Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

এক নলকূপ বসাতে ২ কোটি, প্রতি টয়লেটে ১ কোটি ২১ লাখের আবদার!

পুনর্নির্ধারণ করা হবে।

admin by admin
February 21, 2022
in অপরাধ, জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

# প্রতিটি টয়লেট নির্মাণে ব্যয় প্রস্তাব করা হয়েছে এক কোটি ২১ লাখ টাকারও বেশি
# চারটি এলইডি স্ক্রিন বাবদ চার কোটি ৯৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে, যা অত্যধিক বলে মত দিয়েছে কমিশন
# ডিএসসিসি বলছে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে, কোনো কিছুই চূড়ান্ত নয়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন কেন্দ্রীয় শিশুপার্ক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন রূপে সাজবে শিশুদের এ বিনোদনকেন্দ্র। বসবে নতুন রাইড, থাকবে ডিজিটাল টিকেটিংসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। তবে গৃহীত প্রকল্পে বেশকিছু অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পে প্রতিটি টিউবওয়েল (গভীর নলকূপ) স্থাপনে ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা। এছাড়াও ছয়টি টয়লেট স্থাপনে ব্যয় ধরা হয়েছে সাত কোটি ৩০ লাখ টাকা। প্রশ্ন উঠেছে আরও কিছু খাতে ব্যয় নিয়ে। তবে প্রস্তাবনাকারী সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে। কোনো কিছুই চূড়ান্ত নয়। ফলে অনেক খাতে ব্যয় পুনর্নির্ধারণ করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রস্তাবিত প্রকল্প নিয়ে সামনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা করবে পরিকল্পনা কমিশন। এ লক্ষ্যে পিইসি সভার কার্যপত্র তৈরি করা হয়েছে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের (সচিব) সদস্য মো. মামুন-আল-রশীদ জাগো নিউজকে বলেন, এখন প্রস্তাবিত প্রকল্পের কার্যপত্র বা আমাদের মূল্যায়ন বের করবো। মূল্যায়ন সংশ্লিষ্টদের পাঠানো হবে। যাতে পিইসি সভায় উত্তর দেওয়ার জন্য তারা যথাযথ প্রস্তুতি নিতে পারেন। আগে থেকে বিষয়টি জানা না থাকলে সভায় অনেকেই উত্তর দিতে পারেন না।

তিনি বলেন, কেন্দ্রীয় শিশুপার্ক আধুনিকীকরণ প্রকল্পে গভীর নলকূপ ও টয়লেট নির্মাণে বাড়তি ব্যয়ের প্রস্তাব করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা অন্য প্রকল্পের সঙ্গে মিল রেখে তুলনা করবো, এর পরই সিদ্ধান্ত দেবো। প্রতিটি খাত ধরে ধরে বিশ্লেষণ করবো। এমনকি ডিজাইনও (প্রকল্পের নকশা) দেখবো। মোট ব্যয়ের প্রস্তাবের যৌক্তিকতা ঠিক আছে, কিন্তু বিশ্লেষণ করবো।

এক নলকূপ বসাতে ২ কোটি, প্রতি টয়লেটে ১ কোটি ২১ লাখের আবদার!

প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় ৬১৫ কোটি ৫১ লাখ টাকা। প্রকল্পটি একনেক সভায় অনুমোদনের পর চার বছরে বাস্তবায়ন হবে। এ প্রকল্পের অন্য খাতের ব্যয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রকল্পে অটোমেটিক ওয়েভ বেজড টিকেটিং সিস্টেম বাবদ ১০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, যা সভায় আলোচনা করা হবে। এছাড়া চারটি এলইডি স্ক্রিন বাবদ চার কোটি ৯৮ লাখ টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে, যা অত্যধিক বলে মত দিয়েছে কমিশন।

প্রস্তাবিত প্রকল্পের মূল্যায়নে অভ্যন্তরীণ ফেরতের হার (আইআরআর) ২১ দশমিক ৮৪ শতাংশ, যা অস্বাভাবিক। এ বিষয়ে বিস্তারিত প্রাক্কলন সভায় উপস্থাপন করা হতে পারে। এছাড়া প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি। প্রকল্পের লক্ষ্যমাত্রা অংশে চার-পাঁচটি বুলেট পয়েন্টে এর প্রধান প্রধান কার্যক্রমের পরিমাণগত তথ্যসহ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন। প্রকল্পের স্টিয়ারিং কমিটি ও বাস্তবায়ন কমিটির কার্যপরিধি পরিপত্র অনুসারে যথাযথভাবে প্রণয়ন করা হয়নি। একইসঙ্গে প্রকল্পের মেয়াদ হালনাগাদ করা প্রয়োজন। সে অনুসারে ক্রয় পরিকল্পনা ও বাস্তবায়ন পরিকল্পনা সংশোধন করতে হবে।

পরিকল্পনা কমিশন জানায়, শিশুপার্কের রাইডসমূহ অত্যাধুনিক ও সার্বিক দিক দিয়ে গুণগত মানসম্পন্ন হতে হবে। কোনোভাবেই যাতে নিম্নমানের রাইড সংগ্রহ করার সুযোগ না থাকে সেভাবে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রণয়ন করতে হবে। বিষয়টি নিয়ে সভায় আলোচনা হতে পারে। এছাড়া রাইডসমূহের ব্যয় ও ব্যয় প্রাক্কলনের ভিত্তি কী তা সভায় আলোচনা করা যেতে পারে। প্রস্তাবিত রাইডসমূহের প্রাক্কলন সংগ্রহ করা হয়েছে তিনটি কোম্পানির কাছ থেকে। তিনটি কোম্পানি আলাদা আলাদা রাইডের প্রাক্কলন দিয়েছে। ফলে এখান থেকে বের করা যাচ্ছে না গড়মূল্য। অর্থাৎ কোম্পানির ধরা মূল্যই প্রাক্কলন বলে হিসাব করা হয়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার পূর্ত কাজে ভবন নির্মাণসহ ১৭টি কাজ একটি প্যাকেজের আওতায় রাখা হয়েছে। প্রতিটি কাজের বিস্তারিত ব্যয় প্রাক্কলন পিইসি সভায় উপস্থাপন করতে হবে। একইসঙ্গে উল্লেখ করতে হবে ব্যয় প্রাক্কলনের ভিত্তিও।

