নাটোর প্রতিনিধি:
মোটরসাইকেলে কাঁধ বাকিয়ে কানে মোবাইল ফোন ঠেকিয়ে কথা বলতে বলতে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সার ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার (৫৫)। এ সময় কোন একটি দ্রুতগামী যানের নীচে পড়ে সেখানেই মৃত্যু হয় তার। মঙ্গলবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা-মহাসড়কের বড়াইগ্রামের আহেমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন একই উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে ও বিসিআইসি সারের একজন ডিলার।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, কানের সাথে মোবাইল ফোন ঠেকিয়ে কথা বলতে বলতে তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তাকে চাপা দেয় অজ্ঞাত একটি যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ অজ্ঞাত যানটি সনাক্ত ও আটক করার চেষ্টা করছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
#
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








