Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কখন কোথায় ঈদের জামাত

admin by admin
March 30, 2025
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বরাবরের মত এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের পাঁচটি জামাত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক ইমাম হিসেবে এ জামাতে দায়িত্ব পালন করবেন। ক্বারী হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

রোববার (৩০ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার।

প্রধান ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তার বন্দোবস্তুও সারা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্য়বেক্ষণ করে আশ্বস্ত করেছেন।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মত এবারও ঈদের দিন পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররমে।

প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার সেখানে হবে ঈদুল ফিতরের ১৯৮তম জামাত। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।

ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। একটি ঈদের দিন সকাল ৫-৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে এবং আরেকটি ট্রেন সকাল ৬টায় ভৈরব থেকে ছেড়ে কিশোরগঞ্জে আসবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ফিরে যাবে।

 

সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন।

সকাল ৯টায় এ ময়দানে ঈদের জামাত হবে। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমী।

এবার ঈদের দিন ঝড়-বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস, পাশাপাশি গরমের তেজও কিছুটা কমে আসতে পারে।

ঢাকা : ঈদের দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বরাবরের মতই পাঁচটি জামাতের ব্যবস্থা করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় এবং ৯টায় দুটি জামাত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের লনে এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় দুটি ঈদ জামাত হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (পুরাতন বাণিজ্য মেলার মাঠ) সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। বলা হচ্ছে এটাই হবে ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) পবিত্র ঈদুল ফিতরের জামাত হবে সকাল ৮টায়।

চট্টগ্রাম : চট্টগ্রামে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে।

সকাল ৮টায় প্রধান জামাতের পার সকাল সাড়ে ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে হবে দ্বিতীয় জামাত।

প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। এরপর দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদের পেশ ইমাম।

এছাড়া নগরীর লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টায়।

পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ।

তবে অন্যান্য বছর নগরীর ৪১টি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ওয়ার্ড কাউন্সিলদের ব্যবস্থাপনায় একটি করে যে ঈদ জামাতের আয়োজন করা হত, সেটি এবার হচ্ছে না।

রাজশাহী : রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে একই সময়ে জামাত হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে স্থানান্তরিত হবে।

তবে দরগা মসজিদে জামাত স্থানান্তরিত হলে এবং মানুষ বেশি হলে ৩০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন।

মহানগর ঈদগাহ (টিকাপাড়া) মাঠে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া সকাল সোয়া ৮টায় রাজশাহীর নগরের সাহেববাজার জিরো পয়েন্টে প্রধান সড়কের ওপর ঈদের তৃতীয় বড় জামাত হবে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত হবে।

খুলনা : খুলনায় ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে প্রধান জামাত হবে।

খুলনা জেলা মডেল মসজিদ ও কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টা এবং সকাল ১০টায় দুটি জামাত হবে।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে আলাদা ঈদের জামাত হবে।

বরিশাল : বরিশালের নগরের বান্দরোড হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে এবার ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায়।

এ ছাড়া একই সময় নগরের আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাত হবে।

দুটি করে জামাত হবে নগরের সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে। সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত হবে; দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৯টায়।

নগরের গির্জামহল্লার জামে কসাই মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম ও ১০টায় দ্বিতীয় জামাত হবে।

এ ছাড়া নগরের চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং ১০টায় দুটি জামাত হবে।

জেলায় মোট আট হাজার ৭৩৪টি মসজিদ রয়েছে। এর মধ্যে আট হাজার মসজিদেই ঈদের জামাত হবে।

সিলেট : সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন আহমদ।

এ ছাড়া নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত হবে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় এবং সকাল সাড়ে ৯টায়।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআনের উদ্যোগে ঈদুল ফিতরের জামায়াত হবে সকাল ৮টায়। জামায়াতে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।

এছাড়া নগরীর পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

ময়মনসিংহে : ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখানে সকাল ৮টায় প্রথম জামাত ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে।

এই মাঠে প্রধান জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতী আব্দুল্লাল আল মামুন।

এছাড়া, বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ হবে।

উপজেলাগুলোর মধ্যে মুক্তাগাছা বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, ফুলবাড়িয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়, গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ১০টায় ঈদ জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গৌরীপুর সরকারি কলেজ মাঠে সকাল ১০টা ১০মিনিটে, ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ১০টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় এবং ধোবাউড়া দর্শা ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদের নামাজ হবে।

রংপুর : রংপুরে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় নগরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে। ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।

কালেক্টরেট ঈদগাহে রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারাসহ প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

তবে ঈদের দিন আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প স্থান হিসেবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দুই ধাপে নামাজ হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

নগরের প্রধান জামাতের সময়ের সঙ্গে মিল রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ বছর মহানগরীর ৭৫টিসহ জেলার প্রায় এক হাজার ২০০ ঈদগাহ মাঠে নামাজ হবে।

Views: 233

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

by admin
October 17, 2026
0
3

  সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ব্র্যাক হেলথকেয়ার। এর অংশ হিসেবে ঢাকার...

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক

by admin
October 17, 2026
0
22

কক্সবাজার: কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ছয়জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার...

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ

by admin
October 17, 2026
0
10

ভারতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে দিল্লিতে। বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার আগেই অল ইন্ডিয়া স্টুডেন্টস...

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

by admin
October 17, 2026
0
10

ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে রাজধানীর উত্তরায়...

সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

by admin
October 17, 2026
0
13

সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রত্যেক ধর্মাবলম্বীর বিশ্বাস, আচার ও...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২

by admin
October 17, 2026
0
11

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু October 17, 2026
  • দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? October 17, 2026
  • সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ October 17, 2026
  • ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক October 17, 2026
  • মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ October 17, 2026
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী October 17, 2026
  • সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর October 17, 2026
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২ October 17, 2026
  • আজ বিশ্ব ট্রমা দিবস দেশে সড়ক দুর্ঘটনায় দিনে ৬৬ মৃত্যু October 17, 2026
  • পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি October 17, 2026
  • চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি October 17, 2026
  • আজ দেশে সোনার ভরি কত October 17, 2026
  • কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে October 17, 2026
  • “যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না October 17, 2026
  • গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট October 17, 2026
  • তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা October 17, 2026
  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

      সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

      October 17, 2026
      দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে?

      দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে?

      October 17, 2026
      সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

      সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

      October 17, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d