Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

এমপি হয়ে ভাগ্যবদল লাখপতি থেকে ‘কোটিপতি’ বেনজীর

admin by admin
December 8, 2023
in জাতীয়, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

সাভার : শিক্ষা জীবনে ছাত্রলীগ করার পর প্রায় পাঁচ দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বেনজীর আহমদ। ১৯৯১ ও ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় ভোট করে পরাজিত হন। নৌকার প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য হন ২০০৮ সালে। এরমধ্যে ২০১৪ সালে ভোট থেকে বিরত ছিলেন। ব্যক্তি জীবনে জনশক্তি রপ্তানিসহ নানা ব্যবসায় সংশ্লিষ্ট এই নেতার আর্থিক অবস্থা এমপি হওয়ার আগে ছিলো লাখপতি। ছিলো না তেমন জমিজমা। তবে এমপি হয়ে তিনি বনেছেন কোটিপতি। বনে গেছেন কয়েক একর জমির মালিক। বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা।

২০০৮, ২০১৮ ও ২০২৩ সালে নির্বাচনে অংশ নিতে তার জমা দেওয়া তিনটি হলফনামা থেকে উঠে এসেছে এমন তথ্য।

নবম জাতীয় সংসদ নির্বাচনে যখন বেনজীর আহমদ অংশ নেন ওই সময় আহম্মদ এন্টারপ্রাইজ নামে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ছিলো একটি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে আহমদ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি আমদানি রপ্তানি ও কমিশন এজেন্ট ও আহমদ রিয়েল এস্টেট ডেভলপার যুক্ত হয়ে দাঁড়ায় তিনটিতে।

আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ব্যবসা প্রতিষ্ঠান বেড়েছে আরও দুইটি। সবগুলো প্রতিষ্ঠানই পরিচালিত হয় ঢাকার ঠিকানা থেকে।

লাখপতি থেকে কোটিপতি : ২০০৮ সালে বেনজীর আহমদের নগদ টাকা ছিলো ১ লাখ ৭৫ হাজার আর স্ত্রীর নামে ছিলো ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। ব্যাংকে জমা টাকা ছিলো ৪ হাজার ৮২ টাকা। ২০১৮ সালে তার ব্যবসার আয় দাঁড়ায় ১৬ লাখ ৯১ হাজার ৪৭৫ টাকা। আর নির্ভরশীলদের আয় দাঁড়ায় ৫ লাখ ৮৪ হাজার ৪৩৫ টাকায়। ওই সময় তার নগদ আয় ছিলো ৩ লাখ ৫০ হাজার ৫৯১ টাকা। ব্যবসায় ছিলো ৪২ লাখ ৬৪ হাজার টাকা আর ব্যবসা বহির্ভূত অর্থ ছিলো ৮৯ লাখ ২৬ হাজার ৩৮১ টাকা।

স্ত্রী ও ছেলের যথাক্রমে আয় হয় ৩৩ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা ও ৪৯ লাখ ৩০ হাজার ১৮০ টাকা। ব্যাংকে নিজের নামে ও স্ত্রী নামে জমা ছিলো ৬৮ হাজার ২১৪ টাকা ও তিন লাখ টাকা। নিজের নামে ১২ লাখ টাকার সঞ্চয়পত্রও করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বনে গেছেন কোটিপতি। তার আয়ের বিবরণী বলছে, বর্তমানে তার ব্যবসা থেকে আয় ৪ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৭ টাকা। সংসদ সদস্য ভাতা ও আহমেদ লজিস্টিকস লিমিটেডের পরিচালক হিসেবে যথাক্রমে ৬ লাখ ৬০ হাজার ও ১২ লাখ টাকা পেয়েছেন। যার মোট অর্থের পরিমাণ ৫ কোটি ৬ লাখ ১৪ হাজার ৭ টাকা।

স্ত্রী ও ছেলের ব্যবসা থেকে বাৎসরিক আয় যথাক্রমে ১৬ লাখ ৫০ হাজার টাকা ও ৯ লাখ ৪৯ হাজার টাকা।

