Tuesday, November 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা

admin by admin
August 7, 2026
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি:

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে দুর্নীতির দায়ে অপসারিত হয়েও থামেনি তার বেপরোয়া অপকর্ম। দলীয় রাজনৈতিক পরিচয়ের দাপট খাটিয়ে কাফরুলের ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’র প্রশাসক পদটি বাগিয়ে নেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তবে প্রশাসকের চেয়ারে বসেই তিনি মেতে উঠেছেন সমিতির সদস্যদের সঞ্চিত অর্থ আত্মসাৎ, ক্ষমতার চরম অপব্যবহার এবং অধিবাসীদের রক্তঘামে অর্জিত শত কোটি টাকার আবাসন দখলের ভয়াবহ চক্রান্তে।
অনুসন্ধানে জানা যায়, পদে বসার মাত্র কয়েক মাসের মধ্যে ইশতিয়াক আজিজ উলফাত সমাজসেবা অধিদপ্তর কিংবা সমিতির সাধারণ সদস্যদের কোনো অনুমতি ছাড়াই অনৈতিকভাবে এক কোটি টাকারও বেশি তহবিল লুটপাট ও আত্মসাৎ করেছেন। এই বেপরোয়া আর্থিক দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ফুঁসে ওঠেন সমিতির মূল সদস্যরা। গত ১১ এপ্রিল ২০২৬ তারিখে তারা রাজপথে নেমে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একইসাথে তার নজিরবিহীন দুর্নীতির আদ্যোপান্ত তুলে ধরে সমাজকল্যাণ অধিদপ্তরে লিখিত দাপ্তরিক অভিযোগ দাখিল করা হয়।
ভুক্তভোগীদের আইনানুগ লিখিত অভিযোগ আমলে না নিয়ে উল্টো সমাজসেবা অধিদপ্তরের একশ্রেণীর অসাধু কর্মকর্তার সঙ্গে অনৈতিক গোপন সমঝোতায় নামেন উলফাত। ফলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দূরের কথা, বারবার তার মেয়াদ বৃদ্ধি করে এই দুর্নীতিবাজকেই অবৈধভাবে পদে বহাল রাখে দপ্তরটি। শুধু তাই নয়, গত ১ এপ্রিল একটি বিতর্কিত আদেশ (স্মারক নম্বর: ৪১.০০.০০০০.০০০.০৮৬.২৭.০০১৬.২৮.১৯৭) জারি করে ১৯৬১ সালের অধ্যাদেশের দোহাই দিয়ে এক সাধারণ প্রশাসককে পুরো ‘পরিচালকমণ্ডলীর সমকক্ষ’ অসীম একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়। এই ক্ষমতাকে অস্ত্র বানিয়ে উলফা প্রতিষ্ঠাতা ও প্রকৃত সদস্যদের বাদ দেওয়ার ভয় দেখিয়ে তাদের সোচ্চার কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টা চালান।

প্রশাসনিক ক্ষমতার তোপ দাগিয়ে উলফাত এবার নজর দেন সদস্যদের নিবন্ধিত ফ্ল্যাটের ওপর। নামজারি সম্পন্ন ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধিত কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে দখলের পাঁয়তারা শুরু করেন তিনি। অভিযোগ রয়েছে, স্থানীয় চিহ্নিত অপরাধী চক্র, চাঁদাবাজ বাহিনী এবং নেপথ্যে থাকা আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ‘রাকিন’-এর প্রত্যক্ষ মদদ ও ইন্ধনে বিজয় রাকিন সিটিতে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। এই নৈরাজ্য চূড়ান্ত রূপ নেয় গত ১ আগস্ট। ঐ দিন বৈধ ফ্ল্যাটসমূহ গায়ের জোরে দখলের উদ্দেশ্যে ইশতিয়াক আজিজ উলফাত একদল বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রকাশ্যে হামলা চালান। এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বর্তমানে সমিতির সদস্য ও বসবাসরত ফ্ল্যাট মালিকেরা মারাত্মক নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

