নিজস্ব প্রতিনিধিঃ
১৩এপ্রিল বুধবার দুপুরে এক আড়ম্বপূর্ণ পরিবেশে নারায়ণগঞ্জ বন্দরের সদ্য
বদলীকৃত সাব-রেজিষ্ট্রার মোঃ এসাহাক আলী মন্ডলের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত
হয়। বন্দরের সর্বস্তরের দলিল লিখকদের ব্যবস্থাপনায় স্থানীয় সুরুজ্জামান
টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ দলিল লিখক মোঃ আব্দুল
করিম দেওয়ান,মনির হোসেন প্রধান,গিয়াসউদ্দিন চৌধুরী,হুমায়ূন কবির
মৃধা,মাজহারুল আলম খান পাভেল,নুরু মাষ্টার দবির হোসেন,আজিজ দেওয়ান,গোলজার
হোসেন,অহিদুল ইসলাম,হানিফ মিয়া,আমির হোসেন,মাজহারুল ইসলাম,মতিন
প্রধান,আব্দুল মান্নান,জাহাঙ্গীর কবির লিটু,তাসলিম আহমেদ,সালাউদ্দিন
মিলন,সাব-রেজিষ্ট্রার অফিসের অফিস সহকারি আব্দুল হালিম,মেহেদী
হাসান,নাজির,নকলকারক প্রমুখ। পরিশেষে এ উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন,বিগত সময়ে যত সাব-রেজিষ্ট্রারই বন্দরে এসেছেন
এসাহাক মন্ডল সবার চাইতে ব্যতিক্রম। তিনি কখনো কাউকে ভোগান্তিতে পড়তে
দেননি। আপন মনে করেই ভূমি-মালিক এবং দলিল লিখকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছেন। এক কথায় এসাহাক মন্ডল ছিলেন নিরঅহংকার ও
নির্লোভ একজন মানুষ। আমরা তার জন্য প্রাণভরে দোয়া করি তিনি যেন সর্বদাই
সহি সালামতে থাকেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







