Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

এক ম্যাচ হাতে রেখেই ৮৮ রানে সিরিজ জয় বাংলাদেশের

শীর্ষে টাইগাররা।

admin by admin
February 25, 2022
in খেলা ধুলা, জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

নাজিবউল্লাহ জাদরানের ব্যাট ছুঁয়ে যাওয়া বল উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে। ভোঁ দৌড় বোলার তাসকিন আহমেদের। তাকে আর পায় কে! সতীর্থরা কেউই আটকাতে পারছেন না ডানহাতি পেসারকে। তাসকিন ছুটছেন মাঠের এ-মাথা থেকে ও-মাথা। তার মতোই ছুটছে বাংলাদেশ দল। আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডেতে আবার সিরিজ জয় বাংলাদেশ দলের। সঙ্গে সবাইকে ছাপিয়ে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের শীর্ষে টাইগাররা।

চট্টগ্রামে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে স্কোর বোর্ডে ৩০৬ রানে বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। এটি আফগানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম তিনশ পার করা পুঁজি। ৩০৭ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে অলআউট হয় আফগানরা। এতে ৮৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় তামিম ইকবালদের।

এর ফলে একদিনের ক্রিকেটে ২৭ নম্বর দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ঘরের মাঠে টানা পঞ্চম এবং সব মিলিয়ে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০৭ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুর ওভারে ৯ রান তুলে নেন দুই আফগান ওপেনার রহমত শাহ ও রিয়াজ হাসান। তবে পরের ওভারে দ্রুত রান নিতে গিয়ে আফিফ হোসেন ধ্রুবের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন রিয়াজ। ১ রান আসে তার ব্যাট থেকে। তিনে নামা হাসমতউল্লাহ শহিদিকে চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান শরিফুল ইসলাম, ৫ রানে সাজঘরে আফগান অধিনায়ক।

মাত্র ১৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে প্রতিরোধ গড়ে দিতে ব্যর্থ হন আজমতউল্লাহ ওমরজাই। সাকিব আল হাসানের করা দশম ওভারে মুশফিকের স্টাম্পড হয়ে ফেরেন তিনি। ১৬ বলে করেন ৯ রান। চতুর্থ উইকেট জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন ওপেনার রহমত শাহ ও নাজিবউল্লাহ জাদরান। তাদের ৪২ রানের জুটি ভাঙার বড় সুযোগ তৈরি করেন সাকিব। কিন্তু লংঅফে থাকা শরিফুলের হাত ফসকে বলটি বাউন্ডারি হয়ে গেলে বেঁচে যান ২৭ বলে ২৪ রান করা জাদরান।

সাকিবের করা পরের বলটিতে সোজা ব্যাটে খেলেন নাজিবউল্লাহ। সেটি সরাসরি আঘাত করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্পে। তখন নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান রহমত ছিলেন নিজের সীমানার বাইরে। টিভি আম্পায়ারের কাছে রান আউট পরীক্ষার জন্য গেলে সেটি একবার দেখেই আউটের সিদ্ধান্ত দেন দায়িত্বে থাকা আম্পায়ার গাজী সোহেল। তবে বোলার সাকিব নিজেই জানান, বলটি তার আঙুলে হাতে স্পর্শ না করেই সরাসরি উইকেট ভাঙে। বেঁচে যান রহমত।

ব্যাট করার সুযোগ অর্ধশতক তুলে নেন রহমত। যদিও এরপর আর বেশিদূর যেতে পারেননি তিনি। তাসকিনের বলে বোল্ড হন ৫২ রানে। এতে তাদের ৮৯ রানের জুটি ভাঙে। একই পথে হাঁটেন নাজিবউল্লাহ। ফিফটি করে ফেরেন প্যাভিলিয়নে। এবারও শিকারির নাম তাসকিন। ৬১ বলে ৫৪ করেন নাজিবউল্লাহ। বলের সঙ্গে রান তুলতে ব্যর্থ হওয়া আফগানদের এই দুই ব্যাটসম্যান আউট হলে হার নিশ্চিত হয়ে যায়।

শেষ দিকে মোহাম্মদ নবির ৪০ বলে ৩২ এবং রশিদ খানের ২৬ বলে ২৯ রান আফগানিস্তানের হারের ব্যবধানই কমিয়েছে শুধু। রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, ফরিদরা ব্যর্থ হলে ২১৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ৮৮ রান ও ২৯ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ দল। এই জয়ের ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল। বাংলাদেশের হয়ে সাকিব এবং তাসকিন ২টি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা অতোটাও দাপুটে হয়নি বাংলাদেশ দলের। ৩৮ বলে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন তামিম ইকবাল আর লিটন দাস। সে জুটির অর্ধেকের মতো রান জোগান হয়েছে অতিরিক্ত খাত থেকে। ম্যাচের দ্বিতীয় ওভারে দুটি চার মারলেও তামিম আউট হয়ে যান ১২ রানেই। আগের ম্যাচের মতোই তিনি ফেরেন ফজল হক ফারুকির বলে। তামিমের মতো সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। রশিদ খানের বলে ফেরেন ৩৬ বলে ২০ রান করে।

