স্টাফ রিপোর্টার ॥ ১৯ অক্টোবর শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট কলেজ এর অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন মজুমদারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী বৈষম্যের শিকারের তথ্য তুলে, সীমাহীন আর্থিক দুর্নীতি, স্বেচ্ছাচারীতা ও অশালীন আচরণের মাধ্যমে কলেজ পরিচালনা, অবৈধ বালু বিক্রির টাকা আত্মাসাৎ ইত্যাদি বিষয় তুলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক প্রতিনিধি মোঃ খায়রুল ইসলামসহ এলাকার সকল বৈষম্যের শিকার, উপকারবঞ্চিত জনগণ।
তারা লিখিত প্রতিবেদনে বলেন, কলেজের চিকিৎসাধীন শিক্ষক আবেদুর রহমানের সরকারি বেতন ভাতার টাকা ভূয়া স্বাক্ষর দিয়ে অধ্যক্ষ তুলে নিজে আত্মসাত করেছেন। অবৈধভাবে কলেজে ব্যক্তির জমি দখল করে রেখেছেন। তরা হলেন- মোঃ এমরান আলী, মোঃ ওয়াকিল উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুল বারি, মমিনুল ইসলাম, মোঃ মনির উদ্দিন, মোঃ এন্তাজুল হক, মৃত মোফাজ্জল হোসেন। অধ্যক্ষ জালাল উদ্দিন মজুমদার ডিগ্রী কোর্স ও অনার্স কোর্স চালুর লক্ষ্যে এলাকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকুরী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তৎকালীন সরকারের সময় জালাল উদ্দিনের সেলক দিনাজপুর জেলা যুবলীগের সাধারন সম্পদাক আনোয়ার হোসেন ও আজর শাহ্ সহ আওয়ামী লীগ নেতাদের মদদে তিনি একের পর এক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারীতে করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। সংবাদ সম্মেলনে উস্থিত ছিলেন কলেজের প্রভাষক মোঃ খায়রুল ইসলাম, শিক্ষক, চাকুরী প্রত্যাশি মোঃ মতিউর রহমান, জমি দাতা মোঃ ওয়াকিল ও মমতাজ বেগমসহ এলাকার লোকজন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







