আয়োজন করেছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত এনার্জি পয়েন্টে এ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহায়তায় এই প্রোগ্রামের আয়োজন করা হয়। দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক এই আয়োজনে অংশগ্রহণ করেন। কীভাবে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলে শারীরিক সমস্যা এড়ানো সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সে সম্পর্কে পরামর্শ পাওয়ার সুযোগ ছিল এই প্রোগ্রামে। এনার্জিপ্যাকের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।
সার্জন ডাঃ আনহারুর রহমান ‘সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট’ এবং একই হাসপাতালে কর্মরত সিনিয়র সাইকোলজিস্ট ইরিন আলম জোতি ‘লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ে কথা
বলেন। বক্তারা স্বাস্থ্যকর জীবন এবং নিত্যদিনের মানসিক চাপ কমানোর কৌশলের ওপর আলোকপাত করেন।
গুরুত্বপূর্ণ। আমাদের কর্মীরা যেন মানসিক এবং শারীরিকভাবে সুস্থ বোধ করে সেজন্য আমরা এই হেলথ প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কর্মীদের নিজেদের সুস্বাস্থ্য বজায় রাখার
জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে উত্সাহিত করতে চাই। সুস্থ মন ও দেহ বজায় থাকলে জীবনে আরও উন্নতি সাধন করা সম্ভব।”








