কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর ২০২৬) বিকালে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ বাগেরহাটের প্রশাসক ও জেলা বিএনপির অন্যতম নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সহ-সভাপতি ও সদস্য মনিরুল ইসলাম খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না, সহ-সভাপতি খান শহীদুজ্জামান মিন্টন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।
গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় সভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।