জানা যায়, একটি ভালোমানের পাবলিক টয়লেট স্থাপনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হিসাব অনুযায়ী সর্বোচ্চ ১৭ লাখ টাকা বরাদ্দ করা হয়। আর ঢাকা ওয়াসার হিসাব অনুযায়ী, বর্তমান পানির স্তর বিবেচনায় একটি গভীর নলকূপ বসাতে সর্বোচ্চ খরচ হয় ১ কোটি ২০ লাখ টাকা। সেখানে এই প্রকল্পে খরচ কয়েকগুণ বেশি দেখানো হয়েছে।

এক নলকূপ বসাতে ২ কোটি, প্রতি টয়লেটে ১ কোটি ২১ লাখের আবদার!

গভীর নলকূপ ও টয়লেট নির্মাণে বাড়তি ব্যয় প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ জাগো নিউজকে বলেন, প্রকল্পটি এখনো একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। অনেক কিছুর ব্যয় যুক্তিযুক্ত নির্ধারণ করা হবে। কোনো কোনো ব্যয় বাদ যাবে আবার যুক্ত হবে কিছু। তবে এখনো কিছুই চূড়ান্ত পর্যায়ে আসেনি।

প্রকল্পের মূল উদ্দেশ্য
বিনোদনসেবা বাড়ানোর মাধ্যমে শিশু-কিশোরসহ জনগণের কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি, শিশু-কিশোরসহ জনগণের উন্নতমানের বিনোদন সেবার সুযোগ তৈরি করা।

প্রকল্পের মূল কার্যক্রম
১৫টি বিভিন্ন ধরনের রাইড কেনা ও স্থাপন, ডিজিটাল টিকিট সিস্টেম, সেন্ট্রাল সাউন্ড সিস্টেমসহ এলইডি স্ক্রিন স্থাপন, গ্যালারি, এম্ফিথিয়েটার, সীমানাপ্রাচীর, ড্রেন, ভবন নির্মাণ, দর্শনার্থীদের জন্য শেড নির্মাণ, বৃক্ষরোপণসহ সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

একইসঙ্গে বিনোদন সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন রাইড যেমন- মাইন কোস্টার, ক্যারোসল ডাবল ডেক, সুপার সুইং, টি-কাপ, স্পেস শাটল, মিউজিক বোট, জেলিফিশ স্যারাউন্ডিং গার্ডেন ট্রেন, এয়ার বাইসাইকেল, আর্থকোয়েক, ৯টি থিয়েটার অ্যালার্ট, ক্লাম্বিং কার সংগ্রহ করা হবে।

এক নলকূপ বসাতে ২ কোটি, প্রতি টয়লেটে ১ কোটি ২১ লাখের আবদার!

ডিএসসিসি সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এটা বিভিন্ন খাতে পরিষেবা যেমন- রাস্তা মেরামত ও উন্নয়ন, ট্র্যাফিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি স্থাপন, শহর উন্নয়ন, জনস্বাস্থ্যসেবা, স্যানিটেশন, নগরবাসী ও শিশু-কিশোরদের বিনোদন সেবা দেওয়া এবং বিভিন্ন কল্যাণমূলক কাজ করা। ডিএসসিসির অন্যতম কাজের মধ্যে একটি হলো নগরবাসীর বিনোদন সেবার ব্যবস্থা করা। এরই অংশ হিসেবে শাহবাগ কেন্দ্রীয় শিশুপার্কে নগরবাসীসহ শিশু-কিশোরদের দীর্ঘদিন ধরে বিনোদন সেবা দিয়ে আসছে।

একসময় কেন্দ্রীয় শিশুপার্কে বিনোদন সেবা দিতে ১১টি রাইডস/খেলনা ছিল। এই রাইডস/খেলনা মেরামত করে সেবা দিয়ে আসছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে ব্যবহারের অযোগ্য আটটি রাইডস নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বাকি তিনটি রাইডস মেরামত করে স্থাপন কার্যক্রম প্রক্রিয়াধীন। শিশুপার্কে স্থাপিত রাইডসমূহ দীর্ঘদিনের পুরোনো ও প্রয়োজনের তুলনায় কম হওয়ায় তা দিয়ে কাঙ্ক্ষিত বিনোদন সেবা সম্ভব নয়। এ অবস্থায় নগরবাসীর চাহিদা পূরণে যুগোপযোগী আধুনিক রাইডস স্থাপন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় শিশুপার্কটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় এখানে দৈনিক সাত থেকে আট হাজার দর্শনার্থীর আগমন ঘটতো। তাছাড়া বিভিন্ন উৎসব যেমন- ঈদ, নববর্ষ, দুর্গাপূজাসহ জাতীয় দিবসগুলোতে ভিড় হতো ৫০-৬০ হাজার দর্শনার্থীর। কিন্তু দীর্ঘদিনের পুরোনো ও সীমিত রাইডস দিয়ে কাঙ্ক্ষিত বিনোদন সেবা দেওয়া যাচ্ছিল না। এ অবস্থায় শিশুপার্কে আধুনিক ও যুগোপযোগী রাইডস স্থাপনের লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হচ্ছে।

Post Views: 419

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
52

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
84

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d