বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ প্রতœতাত্ত্বিক নির্দশন নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের সীমানার নিরাপত্তা প্রাচীরের গ্রীলের ওপরের অংশ চুরি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে বৌদ্ধবিহারের পশ্চিম-উত্তর দিকের সীমানার নিরাপত্তা প্রাচীরের কয়েকটি স্থানে ওপরের অংশের গ্রীল ভেঙে চোরেরা নিয়ে গেছে। ভাঙা গ্রীলের ওপর দিয়ে বাহিরে লোকজন ভেতরে ঢুকছে। এতে সরকারি সম্পত্তির পাশাপাশি বিহারের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। এঘটনায় পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টেডিয়ান মুহাম্মদ ফজলুল করিম ১৩ ডিসেম্বর মঙ্গলবার বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কাস্টেডিয়ান জিডিতে উল্লেখ করেছেন, পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত পুরাকীর্তি এবং ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভূক্ত প্রতœস্থল। সপ্তম ও অষ্টম শতকের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার সাক্ষী প্রতœস্থলটি দাঁড়িয়ে আছে। এখানে হাজার বছরের পুরাতন মহামূল্যবান প্রতœবস্তু সমৃদ্ধ আধুনিক একটি প্রতœতাত্ত্বিক জাদুঘর রয়েছে। এখানে প্রতিদিন সংখ্য দেশি-বিদেশী পর্যটকের পাশাপাশি সরকারের মন্ত্রী, সংসদ সদস্যগণসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন। প্রতœস্থলটি রক্ষায় ও পর্যটকদের নিরাপত্তায় প্রতœতত্ত্ব অধিদপ্তর বিহারের চারপাশে সীমানা ও নিরাপত্তা প্রাচীর নির্মাণ করেছে। সম্প্রতি রাতের আধারে কে বা কাহারা একটু-একটু করে বিহারের উত্তর এবং পশ্চিম পাশের সীমানা ও নিরাপত্তা প্রাচীরের গ্রীলের ওপরের অংশ ভেঙে নিয়ে যাচ্ছে। এতে সরকারি সম্পত্তির ক্ষতির পাশাপাশি বিহারের নিরাপত্তা বিঘœত হচ্ছে।
বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, মূল মন্দিরের পিছনে ও উত্তর পাশের সীমানা ও নিরাপত্তা প্রচীর রয়েছে। এই সীমানা ও নিরাপত্তা প্রাচীরের ১০-১২ টি স্থানে গ্রীলের ওপরের অংশ নেই। এসব স্থানে গ্রীলের ওপর দিয়ে স্থানীয় দুএক জনকে ভেতরে ঢুকে ঘাস কাটছিলেন।
স্থানীয় কয়েক জন বাসিন্দা জানান, প্রায় তিন মাস ধরে রাতের বেলায় বিহারের সীমানা ও নিরাপত্তা প্রাচীর ওপরের অংশ চুরি হচ্ছে। সম্প্রতি গ্রীল ওপরের অংশ চুরির প্রবণতা বেড়েছে। যারা চুরির কাজে জড়িত তাঁরা মাদকের সঙ্গেও জড়িত। মাদক সেবনের টাকা জেগাড় করতে মূলত গ্রীলের ওপরের অংশ ভেঙে চুরি করছে। যারা চুরির কাজে জড়িত তাদের পাহাড়পুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা চিনে। মাদকসেবীদের আটক করলে গ্রীল চুরির রহস্য বেরিয়ে আসবে।
পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টেডিয়ান মুহাম্মদ ফজলুল করিম জানান, বিহারের পশ্চিম ও উত্তরের সীমানা ও নিরাপত্তা প্রাচীরের ওপরের অংশের গ্রীল ভেঙে নিয়ে যাচ্ছে। এতে সরকারি সম্পত্তির ক্ষতির পাশাপাশি বিহারের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। এঘটনায় থানায় একটি জিডি করেছি।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারের সীমানা ও নিরাপত্তা প্রাচীরের ওপরের অংশ গ্রীল চুরি রোধে আইনগত পদক্ষেপ নিতে পাহাড়পুর ফাঁড়ির পুলিশকে বলা হয়েছে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