বর্তমানে তার নিজের, স্ত্রী ও ছেলের ব্যাংক জমা আছে যথাক্রমে ১ কোটি ৪ লাখ ৩৯ হাজার ১৯৮ টাকা, ২ লাখ ৩৫ হাজার ১৮৭ টাকা ও ২ লাখ ১৫ হাজার ৭৪৪ টাকা।

ঋণ বেড়েছে : নবম জাতীয় সংসদ নির্বাচনকালে বেনজির আহমদের ঋণ ছিলো ৬৪ লাখ ৫০ হাজার টাকা। যা ২০১৮ সালে বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৪০ লাখ ১৭ হাজার ৮৪২ টাকা ও ২২ লাখ ৮৫ হাজার ৬২১ টাকা। ২০২৩ সালের হলফনামা মতে, বর্তমানে এই সংসদ সদস্যের ঋণ আছে ২ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ গত পাঁচ বছরে তার ৩ কোটি ৮ লাখ টাকার বেশি দেনা কমেছে।

হয়েছেন অঢেল জমির মালিক : ২০০৮ সালে জমা দেওয়া বেনজির আহমেদের হলফনামার তথ্য বলছে, কৃষি, অ-কৃষি কোনো জমি নেই। পৈতৃক সূত্রে পাওয়া ১৫ লাখ টাকা মূল্যের আড়াই তলা বাড়ি ও ৫৬ শতাংশ জমি ছিলো তার।

২০১৮ সালে ৭৯ লাখ ২০ হাজার টাকা আর্থিক মূল্যের ১৫৫.২৫ শতাংশ কৃষি জমির মালিক হন তিনি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার ২ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ৫৯০ টাকা মূল্যের ৩৪৪.৭৫ শতাংশ কৃষি জমি আছে।

২০০৮ সালে নিউ ইস্কাটনে দিলু রোডের ১৬/এ ভবনে এক কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার দুইটি অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন তিনি।

২০১৮ সালের হলফনামার তথ্য বলছে, ২০০৮ সালের সেই অ্যাপার্টমেন্ট দুইটির দাম কমে হয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। আর ২০২৩ সালে এসে ওই অ্যাপার্টমেন্টের মূল্যমান একই রয়েছে। আর পুরনো দুই আ্যপার্টমেন্ট ছাড়াও ৮ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা ও ২ কোটি ৬০ লাখ টাকায় আরও দুইটি আ্যপার্টমেন্টের মালিক ও ১ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকার দোকানের মালিক হয়েছেন একাদশ জাতীয় সংসদে সদস্য থাকার পাঁচ বছরে।

এছাড়া তিনি ২০১৮ ও ২০২৩ সালে একই মূল্যমান থাকা ৪০ লাখ ২৩ হাজার ২৪০ টাকার ১০ কাঠা জমির মালিক আছেন। আর পৈতৃক সূত্রে আড়াই তলা বাড়ি আছে তার।

স্বর্ণ কমেছে, আসবাবপত্র-ইলেকট্রনিক ও গাড়ি বেড়েছে : ২০০৮ সালে বেনজীর আহমদের স্বর্ণ ছিলো ২০ তোলা। ২০০৮ সালে যার বাজার মূল্য ছিলো ১ লাখ ২৫ হাজার টাকা। আর স্ত্রীর ছিলো দেড় লাখ টাকা বাজার মূল্যের ৪৫ তোলা স্বর্ণ। ২০১৮তে স্ত্রীর স্বর্ণের পরিমাণ একই থাকলেও বেনজীরের নিজের স্বর্ণ কমে হয় ১৫ তোলা। আর ২০২৩ সালে স্বর্ণহীন হয়ে পড়েছেন তিনি। আর স্ত্রীর কাছেও আছে মাত্র ১৫ হাজার টাকা মূল্যের ৫ তোলা স্বর্ণ।

নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দুইটি মামলার উল্লেখ থাকলেও প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আর কোনো মামলার বিবরণ নেই এই সংসদ সদস্যের বিরুদ্ধে।

অপরদিকে ২০০৮ সালের আগে বেনজীর আহমদের বাড়িতে ২ লাখ ৫৫ হাজার টাকার বিভিন্ন আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী ছিলো। ২০১৮তে ছিলো চার লাখ ২০ হাজার টাকার। আর বর্তমানে তার বাসায় আট লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে।

২০০৮ সালে কোনো গাড়ির বিবরণ ছিলো না বেনজীর আহমদের হলফনামায়। তবে ২০১৮তে তিনি ৭২ লাখ ৮৪ হাজার টাকা মূল্যমানের গাড়ির মালিক হন। আর ২০২৩ সালে এসে তিনি এখন আগের মূল্যমানের গাড়ি ছাড়াও আরও এক কোটি ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকা মূল্যমানের গাড়ির মালিক বলে হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় সংসদ সদস্য হিসেবে ২০০৯ সালের তুলনায় ২০২৩ সালে উন্নয়নের ক্ষেত্রে অর্জন বেড়েছে বলে উল্লেখ করেছেন বেনজীর আহমেদ। একাদশ নির্বাচনের ও দ্বাদশ জাতীয় সংসদ যথাক্রমে পাকা সড়ক, রাস্তাঘাট, ব্রিজ নির্মাণে তার অর্জন ৭০% ও ৮০%। শিক্ষা প্রতিষ্ঠানে তার অর্জন ৭০% ও ৮০%। ধর্মীয় প্রতিষ্ঠানে অর্জন ৮০% ও ৯০%। আর সামাজিক-মানবিক ক্ষেত্রে উন্নয়নের হার ২০০৯ সালে ছিলো ৫০% যা ২০২৩ সালে ৬০% বলে উল্লেখ করেছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদসহ ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

Post Views: 271

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

by admin
October 12, 2026
0
16

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই হামলায় আহত চার...

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

by admin
October 12, 2026
0
13

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে। সে লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। ওই...

হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক

হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক

by admin
October 12, 2026
0
12

জুলাই গণ-অভ্যুত্থানে মোহাম্মদপুর থানার এক মামলার শুনানিতে হাতকড়া পেছনে রেখে সিঁড়ি দিয়ে হেটে আদালতে তোলায় বিচারকের কাছে অভিযোগ দিয়েছেন সাবেক...

দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

by admin
October 12, 2026
0
8

মাঠ পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী...

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ

by admin
October 12, 2026
0
10

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসবে...

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

by admin
October 12, 2026
0
17

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026
  • ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ October 12, 2026
  • সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮ October 12, 2026
  • সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৮ম মৃত্যুবার্ষিকী October 12, 2026
  • সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 12, 2026
  • সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই October 12, 2026
  • সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান October 12, 2026
  • এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার October 12, 2026
  • মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ October 12, 2026
  • গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন October 12, 2026
  • ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২ October 12, 2026
  • সুনামগঞ্জ জেলার ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার মাঠে পুলিশ October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন October 12, 2026
  • রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। October 12, 2026
  • সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ October 12, 2026
  • সরিষাবাড়িতেে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপার ভাইজাদের প্রশিক্ষণ সমাপ্ত October 12, 2026
  • নকলায় দলিল লেখক সমিতির কমিটি গঠন: সভাপতি আলাল, সম্পাদক হাসমত October 12, 2026
  • ৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা October 12, 2026
  • চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল October 12, 2026
  • নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান: October 12, 2026
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র October 12, 2026
  • খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার October 12, 2026
  • মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ October 12, 2026
  • রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম October 12, 2026
  • বদলকোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী-উজ্জ্বল সুমন পাটোয়ারী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

      October 12, 2026
      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ

      October 12, 2026
      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d