আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর নামে কামারখালীতে রউফ নগর উপজেলা গঠনের দাবিতে এলাকাবাসীর একাংশের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ দিকে এ বিষয়ে জনমনে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
১৬ মে ২০২৬খ্রি.শনিবার সকাল ১০টায় কামারখালী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচিতে বর্তমান মধুখালী উপজেলার বাগাট,কামারখালী, ডুমাইন,আড়পাড়া ও কোরকদী এই ৫টি ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
রউফ নগর উপজেলা বাস্তাবয়ন কমিটির আহবায়ক আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আড়পাড়ার বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল আলম মুরাদ,কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান,আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম,বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের সাবেক সদস্য দাউদ হোসেন,অধ্যাপক এহেতশাম, উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক কাজী কামাল,এডভোকেট খসরুল আলম,বিএনপি নেতা ফরিদুল ইসলাম ফরহাদ, জামাতয়াতে ইসলামী আমীর আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন,জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মৃতিতে মধুখালী উপজেলার দক্ষিণের পাঁচটি ইউনিয়ন নিয়ে রউফ নগর উপজেলা করা হোক। তারা বলেন,এখানে সরকারি কলেজ,শত বছরের ডাক বাংলো, সাবেক রেল জংশন, বৃহত্তম হাট,নদী বন্দর সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান,মিল কারখানা রয়েছে,এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই এলাকাকে রউফ নগর থানা হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হোক।
এদিকে এবিষয়ে কোরকদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল হোসেন রিক্ত বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে আমি বলতে পারি কোরকদি ইউনিয়নের ৯০শতাংশ তাদের এ সিদ্ধান্তের সাথে একমত নয়। আমাদের জনগন মধুখালী উপজেলার সাথেই থাকবে। তিনি আরো জানান, রউফ নগর উপজেলা বাস্তবায়নে আড়পাড়ার ও কামারখালী এলাকার কিছু লোক সম্মত আছেন। বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান জানান এ বিষয়ে আমি কিছুই জানিনা । আমার সাথে কেউ যোগাযোগও করেন নাই।
কামারখালী ও কোরকদী ইউনিয়নের বেশ কিছু শিক্ষক ও সাধারণ জনগনের সাথে কথা হয় নাম প্রকাশে অনুইচ্ছুক ব্যাক্তিরা বলেন,নতুন উপজেলার দাবী গণদাবী নয়। একটি দলের কিছু নেতা কর্মীর দাবী। যেটা মানববন্ধন কর্মসূচিতে অল্প কিছু লোকের উপস্থিতি বলে দেয়। কিন্তু তিনটি ইউনিয়নের যেমন বাগাট, কোরকদি ও ডুমাইন এর তেমন কোন লোক উপস্থিতি ছিলেন না।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







