Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

কক্সবাজারের উখিয়ায় বৃদ্ধ মা-বাবা কে নিষ্ঠুর অত্যাচারী অবাধ্য পূত্র তপন শীল কারাগারে 

চাঞ্চল্যকর মামলাটির তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার এস.আই (নিরস্ত্র) কার্তিক পাল

admin by admin
December 23, 2021
in আইন/আদালত, চট্টগ্রাম বিভাগ, জাতীয়
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় বয়োঃবৃদ্ধ ও অসুস্থ মা-বাবা কে নিজের পুত্র কতৃক নির্মম নির্যাতন, নিপীড়ন, বঞ্চিত ও নিঃস্ব  এমনকি বর্বর ভাবে মারধর করা অত্যাচারী অবাধ্য, কুলাঙ্গার পুত্র তপন শীল, ভুক্তভোগী নিজের নির্যাতিত পিতার দায়েরকৃত মামলায় কারাগারে গেছে। চাঞ্চল্যকর মামলাটির তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার এস.আই (নিরস্ত্র) কার্তিক পাল এর নেতৃত্বে উখিয়া থানার এক পুলিশ টেকনাফ থানা পুলিশের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে টেকনাফ উপজেলার হ্নীলার দূর্গম এলাকা থেকে গ্রেফতার করে ২০ ডিসেম্বর আদালতে সোপর্দ করলে, আদালত মা-বাবা কে নির্যাতনকারী  কুলাঙ্গার পুত্র তপন শীল কে কারাগারে পাঠায়। ভুক্তভোগী পিতা উপেন্দ্র শীল (৭০) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁপালং বউ বাজার (নাপিতপাড়া) এলাকার মৃত কামিনী শীলের পুত্র। অভিযুক্ত অবাধ্য ও অত্যাচারী ছেলে তপন শীল (৩৮) ও তার স্ত্রী পূজা শীল (স্বামী-স্ত্রী) উভয়ে মিলে দীর্ঘ দিন ধরে বয়োঃবৃদ্ধ পিতা তপন শীল (৭০) ও মাতা বাসনা শীল (৬০) কে নির্মম ভাবে নির্যাতন, অত্যাচার, অবিচার, বঞ্চিত, নিঃস্ব এমনকি প্রহার পর্যন্ত করে আসছিল। ছেলের অত্যাচারে ও মারধরে অতিষ্ট ও গুরুত্বর আহত পিতা উপেন্দ্র শীল বাদী হয়ে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ভূক্তভোগী বয়োঃবৃদ্ধ পিতা উপেন্দ্র শীল ও মাতা বাসনা শীল অনেক টাকা ধার-দেনা ও ব্যয় করে অভিযুক্ত পূত্র তপন শীল কে বিবাহ করায় এবং পরবর্তীতে কর্মসংস্থানের জন্য বিদেশে পাঠায়। কিন্তু কুলাঙ্গার পূত্র তপন শীল বিদেশে পাড়ি দিয়েই পাল্টে যায়, পিতা-মাতার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং মা-বাবার ভরণ-পোষণ বা চিকিৎসা খরচ দেওয়া দূরে থাক, তাকে বিদেশ পাঠানোর জন্য করা ধার-দেনা পরিশোধ করা থেকেও বিরত থাকে। ফলে ধারদেনায় জর্জরিত অসুস্থ ও বয়োঃবৃদ্ধ পিতা-মাতা চরম দুঃখ-দূর্দশায় ও দিশেহারা হয়ে পড়েন এবং সীমাহীন অভাব-অনটনে ও পাওনাদারদের জ্বালাতনে মানবেতর দিনাতিপাত করতে থাকেন। অবাধ্য কুলাঙ্গার পুত্র তপন শীল কয়েক বছর প্রবাসে থেকে দেশে ফিরে আসলে, ভুক্তভোগী অসহায় পিতা-মাতা তাদের ধার-দেনা শোধ ও ভরণ-পোষণ, চিকিৎসা ব্যয় করার কথা ছেলে কে বললে, অভিযুক্ত পূত্র তপন শীল তাদের কথা অগ্রাহ্য করে উল্টো গালিগালাজ ও হাঁকাবকা করে মা-বাবা সহ স্বপরিবারে বসবাসরত বসতভিটার (বন বিভাগের দখলীয়) জমির দখল-স্বত্ব তার নামে লিখে দিতে চাপ সৃষ্টি করে। কুলাঙ্গার পুত্রের ‘বসত ভিটের জমি লিখে দেওয়ার’ অন্যায় প্রস্তাবে রাজী না হওয়ায়, অভিযুক্ত পুত্র তপন শীল ও তার স্ত্রী পূজা শীল মিলে বয়োঃবৃদ্ধ পিতা-মাতা কে শারীরিক ও মানসিক নির্মম নির্যাতন করতে থাকলে, ভুক্তভোগীরা অনেকের কাছে সালিশ-বিচার দিলেও, একাধিকবার এলাকায় সালিশ-বৈঠক হলেও পূত্র ও পুত্রবধুর নির্যাতন থেকে রেহাই মিলেনি।
