মোহাম্ম সোহেল ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল) টাঙ্গাইলের কালিহাতী স্বল্লা বাসস্ট্যান্ডে আগুনে পুড়ে ভস্মীভূত ৪দোকান। খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার ১৫ই মার্চ দুপুরে হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেছে ফায়ার সার্ভিস। এলেঙ্গা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোহাম্মদ আতাউর রহমান যানান, দুপুরে দেড়টার দিকে সল্লা বাসস্ট্যান্ডে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একটি হোটেল একটি মিষ্টির দোকান ও একটি মোবাইল সার্ভিসিং দোকান সহ একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকান আগুনে পড়েছে। এ সময় ৯টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। সব মিলিয়ে ১৫ লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...






