জুলাই-আগস্টের এক হত্যা-চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ৫ আগস্টের পর ক্যান্টনমেন্টে আশ্রিত ৬২৬ জনের মধ্যে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ অনেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন আছেন কারাগারে। এছাড়াও দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মী বা সংশ্লিষ্ট অনেকে গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। কিন্তু কেন, কীভাবে?
ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার বেশ পরে, গত নভেম্বরে জানা গেল- ঘরে বসেই পাসপোর্টের আবেদন করেছেন, সম্পন্ন হয়েছে তাঁর বায়োমেট্রিকও। তাহলে সেনাবাহিনী থেকে সরকারি দপ্তরের যোগাযোগ থাকা সত্ত্বেও কেন সংসদের প্রথম অধিবেশনে তাঁকে ‘পলাতক’ বা ‘নিখোঁজ’ বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান?
গ্রেপ্তারের পর আদালতে শিরিন শারমিন চৌধুরীর পক্ষে জামিন এবং রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদন- দুটিই নামঞ্জুর করেন আদালত। আওয়ামী লীগের আলোচিত বা গুরুত্বপূর্ণ নেতাদের কারো খুব একটা জামিনের খবর পাওয়া না গেলেও ব্যতিক্রম ছিলেন সাবের হোসেন চৌধুরী। অন্যদিকে, সম্প্রতি জামায়াতের কর্মী সওদা সুমি বা তার আগে জুলাই-যোদ্ধা তাহরিমা সুরভী- মেহেদী হাসানরা গ্রেপ্তার হলে জামায়াত-এনসিপির তীব্র প্রতিবাদের মুখে খুব দ্রুতই জামিন পেয়ে যান তারা।
আওয়ামী লীগ পতনের পর যে প্রত্যাশা ছিল- মুক্ত হবে আদালত, প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, কিন্তু এখনো প্রতিনিয়ত প্রশ্ন উঠছে- কোথা থেকে, কার ইশারায় হয় গ্রেপ্তার, আর কার ইশারায় মেলে জামিন?
এসব নিয়ে কথা বলতে স্বপ্নধরা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ।
Views: 219
Related