ঢাকা: পুলিশ সপ্তাহ-২০২৩ এ ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ (আইজি’জ ব্যাজ) পড়ানো হয়েছে ৪৫৮ জন পুলিশ সদস্যকে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের দেয়া হয় ‘IGP’s Exemplary Good Services Badge’ (আইজি’জ ব্যাজ)।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২২ সালে প্রশংসনীয় ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ৪৫৮ জনকে তৃতীয় মর্যাদাপূর্ণ এই ব্যাজ পরানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে। এদিন সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। আগামী ৮ জানুয়ারি শেষ হবে পুলিশ সপ্তাহ।








