স্টাফ রিপোর্টার ॥ ৩০ মার্চ শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহ্যবাহী বীমা প্রতিষ্ঠান এলআইসি কর্তৃক দিনাজপুর শহরের গুড়গোলা মহল্লার বাসিন্দা এলআইসি বীমা গ্রহীতা স্বর্গীয় জতীশ চন্দ্র ভৌমিক এর অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।
ঢাকা হতে আগত এলআইসি রিজিওনাল হেড মোহাম্মদ এমরান আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এলআইসি ব্রাঞ্চ ম্যানেজার বাচ্চু কুমার কুন্ডু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক মোঃ শামীম কবির, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ একেএম মাসুদুল ইসলাম, দিনাজপুর ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. লক্ষী নাথ রায়, দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হবিবর রহমান, এ্যাডঃ মোঃ আতিকুর রহমান বাবু ও দিনাজপুর পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের নীল রতন কুন্ডু নিলু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলআইসি’র ইউনিট ম্যানেজার সুজন কুমার বসু। সম্মানিত অতিথিরা বলেন, মানুষ মরণশীল তারপরও অনেকের অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারি না। প্রতিটি মানুষকে বীমা করা উচিত। কারণ বীমা একমাত্র মানুষের ও পরিবারের বিপদের বন্ধু প্রতিটি মানুষ জীবিত থাকাকালীন চিন্তা করেন আমার মৃত্যুর পর আমার পরিবারের সদস্যদের কী হবে? সেই চিন্তার কিছুটা হলেও অবসান ঘটায় একটি বীমা। সভাপতির বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ এমরান আলী বলেন, ২০১৭ সাল থেকে এলআইসি সারা বাংলাদেশের মানুষের কল্যাণে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে বীমা হোক মানুষের প্রকৃত বন্ধু। এলআইসি খুব বেশী হলে বীমা গ্রহিতার জামানতকৃত অর্থ বা মৃত্যু দাবী অর্থ ৭ দিনের মধ্যে পরিশোধ করে থাকে।







