কিন্তু ঘরের ভেতরেই যে এমন একটা মরণফাঁদ লুকিয়ে ছিল, তা হয়তো কোনো মা-বাবাই আগে থেকে টের পান না। চোখের পলকে ঘটে যাওয়া এই ট্র্যাজেডির পর সেই মা-বাবার বুকফাটা আর্তনাদ আর আজীবনের আফসোস সান্ত্বনা দেওয়ার ভাষা কারো জানা নেই!”—সম্প্রতি ঘটে যাওয়া এই অত্যন্ত হৃদয়বিদারক ঘটনাটি আমাদের সবার জন্য এক মস্ত বড় ও কঠিন শিক্ষা।
আমাদের সমাজে অনেকেরই একটি মস্ত বড় ভুল ধারণা রয়েছে যে, অল্প পানিতে বোধহয় কোনো বিপদ নেই। কিন্তু বাস্তব সত্য হলো, হামাগুড়ি দেওয়া বা মাত্র হাঁটতে শেখা ছোট শিশুরা এমনকি মাত্র কয়েক ইঞ্চি গভীর পানিতেও উপুড় হয়ে পড়ে গেলে আর নিজে থেকে উঠতে পারে না এবং দম আটকে দু/র্ঘ/ট/না/র শিকার হয়। ঠিক তেমনি এক মুহূর্তের অসতর্কতায় একটি নিষ্পাপ শিশু ঘরের ভেতরেই পানিভর্তি বালতিতে পড়ে গিয়ে চিরতরে প্রাণ হারিয়েছে! যে বাচ্চার হাসিমুখে ঘরের উঠোন মাতিয়ে রাখার কথা ছিল, সে আজ মা-বাবার সামান্য অসাবধানতার বলি হয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে।
একটি অসতর্ক মুহূর্ত শুধু একটি নিষ্পাপ প্রাণই কেড়ে নেয় না, চিরকালের জন্য অন্ধ করে দেয় একটি সাজানো পরিবারের সব আনন্দ ও হাসিমুখ। এই ঘটনা প্রতিটি মা-বাবাকে আজ তীব্র এক সতর্কবার্তা দিয়ে গেল!
Views: 171
Related