Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

এমপি আনারের আসনে নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ

admin by admin
June 16, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

কোনো সংসদ সদস্যের মৃত্যুর পর ওই আসন শূন্য ঘোষণা করতে হলে সাধারণত তার মৃত্যুসনদ বা প্রমাণস্বরূপ কোনো কাগজ লাগে। আনারের মরদেহ না পাওয়ার ঘটনাটি ব্যতিক্রম হওয়ায় এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতির মধ্যেও ওই আসনে নির্বাচন নিয়ে আলোচনা থেমে নেই। দলীয় মনোনয়ন পেতে অনেকেই শুরু করেছেন দৌড়ঝাঁপ। আলোচনায় আছেন আনার ও এ আসনের সাবেক সংসদ সদস্যের পরিবারের সদস্যরাও।

প্রায় এক মাস হয়ে গেলেও আনারের আসনটি শূন্য ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এটি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী আনারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। কিন্তু সংসদ সচিবালয় বলছে, সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আনারের মৃত্যুর বিষয়ে কিছু জানানো হয়নি।

সংবিধানের ৬৭ ধারার ১ (খ) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের অনুমতি না নিয়ে কোনো সদস্য একনাগাড়ে ৯০ কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে ওই সদস্যের আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের আয়োজন করে। সাধারণত কোনো সংসদ সদস্যের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই আসন শূন্য ঘোষণা করা হয়। আনারের ক্ষেত্রে শেষ পর্যন্ত কী হবে তা এখনো বলা যাচ্ছে না।

এমপি আনার হত্যার ঘটনার পরই ওই আসন থেকে আওয়ামী লীগের নেতারা নৌকার টিকিট পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরই মধ্যে আসনটিতে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম। ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা নানা কৌশলে প্রার্থিতা জানান দিচ্ছেন।

টানা তিনবারের এমপি আনোয়ারুল আজীম আনারের অনুপস্থিতিতে তার উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে এলাকাবাসীর মধ্যেও জল্পনা-কল্পনার শেষ নেই।

ঝিনাইদহ ও কালীগঞ্জ ঘুরে জানা যায়, দীর্ঘদিন ধরেই কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি গ্রুপ পরিচালিত হতো আনোয়ারুল আজীম আনারের নেতৃত্বে। আর সাবেক এমপি আব্দুল মান্নানের অনুসারীরা আরেকটি গ্রুপের নেতৃত্ব দেন। আনারের মৃত্যুর কারণে স্থানীয় রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ ঘটবে কি না, এখনো তা স্পষ্ট নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতাসহ ১৪ জন দলের মনোনয়ন চেয়েছিলেন। এবার ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ জন নৌকার টিকিটের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।

বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপ-নির্বাচনের বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন তৎপরতা শুরু করেছেন। তারা দলীয় কর্মীদের নানাভাবে বার্তা দিচ্ছেন। আবার এখন পর্যন্ত সংসদ সদস্য আনারের মরদেহ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না মেলায় নির্বাচন ইস্যুটি খুবই স্পর্শকাতর বলে মনে করছেন অনেকেই।

এ কারণে কেউ প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন না। তবে শেষ পর্যন্ত উপ-নির্বাচন হলে প্রার্থী হতে চান বলে জানিয়ে রাখছেন অনেকেই। তারা ফেসবুকে জনকল্যাণমূলক কাজের প্রচার করছেন। কেউ কেউ ঢাকায় গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বাড়িয়ে দিয়েছেন যোগাযোগ।

জানা যায়, উপ-নির্বাচন হলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু দলের মনোনয়ন চাইবেন। তিনি  বলেন, ‘১৯৭৫ সালের পর কালীগঞ্জে এসে আওয়ামী লীগের রাজনীতি শুরু করি। আমাদের হাত দিয়েই কালীগঞ্জে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবো।’

 

১৯৮৬ ও ১৯৯১ সালে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি। ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির প্রার্থীকে হারিয়ে। ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।

সাবেক এমপি আব্দুল মান্নানের সহধর্মিণী শামীমা আরা মান্নান ও ছোট ভাই আব্দুর রশিদ খোকনও নৌকার টিকিট চাইবেন। শামীম আরা মান্নান বলেন, ‘এমপি আনারের মৃত্যুর বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে তার মৃত্যুর কারণে এ আসনে উপ-নির্বাচন হলে আমি প্রার্থী হবো। আমার স্বামী সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।’জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনও চান নৌকার মনোনয়ন।

আইয়ুব হোসেন বলেন, ‘এমপি আনার আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দলীয় মনোনয়ন চাইবো।’

এছাড়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক অমিত শিকদার, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানি এবং সাবেক ছাত্রনেতা কাজী নাসিম আল মোমিন রূপকসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা দলের মনোনয়ন চাইবেন বলে দলীয় সূত্রে জানা যায়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু পার্শ্ববর্তী ঝিনাইদহ-২ আসনের ভোটার হলেও এ আসনে উপ-নির্বাচনে দলের মনোনয়ন চাইতে পারেন। যদিও তিনি এমপি আনার হত্যার ঘটনায় এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। তিনি আগে থেকেই এ আসনে মনোনয়নের জন্য আগ্রহ প্রকাশ করেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনও নৌকার মনোনয়ন চাইবেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য নির্দিষ্ট বয়স হয়েছে কি না তা নিয়েও রয়েছে আলোচনা। ডরিন মনোনয়ন না কিনলে আনারের পরিবার থেকে তার ভাই অথবা আনারের স্ত্রী মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।

কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ১১টি ইউনিয়ন ও সদর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ঝিনাইদহ-৪ আসন গঠিত। এখানে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৬২০ জন। এর মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ও তৃতীয় লিঙ্গের ৪ জন।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভারতের কলকাতায় মাংস ও কিছু হাড়ও পেয়েছে কলকাতার সিআইডি। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে এগুলো আনারের কি না।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান এমপি আনার। পরে ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। এ ঘটনায় দুই দেশে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন।

Post Views: 272

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
59

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d