১ আগস্টের এই উন্মুক্ত সন্ত্রাসী তাণ্ডবের মাত্র চারদিন পর, গত ৫ আগস্ট ২০২৬ তারিখে ক্ষমতার চরম অহংকার ও স্বৈরাচারী রূপ প্রদর্শন করেন ইশতিয়াক আজিজ উলফাত। ঐ দিন তিনি সমিতির কয়েকজন সাধারণ সদস্যকে কৌশলে জিম্মি করার উদ্দেশ্যে সমিতির অফিসে ডেকে আনেন। কার্যালয়ের চার দেয়ালের ভেতরে অবরুদ্ধ পরিবেশে সেই অসহায় সদস্যদের ওপর নেমে আসে চরম মানসিক নির্যাতন ও নিগ্রহের হুমকি। সমাজসেবা অধিদপ্তরের দেওয়া বিতর্কিত চিঠির ক্ষমতাবল কে আইনি চাবুক হিসেবে ব্যবহার করে তাদের তোপের মুখে ফেলা হয়; প্রকাশ্যে গালাগাল, সদস্যপদ চিরতরে বাতিলের ভয় প্রদর্শন এবং চরম নিগ্রহের হুমকি দিয়ে সদস্যদের আত্মসম্মানবোধকে ধূলিসাৎ করা হয়।
কার্যালয়ে ডেকে এনে এমন বর্বর মানসিক নিগ্রহের পাশাপাশি, নিজের অপকর্ম ও সন্ত্রাসী হামলাকে ধামাচাপা দিতে ঐ দিনই ৪ আগস্ট ২০২৬ তারিখের ব্যাকডেটে ইস্যুকৃত একটি পরম ধোঁকাবাজিমূলক ‘মতবিনিময় সভার বিজ্ঞপ্তি’ (সূত্র: মুমুকস/প্রশাসক/২০২৬/১৩২) উন্মুক্ত করেন উলফাত। চিঠিতে বিজয় রাকিন সিটির ৮৭০টি বৈধ ফ্ল্যাটের মালিকদের লক্ষ্য করে তথাকথিত ‘অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনের’ ধোঁয়াশা তুলে আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার নির্দেশ দেওয়া হয়েছে। ১ আগস্টের সন্ত্রাসী হামলা, ৫ আগস্ট অফিসে ডেকে এনে চরম নিগ্রহ ও নগ্ন হুমকি, এবং পরবর্তীতে ৪ আগস্টের ব্যাকডেটে জারি করা এই বিতর্কিত নোটিশ—সবই একই সূত্রে গাঁথা। এটি মূলত ৮৭০টি বৈধ ফ্ল্যাটের মালিকদের মনস্তাত্ত্বিক গোলামিতে বাধ্য করার এক পরিকল্পিত দাপ্তরিক ব্ল্যাকমেইল ও দখলদারির আইনি মহড়া।
১ আগস্টের প্রকাশ্য সন্ত্রাসী হামলা, অফিসে ডেকে এনে সভ্যতার সব সীমা লঙ্ঘন করে নগ্ন নিগ্রহ এবং সমাজসেবা অধিদপ্তরে নোটিশের আড়ালে এহেন ভয়ভীতি প্রদর্শনের পর সমিতির সাধারণ সদস্য ও বিজয় রাকিন সিটির অধিবাসীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। শত কোটি টাকার ফ্ল্যাট দখলের চক্রান্ত ও ১ কোটি টাকার বেশি তহবিল আত্মসাতের প্রমাণ থাকা সত্ত্বেও সমাজসেবা অধিদপ্তর কেন একজন প্রমাণিত দুর্নীতিবাজকে মদদ দিচ্ছে—তা নিয়ে পুরো এলাকায় ধিক্কার উঠেছে।
উত্তাল এই পরিস্থিতিতে বিজয় রাকিন সিটির অধিবাসীরা হুঁশিয়ারি দিয়ে জানান, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সঙ্গে উলফাতের এই অশুভ আঁতাত অবিলম্বে ভাঙতে হবে। তারা অবিলম্বে উলফাতের বিতর্কিত প্রশাসনিক ক্ষমতা বাতিল, তাকে প্রশাসক পদ থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনা এবং অধিবাসীদের আবাসন ও জীবনের নিরাপত্তার সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
Views: 139

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে।

প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে।

by admin
November 10, 2026
0
12

বিশেষ প্রতিনিধি : মোঃ শাকিল হাসান ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমির দলিল রেজিস্ট্রেশন, নামজারি খতিয়ানে জমির শ্রেণি পরিবর্তন এবং পুনরায় মূল্য...

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

by admin
November 10, 2026
0
4

শেখ হাসিনার ফেরার অধিকার অস্বীকার: সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে বাংলাদেশ পাসপোর্ট কোনো সরকারের অনুগ্রহ নয়। সংবিধান ও আন্তর্জাতিক...

১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ

by admin
November 10, 2026
0
31

দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য নতুন আশার খবর এসেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন...

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো

by admin
November 10, 2026
0
8

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০...

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ শহীদ নূর হোসেন দিবস

by admin
November 10, 2026
0
8

স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই...

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের

by admin
November 10, 2026
0
11

দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। November 10, 2026
  • সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের। November 10, 2026
  • ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা November 10, 2026
  • ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ November 10, 2026
  • ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো November 10, 2026
  • আজ শহীদ নূর হোসেন দিবস November 10, 2026
  • আমার একটা প্রশ্ন পুরুষ রা বন্ধু খোঁজে কেন?? November 10, 2026
  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের November 10, 2026
  • ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী বাছাই জরিপে এগিয়ে জন অসফ; অনেক পিছিয়ে কমলা হ্যারিস November 10, 2026
  • বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’ November 10, 2026
  • রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক November 10, 2026
  • প্রেস বিজ্ঞপ্তি –সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যম কর্মীদের সাথে : মোঃ তানভীর আজাদ November 10, 2026
  • সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান November 10, 2026
  • সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই November 10, 2026
  • জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন November 10, 2026
  • জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড November 10, 2026
  • ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 10, 2026
  • দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন November 10, 2026
  • জামালপুরে মাদক কারবারী যুবককে ৩ মাসের কারাদণ্ড November 10, 2026
  • বদলগাছী নতুনজাত সেন্টু পাইজাম-২১ ধান চাষে এক বর্গাচাষীর অভাবনীয় সাফল্য November 10, 2026
  • মিয়ানমারে সার পাচার: জড়িত থাকার অভিযোগে বিএনপি-ছাত্রদলের তিন নেতা গ্রেফতার November 10, 2026
  • রংপুর নগরীতে উচ্ছেদ অভিযানে স্বস্তিতে পথচারী November 10, 2026
  • টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ November 9, 2026
  • ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের November 9, 2026
  • রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা November 9, 2026
  • শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল November 9, 2026
  • ডিসেম্বরে টানা ৮দিন ছুটির সুযোগ, জানতে হবে কৌশল November 9, 2026
  • সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন November 9, 2026
  • জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সহ নতুন দায়িত্ব পেলেন ৫ এমপি November 9, 2026
  • ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে।

      প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে।

      November 10, 2026
      সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

      সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

      November 10, 2026
      ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

      ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

      November 10, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d