দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপু এবং তাঁর স্ত্রী, পরিচিত সংগীতশিল্পী বিন্দুকণার সাজানো সংসার মুহূর্তে ওলট-পালট হয়ে গেছে একটি নির্মম খবরে।
বেশ কয়েক বছর ধরে এই তারকা দম্পতি বড় মেয়ে অর্নিকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। সব কিছু স্বাভাবিক নিয়মেই চলছিল। কিন্তু ২০২৪ সালের শেষের দিকে হঠাৎ করেই পেটে অস্বস্তি আর পিঠে ব্যথা অনুভব করতে শুরু করেন ইবরার টিপু।
শুরুতে বিষয়টিকে সাধারণ ভেবে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কারণ, দেশে থাকতে দুই দশক ধরে নিয়মিত পুরো শরীরের হেলথ চেকআপ করাতেন, যেখানে কখনো কোনো বড় সমস্যা ধরা পড়েনি।
কিন্তু ২০২৫ সালের শুরুতে নিউইয়র্কের চিকিৎসকের কাছে যাওয়ার পর এক নির্মম সত্যের মুখোমুখি হন এই দম্পতি। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, ইবরার টিপু ‘অ্যাডভান্স’ বা শেষ পর্যায়ের কিডনি ক্যা’নসারে আক্রান্ত।
এই চরম দুঃসংবাদের মাঝেই পরিবারটিতে আসে আরও এক কঠিন মুহূর্ত। একদিকে স্বামী হাসপাতালের বেডে লড়ছেন ক্যানসারের সাথে, অন্যদিকে সন্তানসম্ভবা স্ত্রী বিন্দুকণাকে ভর্তি হতে হয় অন্য এক হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে।
নিউইয়র্কের দুটি ভিন্ন হাসপাতালে একই সময়ে চলছিল দুটি ভিন্ন জীবনের যু’দ্ধ, একদিকে নতুন প্রাণকে পৃথিবীতে আনার আনন্দ, অন্যদিকে প্রিয়তম মানুষকে বাঁচিয়ে রাখার আকুল প্রার্থনা।
সুর ও ছন্দের জাদুকর ইবরার টিপুর এই কঠিন সময়ে দেশ-বিদেশের ভক্ত ও সংগীতাঙ্গনের সহকর্মীরা স্তব্ধ হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে তাঁর দ্রুত আরোগ্যের প্রার্থনার ঢল।
সুরের দুনিয়ায় আবারও ফিরে আসুক এই গুণী শিল্পী, এমনটাই চাওয়া সবার..!
Views: 156
Related