দিনাজপর প্রতিনিধি ঃ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ২০২৩-২০২৪
সেশন, ১ম বর্ষ, ৩৩তম ব্যাচ-এর ছাত্র-ছাত্রীদের এম.বি.বি.এস কোর্স-এর ওরিয়েন্টেশন ও
পরিচিতিমূলক ক্লাশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মাল্টিপারপাস
অডিটোরিয়ামে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের আয়োজনে এম আব্দুর রহিম
মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ এফ এম নুরউল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন
এম আব্দুর রহিম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক ডাঃ সৈয়দ নাদির হোসেন,
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ
ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বিকে বোস, এম আব্দুর রহিম মেডিকেল
কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কান্তা রায় রিমি, কলেজের সহযোগি অধ্যাপক ও
মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ নুরুজ্জামান, গণপুর্ত বিভাগের
নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, স্বাচিপ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ
শাখার সভাপতি ডাঃ মোঃ আব্দুস সালাম, সহযোগি অধ্যাপক ডাঃ জিয়াউল হক, এম
আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারন
সম্পাদক সাইফুর রহমান নয়ন প্রমুখ। এ ছাড়া বক্তব্য রাখেন শিক্ষক, চিকিৎসক, অভিভাবক
ও ছাত্র-ছাত্রী। সঞ্চালনা করেন ডাঃ নুরুল ইসলাম ও ডাঃ আনিকা।







