স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর হতে প্রকাশিত কবিতার ছোট কাগজ “কাব্য কথা”র সম্পাদক, কবি-ছড়াকার, সাহিত্য কর্মী ও সংগঠক নিরঞ্জন হীরার মাতা ছটিয়া দাস ২৭ মে সোমবার দুপুর ২.৩০ মিনিটে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (দ্বিব্যান লোকান স্বগচ্ছাতু) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্বামী, এক পুত্র, পুত্রবধুসহ অগনিত আত্মিয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান।
স্বর্গীয় ছটিয়া দাসের মরদেহ দিনাজপুর শহরের সাধুঘাট পারিবারিক শ্মশানঘাটে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে (সমাধীস্থ) অন্তষ্টিক্রীয়া সম্পন্ন করা হয়েছে। কবি নিরঞ্জন হীরার মাতার মৃত্যুতে বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজেজর অধ্যক্ষ ও বিশিষ্ট কবি সাহিত্যিক-গবেষক ড. মাসুদুল হক, দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট গীতিকার কবি এ্যাডঃ মাহজাহারুল ইসলাম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক রহমতউল্লাহ রহমত, নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, নবরূপীর সাধারন সম্পাদক সিফাত-ই-জাহান শিউ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিসদ এর সাবেক সভাপতি রবিউল আউয়াল খোকা, উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সহ-সভাপতি কাশী কুমার দাস ঝন্টু, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মাসুদ মুস্তাফিজ, কবি ও সাহিত্যিক জলিল আহমেদ, শব্দস্বরের সভাপতি বাবুল চৌধুরী, বিশিষ্ট কবি-সাহিত্যিক লাল মিয়া, কবি অদীতি রায়, ইয়াসমিন আরা ইতি, পাতা সাহিত্যের ওয়াসিম আহমেদ শান্ত, অধ্যক্ষ মোজাম্মেল বিশ্বাস, কবি তুষার সুভ্র বসাক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞান করেছেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







