বিচারাধীন রয়েছে আরও প্রায় ৫০০ মামলা। এসব কারনে বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহন করার প্রদীপ প্রায় নিভতে বসেছে। এদিকে আগামী নির্বাচনকে একতরফার নির্বাচন উল্লেখ করে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার রাজধানীর প্রেসক্লাব ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষণা দেন মঞ্চের নেতারা। তারা বলেন, দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের নাটক মঞ্চায়ন করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, ককটেল সন্ত্রাসের মতো ঘৃণ্য পথ অবলম্বন করেছে। কিন্তু তাদের নিজেদের লোকেরাই বারবার নাটক জনগণের সামনে প্রকাশ করে দিয়েছে। বিগত ২৮ অক্টোবরের পর থেকে সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বিরামহীন সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে। তাদের দলীয় সন্ত্রাসীদের দিয়ে অগ্নি সন্ত্রাস করছে। দলীয় গুন্ডাদের বাড়িতে বোমা বানানোর কারিগর দিয়ে বোমা বানিয়ে বিরোধী নেতাদের বাড়িতে হামলা করা হচ্ছে। আদালতকে ব্যবহার করে নজিরবিহীনভাবে রাতের বেলায় কোর্ট চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ফরমায়েশি রায় দিয়ে সাজা ঘোষণা করেছে। কিন্ত এসব অভিযোগ মানতে নারাজ ক্ষমতাসীন আওয়ামীলীগ। তারা বলছে নিয়ম অনুযায়ী বিচার প্রক্রিয়া চলছে। সবমিলিয়ে দেশের বড় দু দল রয়েছে শক্ত বিপরীত অবস্থানে। এ সব কারনে সহিংসতার দিকে আগাচ্ছে দেশ। ২০১৪ সালে যে পরিবেশে নির্বাচন হয়েছে, এখন নির্বাচনের সেই পরিবেশ বিরাজ করছে। আমার মনে হচ্ছে, একইরকম সহিংসতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি; যেটা গণতন্ত্র, দেশ, দেশের মানুষ এবং অর্থনীতির জন্য মঙ্গলজনক নয়। বিএনপি শুরু থেকেই নির্বাচনি কার্যক্রম বয়কট করছে । বিএনপি এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারছেন না। ফলে নির্বাচন প্রতিরোধে তারা মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, কে নির্বাচনে আসবে, কে আসবে না- এটা দেখা আমাদের দায়িত্ব না। সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে, সেজন্য আমরা তফশিল দিয়েছি। আমাদের কমিশনে ৪৪টি দল নিবন্ধিত রয়েছে, আমরা সবাইকে নির্বাচন করতে আহ্বান করেছি। এ মুহূর্তে নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই। সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনে কত ভোট পড়ল, ভোটার উপস্থিতি কেমন, এটা আমাদের দেখার বিষয় নয়; সংবিধান রক্ষায় সঠিক সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন পরিস্থীতিতে রাজনীতিতে চলছে নানা সমীকরণ। দল ভাঙাগড়ার পাশাপাশি নতুন জোটেরও আত্মপ্রকাশ হচ্ছে। এ নিয়ে বিরোধী শিবিরে চলছে সন্দেহ ও অবিশ্বাস। বিশেষ করে ১২ দলীয় জোট থেকে কল্যাণ পার্টি ও মুসলিম লীগ (বিএমএল) বেরিয়ে যাওয়ার পর সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সমমনা দল ও জোটে অস্থিরতা বাড়ছে। এ পরিস্থিতিতে সমমনা জোটের দিকে আরও বেশি নজর দিচ্ছে বিএনপি। অস্থিরতা ঠেকাতে বসে নেই দলটির দায়িত্বশীল নেতারা। লোভ-লালসার ফাঁদে পড়ে নির্বাচনে যেতে পারে জোটের শরিক এমন দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগসহ নানামুখী তৎপরতা শুরু করেছেন তারা। আন্দোলনে থাকা একটি দলের শীর্ষ নেতাও এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। ইতোমধ্যে কল্যাণ পার্টির একটি অংশ ১২ দলীয় জোটে থাকতে এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। বর্তমানে যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠন করে গতকাল বুধবার দুপুরে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বিকেলে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানায় জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিও (জাপা)। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে, আগামী দু-তিন দিনে এভাবে অনেক দলের অবস্থান পাল্টাবে। আরও কিছু দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপির সাবেক নেতারা আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তারা ইলেকশন করবেন, করতে চান। আমাদের তরফ থেকে আপনাদের স্বাগত। ভোটে আসার প্রশ্নে বিএনপিতে বিভক্তি প্রকাশ্যে বিএনপি আবার এক দশক আগের আন্দোলনে ফিরে যাওয়ার পর দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে বলেছেন, তিনি মনে করেন-তার দলের ভোটে যাওয়া উচিত। বিএনপির এই নেতা মনে করেন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করাটাই ভুল ছিল। সে কথা গত এক দশকে বারবার বলেছেনও তিনি। হাফিজের নেতৃত্বে নতুন দল হচ্ছে, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমন একটি কথা বলে রাজনীতিতে চমক তৈরি করেছিলেন। তবে হাফিজ পরে সংবাদমাধ্যম কর্মীদের ডেকে বলেছেন, এমনটি তার ভাবনাতে নেই। বিরোধীদের বর্জনের মুখে এর আগেও নির্বাচন হয়েছে বাংলাদেশে। সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ১৯৮৮ সালের মার্চের নির্বাচনের পর গঠিত সংসদ বিলুপ্ত হয় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ওই সরকারের পতনের পর।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচনের পর সংসদ চলে শুধু চার কার্যদিবস। ৩০ মার্চ সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করেন খালেদা জিয়া।বিএনপির বর্জনের মুখে ২০১৪ সালের ৫ জানুয়ারি ব্যাপক সহিংসতার মধ্যে ভোট হয়। সেই সংসদ মেয়াদ পূর্ণও করে।বিএনপির বর্জনের মুখে ২০১৪ সালের ৫ জানুয়ারি ব্যাপক সহিংসতার মধ্যে ভোট হয়। সেই সংসদ মেয়াদ পূর্ণও করে। এসব উদাহরণের মধ্যেও ২০১৪ সালের জানুয়ারির সেই নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার মেয়াদ পূরণ করে। সেই নির্বাচনের এক বছর পূর্তির দিন ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ; পরে আবার অবরোধ ও হরতাল একসঙ্গে দিয়েও সরকারকে টলাতে পারেনি বিএনপি। এক পর্যায়ে কর্মসূচি অকার্যকর হয়ে পড়ে। সেই কর্মসূচি প্রত্যাহার না করেই ওই বছরের এপ্রিলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে আসে দলটি। এরপর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। অক্টোবরে হাই কোর্ট সাজা বাড়িয়ে করে ১০ বছর।ওই বছরের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন বর্জন করে আবার আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু পরে আওয়ামী লীগ সরকারের অধীনেই ভোটে আসে দলটি। তাদের ২০ দলীয় জোটের পাশাপাশি জাতীয় ঐক্যফন্ট নামে ঘোষণা হয় আরও একটি জোট। ভোটে এসব জোটের ভরাডুবিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও রাতে ভোট চুরির অভিযোগ আন্দোলন চালিয়ে যেতে থাকে বিএনপি। উল্লেখ বর্তমানে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা বহালের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনতে পারবেন (কমপিটেন্ট) বলে সিদ্ধান্ত দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেন। ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা বহাল রেখে রায় দিয়েছিলেন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। আমরা জানি রাজনৈতিক সমঝোতা হলে নির্বাচনের পরিবেশ বদলাতে পারে। কিন্ত এটা কি বাস্তবে সম্ভাব হবে ? আওরঙ্গজেবকামাল লেখক ও গবেষক
Post Views: 281

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d