Sunday, October 25, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাণিজ্য

এস আলমের দখলে ইসলামি ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার

admin by admin
August 19, 2024
in বাণিজ্য, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামীর লীগের গোটা শাসনামলে ব্যাংক লুটপাটের মূল নায়ক ছিল এস আলম গ্রুপ। ইসলামী ব্যাংকসহ প্রায় আটটি ব্যাংক গ্রুপটি দখলে নেয়।

এসব ব্যাংক দখলে নেওয়ার পর থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় তারা। শুধু ঋণ নয়, এসব ব্যাংকের মালিকানা নিজেদের কব্জায় রাখতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে-বেনামে কোম্পানি খুলে শেয়ার ধারণ করে রেখেছে প্রভাবশালী গ্রুপটি।

জানা গেছে, ইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার দখল করে রেখেছে এস আলম গ্রুপের নামে-বেনামে থাকা ২৪ ব্যক্তি ও কোম্পানি। সরকার পতনের পর শেয়ার বিক্রি করে অর্থ লুট করার পাঁয়তারা করছে গ্রুপটি। এসব অর্থ বের করে নিলে শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

এমন পরিস্থিতিতে প্রভাবশালী গ্রুপটির শেয়ার বিক্রি ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের বর্তমানে শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এসব শেয়ারের মধ্যে এস আলমের নামে-বেনামে ২৪টি কোম্পানির শেয়ার আছে ১৩১ কোটি ৮৯ লাখ ১২ হাজার (প্রায় ৮২ শতাংশ)। এসব শেয়ার বিক্রি করে অর্থ বের করে নেওয়ার চেষ্টা করছে এস আলম গ্রুপ। যার বর্তমান বাজার মূল্য ৫ হাজার ৩৯৯ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা।

 

এস আলম গ্রুপের যেসব ব্যক্তির নামে শেয়ার ধারণের তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে অন্যতম ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম। তিনি জিএমজি বিল্ডার্স থেকে মনোনীত পরিচালক। তার নামে ব্যাংকটির ২ দশমিক ০১০ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮১২টি শেয়ার রয়েছে। ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ আল রাজি। তিনি বিটিএ ফাইন্যান্স লিমিটেড থেকে মনোনীত। তার নামে ৪ দশমিক ৯৫৩৬ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৭৭৮টি শেয়ার রয়েছে।

ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ড. তানভীর আহমেদ প্যারাডাইস ইন্টারন্যাশনাল থেকে মনোনীত। যার নামে ২ দশমিক ০০৯৯ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার শেয়ার রয়েছে। ইসলামী ব্যাংকের পরিচালক মো. জয়নাল আবেদীন এবিসি ভেঞ্চারস লিমিটেড থেকে মনোনীত। প্রতিষ্ঠানটির নামে ২ দশমিক ০০৬৩ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২৩ লাখ এক হাজার ৩০টি শেয়ার রয়েছে।

এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং থেকে মনোনীত পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল করিম। প্রতিষ্ঠানটির নামে ৩ দশমিক ৩৯৭২ শতাংশ অর্থাৎ ৫ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। প্লাটিনাম এনডের্ভাস লিমিটেড থেকে মনোনীতি পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম। প্রতিষ্ঠানটির নামে ২ দশমিক ০০৫৩ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার শেয়ার রয়েছে। এক্সেলশিয়র ইমপেক্স কোম্পানি লিমিটেড থেকে মনোনীতি পরিচালক সৈয়দ আবু আসাদ। প্রতিষ্ঠানটির নামে শেয়ার রয়েছে ২ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২২ লাখ ৩৩৪টি।

গ্র্যান্ড বিজনেস লিমিটেড থেকে মনোনীতি পরিচালক মো. কামরুল হাসান। প্রতিষ্ঠানটির নামে ২ দশমিক ০২১৬ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩৩৫টি শেয়ার। লায়ন হেড বিজনেস রিসোর্সেস লিমিটেড থেকে মনোনীতি পরিচালক খুরশীদ উল আলম। প্রতিষ্ঠানটির দখলে রয়েছে ২ দশমিক ০০০২ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২২ লাখ ২৯০০টি শেয়ার।

বিএলইউ ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে মনোনীত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। এ প্রতিষ্ঠানের নামে রয়েছে ২ দশমিক ০০৯৯ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার শেয়ার। আর্মাদা স্পিনিং মিলস লিমিটেডের মনোনীত পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কাশেম। প্রতিষ্ঠানটির নামে ২ দশমিক ০১৩০ শতাংশ অর্থাৎ ৩ কোটি ২৪ লাখ ৮ হাজার ৩৩৯টি শেয়ার রয়েছে। কিংসওয়ে এনডের্ভাস লিমিটেড থেকে মনোনীত পরিচালক শওকত হোসাইন। প্রতিষ্ঠানটির নামে রয়েছে ৪ দশমিক ৩৯৭৫ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৮৭০টি শেয়ার। ইউনিগ্লোভ বিজনেস রিসোর্সেস লিমিটেড থেকে মনোনীত পরিচালক জামাল মোস্তফা চৌধুরী। কোম্পানিটির নামে রয়েছে ৪ দশমিক ৬৭১০ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৫২ লাখ ২ হাজার ১৪০টি শেয়ার।

