একের পর এক সফল মিসাইল পরীক্ষা চালাচ্ছে পাকিস্হান। ফাতাহ-৩-এর পর আজ তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল ‘ফাতাহ-৪’-এর পরীক্ষা চালানো হয়েছে।
যা ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করে। ফাতাহ-৪ মিসাইলটির পাল্লা প্রায় ৭৫০ কিলোমিটার। অর্থাৎ, পাকিস্তানের মূল ভূখণ্ডে বসেই এটি ভারতের অনেক গভীরে থাকা গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বা কৌশলগত স্থাপনায় আঘাত হানতে সক্ষম।
গতি ম্যাক ০.৭ অর্থাৎ শব্দের গতির নিচে হলেও, রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এবং মাটি থেকে মাত্র ৫০ মিটার ওপর দিয়ে উড়ার ক্ষমতা একে অন্যান্য মিসাইল থেকে আলাদা করেছে।
এত নিচু দিয়ে উড়ার কারণে ভারতের শক্তিশালী S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা অন্যান্য আধুনিক রাডারের পক্ষে একে সহজে শনাক্ত করা কঠিন হতে পারে।
এছাড়াও, মিসাইলটিতে উন্নত নেভিগেশন ও জ্যামিং-প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে শত্রুপক্ষ সংকেত ব্লক বা বিভ্রান্ত করার চেষ্টা করলেও এটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে।
ফাতাহ-৪ মিসাইলটি একটি শক্তিশালী ৮ চাকার মোবাইল লঞ্চার ট্রাক থেকে নিক্ষেপ করা হয়। ফলে যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত অবস্থান পরিবর্তন করে যেকোনো দুর্গম স্থান থেকে মুহূর্তের মধ্যে এটি ব্যবহার করা সম্ভব।
Views: 308
Related