মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন পরীক্ষার্থী। শতভাগ পাশ করেছে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় ৫ হাজার ৭ শত ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ হাজার ২ শত জন। জিপিএ-৫ পেয়েছে ৫১৬ জন। শতভাগ পাশ করেছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়, বিশ্বদরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয় ও মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। পাশের হার ৯০.৫৪%। দাখিল পরীক্ষায় ৯৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮১৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। শতভাগ পাশ করেছে বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসা, সৈয়দপুর শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী দাখিল মাদরাসা, নুরুল উলুম ইদ্রিছিয়া দাখিল মাদরাসা। পাশের হার ৮৭.৩৬%। কারিগরিতে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। পাশের হার ৯৫.৩২%।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







