রংপুর বিভাগীয় প্রতিনিধি: দুই তরুণীর সাথে এক সঙ্গে প্রেমের স¤পর্ক চালিয়ে যান প্রেমিক রোহিণী চন্দ্র বর্মণ রনি (২৫) নামে এক যুবক। ইতি রাণীর সঙ্গে তিন বছর আর মমতা রাণীর সাথে প্রেমের বয়স ছিল ৫ মাসের। প্রেমিক ইতিকে না পারছে বিদায় জানাতে আর প্রেমিক মমতার মমতাকে না পারছে ভুলতে। রনি অনেক আনন্দে দ্বৈত প্রেম চালিয়ে গেছে দিব্যি। এক যুবকের সাথে দুই তরুনীর প্রেমের কাহিনী জানাজানি হলে চাপে পড়ে গত ১৯ এপ্রিল মঙ্গলবার রাতে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করতে বাধ্য হন প্রেমিক রনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার এলাকায়। এলাকাবাসী বলেন, যামিনী চন্দ্র রায়ের ছেলে রোহিণী চন্দ্র বর্মণের সঙ্গে উত্তর বলরামপুর এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রাণীর প্রেমের স¤পর্ক তিন বছর ধরে। ৫ মাস আগে একটি মন্দিরে গিয়ে গোপনে ইতিকে বিয়ে করে রনি। তারপরও উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনো কিশোরের মেয়ে মমতার সঙ্গেও প্রেমের স¤পর্কে জড়িয়ে পড়ে রোহিণী চন্দ্র বর্মণ রনি। গত ১২ এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে গেলে তার পরিবারের লোকজন রোহিণী চন্দ্র বর্মণকে আটক করে রাখে। পরদিন পরিবারের লোকজনের উপস্থিতে তাদের বিয়ে দেন। তাদের বিয়ের সংবাদ শুনে ১৩ এপ্রিল সকাল থেকে প্রথম প্রেমিকা ইতি রানি বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। দু’দিন পর মমতাসহ রনিকে তার বাড়িতে দিয়ে আসে মমতার পরিবারের লোকজন। এদিকে ইতির অনশন চলতেই থাকে। এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে পরিবার বাধ্য হয়েই দুই প্রেমিকার সঙ্গেই রনির বিয়ে স¤পন্ন করেন। প্রেমিক রোহিণী চন্দ্র বর্মণ রনি এক সাথে দুই প্রেমিকা স্ত্রী হিসাবে পেয়ে আনন্দিত। দুই বধূর সাথে বরের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রনির বাবা যামিনী চন্দ্র বর্মণ বলেন, ছেলে মেয়ে কারো কোন আপত্তি নেই। আমাদের কোন আপত্তি নেই।