সর্বশেষ গত ১০ নভেম্বর দুপুরে অবাধ্য কুলাঙ্গার পুত্র তপন শীল ও পুত্রবধু পূজা শীল (স্বামী-স্ত্রী) মিলে, বয়োঃবৃদ্ধ মা-বাবা কে লাঠিসোটা দিয়ে নিষ্টুর ভাবে মারধরে রক্তাক্ত জখম করে। এলাকার লোক আহত অবস্থায় বয়োঃবৃদ্ধ বাবা উপেন্দ্র শীল ও মা বাসনা শীল কে উদ্ধার করে উখিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করেন। চিকিৎসায় সামান্য সুস্থ হওয়ার পরে ভুক্তভোগী বয়োঃবৃদ্ধ পিতা উপেন্দ্র শীল নিরুপমায় হয়ে অত্যাচারী পুত্র ও পুত্রবধুর শাস্তি চেয়ে আদালতের দ্বারস্থ হন।
গত ১৫ নভেম্বর ভুক্তভোগী বয়োঃবৃদ্ধ পিতা তপন শীল বাদী হয়ে কক্সবাজারের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় (উখিয়া) আমলী আদালতে মামলা (সি.আর. নং-৩৪৭/২০২১, ধারা: ১১৪/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬(২)/৩৪ দন্ডবিধি) দায়ের করলে, আদালতের বিজ্ঞ বিচারক জনাব হেলাল উদ্দীন মামলাটি সরাসরি আমলে নিয়ে ‘নিয়মিত মামলা হিসেবে রুজু ও তদন্ত সহ  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার’ জন্য অফিসার ইনচার্জ উখিয়া থানাকে আদেশ দেন। আদালতের আদেশ মতে ওসি ও ওসি (তদন্ত) ‘উখিয়া থানার মামলা নং-৩৭, তাং-০৭/১২/২০২১ইং, জি.আর. নং-১০৫২/২০২১’ রুজু করেন এবং মামলাটির তদন্তের জন্য উখিয়া থানার এস.আই (নিরস্ত্র) কার্তিক পাল কে দায়িত্ব দেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা (আই.ও) মামলা তদন্তের পাশাপাশি  আসামী গ্রেফতারেও তৎপর হয়ে উঠেন।  গত ২০ ডিসেম্বর অভিযুক্ত কুলাঙ্গার পুত্র তপন শীল কে টেকনাফ থানা পুলিশের সহায়তায় টেকনাফ উপজেলার হৃীলা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে, আদালত তপন শীল কে কারাগারে পাঠায়।
মামলাটির তদন্ত কর্মকর্তা এস.আই (নিরস্ত্র) কার্তিক পাল জানান, অবাধ্য পুত্র ও পুত্রবধু কতৃক বয়োঃবৃদ্ধ, অসুস্থ ও অসহায় পিতা-মাতা কে নির্মম ভাবে নির্যাতন-মারধর করার মত জঘন্যতম ঘটনায় দায়ের হওয়া চাঞ্চল্যকর এই মামলার যথাযথ তদন্ত কার্যক্রম এবং পলাতক ও আত্মগোপনে থাকা অপর আসামী পূজা শীল কেও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এলাকার জনপ্রতিনিধি হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ৮নং ওয়ার্ডের মেম্বার স্বপন শর্মা রনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আলোচিত পিতা-পুত্র দীর্ঘ দিনের বিরোধের বিষয়টি স্থানীয় ভাবে আপোষ-মিমাংসা ও সমাধান করার অনেক চেষ্টা করা হলেও, কোন সুরাহা না হওয়ায় তা আদালত পর্যন্ত গড়িয়েছে, সমাজে এমন মা-বাবা, পুত্র বা পুত্রবধু, ভাই-ভাইবোন অর্থাৎ পরম আপনজন, একই পরিবারের ও একই রক্তের-বন্ধনের স্বজনদের মধ্যে হানাহানি, বিরোধ, নিষ্ঠুরতা কাম্য নয়। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালত যথাযথ ন্যায়গত সুরাহা দিতে পারে বলে আমার মনে হয়। অন্য দিকে সন্তান যত অপরাধী বা অত্যাচারী হোক,  ভুক্তভোগী মা-বাবার কাছেও কোন সন্তান ফেলনা, পর বা বোঝা কখনোই নয়।
