নিজস্ব প্রতিনিধি | গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা ভাতাড়িয়া এলাকায় ওয়াই-ফাই লাইনের কাজ করতে গিয়ে সোহানুর ইসলাম নামে এক শ্রমিক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও বর্তমানে চিকিৎসা ব্যয় বহনে মালিকপক্ষ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন আহত শ্রমিকের বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে হানিফ ও তারেক পরিচালিত ওয়াই-ফাই লাইনের কাজ করার সময় সোহানুর ইসলাম গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত সোহানুর ইসলামের বাবা অভিযোগ করে বলেন, “আমার ছেলে তাদের প্রতিষ্ঠানের কাজে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। শুরুতে কিছু সহযোগিতা করা হলেও এখন চিকিৎসার খরচ বহনে তারা কোনো সহযোগিতা করছে না। আমার ছেলের চিকিৎসা চালিয়ে নিতে আমরা মানবেতর অবস্থার মধ্যে আছি।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আহত শ্রমিকের চিকিৎসার বিষয়ে মালিকপক্ষের দায়িত্বশীল ভূমিকা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত হানিফ ও তারেকের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, কর্মস্থলে দুর্ঘটনায় আহত শ্রমিকের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







