বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এ মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ তেইশ বছরের স্বাধীনতা সংগ্রাম ও একাত্তরের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ত্রিশ লাখ শহীদ আর দু’লাখ নির্যাতিত মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি লাল-সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দেশ গঠনে প্রবাসীদের অবদানের স্বীকৃতি জানিয়ে সোনার বাংলা বিনির্মাণে প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন।
বাফস’র মোহাম্মদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাধারন সম্পাদক একেএম মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি আলমগীর কবির লাভলু, সভাপতি মোহাম্মদ হোসেন স্বপন, বিশিষ্ট সংগঠক শাহরিয়ার রহমান আরিফ ও বৃস্টল ইস্টার্ণ হাই স্কুলের ডাইভারসিটি ক্লাবের প্রেসিডেন্ট পুষ্পিতা হোসাইন মুমু। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী কৌশলী ইমা ও সোমা বণিক। অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলাওয়াত করেন সংগঠনের প্রচার ও গনসংযোগ সম্পাদক রবিউল আলম সুমন।