এরপরের গল্পটা লিটন আর মুশফিকের। এক-দুই রান করে নিয়ে জুটি বড় করতে থাকেন দুই জন। বাজে বল পেলে বাউন্ডারিতেও পাঠান দারুণ দক্ষতায়। লিটন পঞ্চাশে পা রাখেন ৬৫ বলে, মুশফিক ৫৬ বলে। অনবদ্য ব্যাটিংয়ে রেকর্ড বই ওলটপালট করেন এই দুই জন। রশিদ, মুজিব, নবীদের মতো স্পিন ত্রয়ীকে রীতিমতো পাড়ার বোলার বানিয়েছেন লিটন-মুশফিক। তাদের ৮৩ রানে শুরু করা তৃতীয় উইকেট জুটি থামে ২৮৫ রানে। ২০২ রানের এই জুটি তৃতীয় উইকেটে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ।

১৮৬ বলের এই পার্টনারশিপের পথে নান্দনিক সব শটে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন। ইনিংসের ৪১তম ওভারে রশিদকে এক্সটা কাভার দিয়ে চার মেরে শতকের স্বাদ পান তিনি। পরে আরো আগ্রাসী রূপে লিটন। ইনিংসের ৪৭তম ওভারে যখন থামলেন, তখন নামের পাশে ১৩৬ রান। ১২৬ বলের ইনিংসে ১৬টি চারের সঙ্গে ছক্কা হাঁকান ২টি। লিটনের সঙ্গে সেঞ্চুরির পথে হাঁটছিলেন মুশফিক। তবে শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

লিটনের আউটের পরের বলেই ফরিদকে আপার কাট করতে গিয়ে ৮৬ রানে আউট হন মুশফিক। ৯৩ বলের ইনিংসটি সাজান ৯টি চারের মারে। তবে সেঞ্চুরি মিসের দিনে সতীর্থ সাকিবকে টপকে গেছেন মুশফিক। একদিনের ক্রিকেটে ৬৬৩০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব। আজ এই ইনিংসটি খেলে ৬৬৭০ রান নিয়ে সাকিবকে টপকে গেছেন মুশফিক।

লিটন-মুশফিক আউট হলে শেষ দিকে ঝড় তুলতে পারেননি নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ চার ওভারে বাউন্ডারি আসে কেবল একটি। ৯ বল খেলে মাহমুদউল্লাহ করতে পারেন কেবল ৬ রান, ১২ বলে ১৩ রানে অপরাজিত আফিফ। এতে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। আফগানিস্তানের পক্ষে ফরিদ আহমেদ সর্বোচ্চ ২ উইকেট নেন।

Views: 341

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন

by admin
October 23, 2026
0
10

ঋণ মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। কখনো অভাব-অনটন, কখনো পারিবারিক প্রয়োজন, আবার কখনো ব্যবসায়িক ক্ষতির কারণে মানুষ ঋণের বোঝায় জর্জরিত...

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.)

by admin
October 23, 2026
0
33

বিশিষ্ট তাবেয়ি সাবিত (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস (রা.) বলেছেন,  একবার মহানবী (সা.) আমার কাছে আসলেন, তখন আমি সমবয়সী...

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা

by admin
October 23, 2026
0
24

♦️আমি ব্যক্তিগত ভাবে হিন্দুদের পুজোর মধ্যে যাওয়াকে একদম পছন্দ করিনা এবং কখনো যাবোনা। তবে হ্যা চার্চে অনেকবার গেছি ক্রিস্টমাসের প্রোগ্রামে।...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

by admin
October 23, 2026
0
21

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে। সুইটি আক্তার ফজল মিয়া ও...

চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’

চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’

by admin
October 23, 2026
0
47

  এনামুল হক রাশেদী, চট্টগ্রাম "চিত্রনায়ক দেবের ‘ভজগৌরাঙ্গের নাম রে’ গানের তালে সনাতন ধর্মাবলম্বীদের উচ্ছ্বাস তাকে মুগ্ধ করেছে। আগামীবার এ...

২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’

২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’

by admin
October 23, 2026
0
8

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026
  • ঋণ পরিশোধে মহানবী (সা.) যে দোয়া শিখিয়েছেন October 23, 2026
  • বিশ্বনবী (সা.)-এর যে কথা গোপন রেখেছিলেন আনাস (রা.) October 23, 2026
  • আমার স্ত্রী কক্সবাজার থেকে একা ঢাকা ফিরে গেছে। ভোর ছয়টার বাসে। October 23, 2026
  • কোথাও কেউ ভালো না৷ যারা ভাব্বেন সামরিক বাহিনীর লোকজন ভালো৷ তাদের জন্য উক্ত রিপোর্ট 🐸🌚 October 23, 2026
  • দৌলতদিয়া পতিতা-দের কাছে যারা যায়, তাদের কে কোথায় কবর দেওয়া হয়?? October 23, 2026
  • একজন মেয়ের সঙ্গে কতবার মিলন করার পর মেয়েটি গর্ভবতী হয়? October 23, 2026
  • অর্ধনগ্না হেনরোচরাও মাসে বহুলাখ টাকা খরচ করে : October 23, 2026
  • হিন্দুদের পূজোর মধ্যে আনন্দ করা মুসলিম নারীদের নিয়ে কিছু কথা October 23, 2026
  • সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর October 23, 2026
  • নিউইয়র্কের বাফেলোতে আইসের অভিযানে গ্রেফতার সাংস্কৃতিক সংগঠক এনাম October 23, 2026
  • চট্টগ্রামের দুর্গাপূজায় মুগ্ধ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ’ October 23, 2026
  • রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরা আর নেই October 23, 2026
  • মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ October 23, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি October 23, 2026
  • ২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’ October 23, 2026
  • নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ্দিন ফকিরে ৭তম মৃত্যু বার্ষিকী পালিত October 23, 2026
  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২

      গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২

      October 23, 2026
      চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

      চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

      October 23, 2026
      ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১

      ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d