তিলকের ওপর চড়াও হওয়ার পর অক্ষর প্যাটেলের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন হৃদয়। কিন্তু সেখানে থাকা রোহিত আগেই নিজের ডানদিকে সরে গিয়েছিলেন একটু। বল গেছে তার বাঁ দিক দিয়ে। হাত বাড়িয়েও নাগাল পাননি সেটির। শুরুতে অবস্থান না বদলালে ক্যাচটি পেতে পারতেন।
অনুমিতভাবেই তিলককে সরিয়ে রোহিত ২৫তম ওভারে এনেছেন রবীন্দ্র জাদেজাকে। এলবিডব্লিউর আবেদন হয়েছিল সাকিবের বিপক্ষে। আম্পায়ার আউট দেননি। আলোচনার পর রিভিউ না করার সিদ্ধান্ত নিয়েছে।
বল ট্র্যাকিং পরে দেখিয়েছে, ইমপ্যাক্ট ও উইকেটে হতো আম্পায়ার্স কল। চতুর্থ বলে কাট করে চার মেরেছেন সাকিব। পরের বলে স্কুপ করে খেলা শটে নিয়েছেন ডাবলস। সুযোগ পেয়ে রান তোলার চেষ্টা করছেন সাকিব-হৃদয়। দুজনে এরই মধ্যে ৬৬ রানের জুটি গড়েছেন।
বাংলাদেশের স্কোর ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান। ক্রিজে সাকিব ৬০ আর হৃদয় ২৭ রানে ব্যাট করছেন।