মামলাটির বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী এড. মোঃ ছানাউল্লাহ বাপ্পী বলেন, নিজের ছেলের হাতে বৃদ্ধ, অসুস্থ, অসহায় ও নিঃস্ব বাবা-মা কে এত নির্মম ভাবে নির্যাতিত, বঞ্চিত ও প্রহৃত হওয়ার মত জঘন্য ঘটনা এক বিংশ শতাব্দীর আধুনিক কাল যাপনে বিশ্বাস করতে কষ্ট হয়! অতীতের অন্ধকার কোন যুগেও এমন ঘটনা বিরল বলা চলে। এতে বুঝা যায়, দিন দিন কিছু কিছু মানুষ মানবিক ও ন্যায়পরায়ণ হওয়ার বদলে উল্টো নির্বোধ, নির্মম ও অমানুষ হয়ে যাচ্ছে। মামলাটি দায়ের কালে ‘ছেলের হাতে মা-বাবা কে নির্যাতিত-নিপীড়িত, বঞ্চিত ও নির্মম মারধরে আহত করার করুণ-হৃদয় বিদারক বর্ণনা শুনে স্বয়ং আদালত ও তথায় উপস্থিত প্রত্যেকেই স্তব্ধ হয়ে যান এবং মাননীয় বিচারক মহোদয় তৎক্ষনাৎ মামলাটি সরাসরি আমলে নেন। নিজের পিতা-মাতা কে অত্যাচারী, মারধরকারী অভিযুক্ত কুলাঙ্গার পুত্র তপন শীল ও পুত্রবধু পূজা শীল’র কঠোর, দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া দরকার।
Views: 461

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
21

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
11

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা

by admin
October 14, 2026
0
4

শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) শৈশব মানেই রঙিন স্বপ্ন, নতুন কিছু শেখার...

চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর

by admin
October 14, 2026
0
14

চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :' কুমিল্লার চৌদ্দগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের...

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

by admin
October 14, 2026
0
4

বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মোঃ আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা) ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে...

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন?

by admin
October 14, 2026
0
79

বাংলাদেশে একজন আইনজীবীর অবসরের কোনো বয়স নেই। ৯০, ৯৫, ১০০ বছরেও তিনি কোর্ট করতে পারেন। যেখানে শেষের সীমা নেই, সেখানে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 14, 2026
  • স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড October 14, 2026
  • গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে October 14, 2026
  • শৈশবের ছোট্ট দোকান, বুকে বড় স্বপ্ন—একদিন বড় হওয়ার প্রত্যাশা October 14, 2026
  • রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা October 14, 2026
  • চৌদ্দগ্রামে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে পূজা মন্ডপে অনুদান হস্তান্তর October 14, 2026
  • ঈমানের আলো ও মুক্তির ঠিকানা October 14, 2026
  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

      মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

      October 14, 2026
      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

      October 14, 2026
      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d