“এখনও সময় আছে, যারা দ্বিতীয় বিয়ে করেননি। তারা গুনাহের খাতা থেকে মাফ পেতে দ্বিতীয় বিয়ে করে নিন। ঘরের বৌকে ভয় পেয়ে যদি দ্বিতীয় বিয়ে না করেন তাহলে আল্লাহর ভয় আপনার মধ্যে নাই। পৃথিবীর ইতিহাসে কোনো নবী রাসুল নাই, যাদের একটা বউ ছিল। ধর্মের বিধান মেনে হক হালালী জীবন যাপনের জন্যই আমি দ্বিতীয় স্ত্রী গ্রহন করে কামিয়াবি হয়েছি। আপনারা যদি এই পথে কামিয়াবি হতে চান তাহলে অবশ্যই দ্বিতীয় বিয়ে করুন। দ্বিতীয় বউ থাকলে তৃতীয়। আর তৃতীয় থাকলে চতুর্থ। তবে সাবধান চতুর্থের পরে আর নয়” নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে এমন মতামতই দিয়েছেন বাউনা হুজুর খ্যাত রফিকুল ইসলাম মাদানী।
সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে তিনি বলেন, ‘আমি আমার আল্লাহকে ভয় করি.. গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।
এই সমাজে কত মানুষ আছে, যারা বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, গোপনে গোনাহ করে। আমি সেই পথের একজন হতে চাইনি। আমি চাইনি নিজেকে কোনো হোটেল, পার্ক কিংবা অন্ধকার কোনো পথে খুঁজে পাই। আমি চেয়েছি হালালের মধ্যে থাকতে, আল্লাহর বিধানের মধ্যে থাকতে।
জানি, আমার এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হয়েছে… হচ্ছে। এটা ভাবলেই আমার বুকটা ভেঙে যায়। তবুও আমি বিশ্বাস করি, এটি কোনো মানুষের বানানো নিয়ম নয়—এটি আমাদের সবার রবের বিধান। তিনি যা হালাল করেছেন, সেটাকেই আঁকড়ে ধরতে চেয়েছি।
Views: 248
Related