আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল বুধবার বগুড়ার গাবতলী কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরন করেন প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল আলম খান রুমেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কাগইল ইউপির প্যালেন চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম, যুগ্ম সাধারন সম্পাদক মিলন মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য হারুন-অর-রশিদ, মহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শাহীন আকতার বানু, জামিরবাড়ীয়া হাইস্কুলের সভাপতি রিপু মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাবলু মিয়া, আবু জাফর, মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু, আনছার আলী ভোলা, বিউটি বেগম, জাহানারা বেগম, শাহানাজ বেগম সহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








