স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের লালুপাড়া, মাতাসাগরস্থ পলকীয় কেন্দ্র এর হলরুমে দিনাজপুর
এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষক,
ভিডিসি, ইউএনডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, অভিভাবক ও উপকার ভোগীদের নিয়ে ২
দিনব্যাপী বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা কর্মশালা-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত
হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার
মোঃ রওনাকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমএনডিএফ এর নির্বাহী পরিচালক
আব্দুল হামিদ, যুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও ইউএনডিসি’র সভাপতি
আকরাম হোসেন বাবলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার এসটেনা, প্রোগ্রাম
অফিসার দিনো দাস, স্পন্সারশিপ এবং শিশু সুরক্ষা কর্মকর্তা বিপ্লব ক্লেমের্ন্ট মন্ডল। সঞ্চালকের
দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার যোহন মুর্মু। বক্তারা বলেন, ওয়ার্ল্ড ভিশন সবসময় শিশুদের
সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠাসহ শিশুদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। শুধু ওয়ার্ল্ড ভিশন
এ কাজে সম্পৃক্ত নয়- স্থানীয় জনগণও এই প্রকল্পের সাথে জড়িত। সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে
জনগনকে সাথে নিয়ে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। যারা এই বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও
উন্নয়ন পরিকল্পনা অন্ধুসঢ়;ষ্ঠানে অংশগ্রহন করছেন তারাই একেক জন উন্নয়নের অংশীদার। আমরা
বিশ্বাস করি, এই কর্মশালা থেকে যে সুপারিশ আসবে তা আগামী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে
যথেষ্ঠ অবদান রাখবে। সভাপতির বক্তব্যে অরবিন্দ সিলভেষ্টার গমেজ বলেন, উন্নয়ন সহযোগীদের
সহায়তার দীর্ঘস্থায়ী ভাবে এলাকার দূর্দশাগ্রস্থ পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনয়নের মাধ্যমে
শিশু কল্যাণ নিশ্চিত করণ যেন শিশুর সুরক্ষা-সুশিক্ষা ও অধিকার সংরক্ষণ এবং শিশু বান্ধব পরিবেশে
আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠে শিশুদের এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন তৃণমূল
পর্যায়ে কাজ করে যাচ্ছে।