যেসব প্রতিষ্ঠানের নামে শেয়ার ধারণ করা হয়েছে সেগুলো হলো- সলিড ওক ইন্স্যুরেন্স পিসিসি লিমিটেডের নামে ৪ দশমিক ৮৮৯৫ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৮৭ লাখ ২০ হাজার শেয়ার, হলিস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৪ দশমিক ৮৮৮২ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৮৬ লাখ ৯৮ হাজার ৮৩২টি, হাই ক্লাস বিজনেস এন্টারপ্রাইজ লিমিটেডের নামে ৪ দশমিক ৮৪৪৭ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার ৯১০টি, ক্যারোলিনা বিজনেস এন্টারপ্রাইজের নামে ৪ দশমিক ৮১৮৩ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৭৫ লাখ ৭৪ হাজার ৫৯৫টি, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৮১৬০ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৩৯৩টি, ব্রডওয়ে ইম্পেক্স কোম্পানি লিমিটেডের নামে ৪ দশমিক ৭৫৬২ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার ৬৫০টি, পিকস বিজনেস এন্টারপ্রাইজ লিমিটেডের নামে ৪ দশমিক ৫০৫৬ শতাংশ অর্থাৎ ৭ কোটি ২৫ লাখ ৪০ হাজার, এভারগ্রিন শিপিং লিমিটেডের ৪ দশমিক ১৮১২ শতাংশ অর্থাৎ ৬ কোটি ৭৩ লাখ ১৬ হাজার ৪৫৫টি, ম্যারাথন ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ৩ দশমিক ৯৩৫১ শতাংশ অর্থাৎ ৬ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৩৪টি, কিংস্টোন ফ্লাওয়ার মিলস লিমিটেডের নামে ২ দশমিক ৫১২২ শতাংশ অর্থাৎ ৪ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৯৮৬টি এবং পারসেপ্টা এনডের্ভাস লিমিটেডের নামে ২ দশমিক ২৭৮১ শতাংশ অর্থাৎ ৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ৪৫৮টি শেয়ার রয়েছে।

 

সরকার পতনের পরপরই এস আলম গ্রুপের নামে-বেনামে প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের নগদ টাকা চেকের মাধ্যমে উঠিয়ে নিতে গেলে ব্যাংকটির কর্মকর্তারা তা আটকে দেন। ফলে এসব টাকা ওঠানো সম্ভব হয়নি। এখন গ্রুপটি তাদের নামে-বেনামে থাকা শেয়ার বিক্রি করে টাকা বের করে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছে বলে শেয়ারহোল্ডাররা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ করেছেন।

এ বিষয়ে আতঙ্ক বিরাজ করছে ব্যাংকটির শেয়ারধারীদের মধ্যে। তারা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চিঠি দিয়ে অভিযোগ করেছেন।

চিঠিতে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণবিপ্লবের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করে। এমতাবস্থায় একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং দেশের অর্থনীতির স্বার্থে বিগত দিনের ফ্যাসিবাদী শাসনের সহযোগী প্রতিষ্ঠানগুলোতে এস আলম গ্রুপের নামে-বেনামে ধারণ করা তাদের শেয়ারগুলো যাতে তদন্তের আগে বিক্রি করতে না পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির হস্তক্ষেপ চান শেয়ারহোল্ডাররা। ইসলামী ব্যাংকের লাখ লাখ আমানতকারী ও সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থে দ্রুত ব্যবস্থা নিতেও দাবি জানানো হয় চিঠিতে।

তথ্য বলছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তখন ব্যাংকটিতে এস আলমের তিনটি প্রতিষ্ঠানের নামে ঋণ ছিল তিন হাজার ছয় কোটি টাকা। চট্টগ্রামে ব্যাংকটির খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিল গ্রুপটি। তখন ব্যাংকের মোট ঋণ ছিল ৬১ হাজার ৬৪১ কোটি টাকা আর আমানত ছিল ৬৮ হাজার ১৩৫ কোটি টাকা। কর্মকর্তা ছিলেন ১০ হাজারের কম। নিয়ন্ত্রণ নেওয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেওয়া শুরু হয়।

ফলে সারা দেশে ব্যাংকটির শাখা এখন ৩৯৫টি। এর বাইরে রয়েছে ২৫০টি উপশাখা। ২০২৩ সাল শেষে ইসলামী ব্যাংকে আমানত বেড়ে হয় ১ লাখ ৫৩ হাজার ৪৫৬ কোটি টাকা এবং ঋণ দাঁড়ায় ১ লাখ ৬০ হাজার ২৬ কোটি টাকা। অর্থাৎ আমানতের চেয়ে বেশি টাকা ঋণ হিসেবে বের করে দিয়েছে ব্যাংকটি। বাড়তি এই টাকা এসেছে মূলত বাংলাদেশ ব্যাংক থেকে।

 

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণমূলক মূলধন ১০ হাজার ৪১৪ কোটি টাকা। ফলে একটি গ্রুপকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ফান্ডেড ১ হাজার ৫৬২ কোটি টাকা ও নন-ফান্ডেড ১ হাজার ৪২ কোটি টাকা ঋণ দিতে পারে। অর্থাৎ সবমিলিয়ে একটি গ্রুপ ঋণ পেতে পারে ২ হাজার ৬০৪ কোটি টাকা। হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ পাচার করতে এস আলম গ্রুপ একাধিক গ্রুপ তৈরি করে এবং ভিন্ন ভিন্ন নামে প্রতিষ্ঠান খোলে।

প্রাপ্ত নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, এস আলম নাম যুক্ত আছে এমন প্রতিষ্ঠানগুলো ইসলামী ব্যাংক থেকে ১৪ হাজার ১৬৭ কোটি টাকা ঋণ নিয়েছে। আর সাইফুল আলমের মেয়ের স্বামী বেলাল আহমেদের ইউনিটেক্সের ঋণ ৪৫৪ কোটি টাকা। এর বাইরে এস আলমসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ ৩২ হাজার ১৭২ কোটি টাকা। এসব ঋণ ছড়িয়ে আছে চট্টগ্রাম, রাজশাহী ও রাজধানীর বিভিন্ন শাখায়। এ ছাড়া রাজশাহীর নাবিল গ্রুপের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ ৩ হাজার ৫৪৫ কোটি টাকা।

Views: 259

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে

আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে

by admin
October 25, 2026
0
0

আজ ২৪ শে অক্টোবর রোজ শনিবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয়...

ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য

ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য

by admin
October 25, 2026
0
7

মা-ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা ঃ "ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য—অসংখ্য জেলের কর্মব্যস্ততা আর মাছ...

ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার

ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার

by admin
October 25, 2026
0
11

  মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য তিন ফসলি জমি অধিগ্রহণের...

দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে

দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে

by admin
October 25, 2026
0
10

দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক হুদা জারিওয়াল এক ভয়াবহ তথ্য...

by admin
October 25, 2026
0
8

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে প্রতিবারের ন্যায়...

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

by admin
October 25, 2026
0
9

  ওসমান গণি বান্দরবান প্রতিনিধি প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা জোন সদরের উদ্যোগে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে October 25, 2026
  • ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য October 25, 2026
  • ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার October 25, 2026
  • আমার দুঃখিনী শিক্ষা ক্যাডার ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ালে ক্লাসে পড়াবেন কে? October 25, 2026
  • ফ্যাসিষ্ট আ’লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা   October 25, 2026
  • সরিষাবাড়িতে আ,স,ক এর নতুন অফিস উদ্বোধনে এমপি শামীম তালুকদার October 25, 2026
  • দিল্লির ১৩০ বছরের পুরোনো ঐতিহাসিক রেসকোর্স মসজিদের পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে October 25, 2026
  • (no title) October 25, 2026
  • মিরসরাইয়েঅটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 25, 2026
  • প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান October 25, 2026
  • রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ থানায় মামলা October 25, 2026
  • নভেম্বরে পড়বে হালকা শীত October 25, 2026
  • সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা October 25, 2026
  • স্বর্ণের দাম বাংলাদেশে কমলো সাড়ে ২৩ হাজার টাকা, বিশ্ববাজারে কত? October 25, 2026
  • অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর October 25, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের প্রয়াত সভাপতি কাজী আজিজুল হক খোকনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 25, 2026
  • দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যে কথা কখনোই স্ত্রীকে বলবেন না October 24, 2026
  • বিয়ের পর যেসব কারনে বাচ্চা হয় না, রইল ১১ টি প্রতিকার October 24, 2026
  • সকালের চু’ম্বনে চূড়ান্ত রোমান্টিক হয়ে জমে উঠুক প্রেম October 24, 2026
  • পরপর কয়েকটা রাতে শা’রীরিক সম্পর্কে অনীহা, কেন জানেন? October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ।। October 24, 2026
  • মিরসরাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দেড় শতাধিক মানুষ October 24, 2026
  • মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক October 24, 2026
  • চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত October 24, 2026
  • চৌদ্দগ্রামে মাদক, চুরি ও ডাকাতির বিরুদ্ধে আলোচনা সভা October 24, 2026
  • বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু October 24, 2026
  • ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই October 24, 2026
  • বুড়িচংয়ে পুলিশের অভিযান, গাঁজাসহ আটক ৫ October 24, 2026
  • আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত October 24, 2026
  • কাশিয়ানীর বিভিন্ন বাজার ও রাস্তাঘাট পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে

      আই হ্যাভ এ প্লান দিয়ে মানুষের ভোগান্তি বেড়ে গেছে

      October 25, 2026
      ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য

      ইলিশ ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য

      October 25, 2026
      ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার

      ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন বুড়িচংয়ে ২৪ কৃষক পরিবার

      October 25, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d