Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

কালেরকন্ঠের সাংবাদিক কপিল ঘোষকে স্বপরিবারে হত্যার হুমকি

admin by admin
September 26, 2023
in অপরাধ, বিশেষ সংবাদ, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট:বাগেরহাটের চিতলমারী উপজেলায় ক্ষমতাধর দলিললেখক-জমিকেনাবেচা সিন্ডিকেটের অপতৎপরতার বিষয়ে স্থানীয় এমপি শেখ হেলাল উদ্দীনের কাছে নালিশ করায় সিন্ডিকেট প্রধান মো. রবিউল ইসলাম খান ওরফে রবি খান কালের কন্ঠ প্রতিনিধি সাংবাদিক লেখক কপিল ঘোষকে স্বপরিবারে হত্যার হুমকি দিয়েছে। এই ব্যাপারে রবিবার রাত ১১টার দিকে (২৪ সেপ্টেম্বর,২০২৩) চিতলমারী থানায় রবি খানসহ তার সঙ্গীদের নামে সাধারণ ডায়রী (জিডি) হয়েছে। এই সিন্ডিকেটের হামলা বা জিম্মি করে রাখার ভয়ে গত তিন সপ্তাহ ধরে কপিলের সন্তানেরা স্কুলে যেতে পারেনি। তাদের পৈত্রিক বসতবাড়ি জবরদখলের ভয়ে রাত জেগে পাহারা দিতে হচ্ছে। গ্রামেও বসেছে রাতের পাহারা।

উল্লেখ্য, এই সিন্ডিকেটের অপতৎপরতায় ইতোমধ্যে দুর্গাপুরের আশিষ ঘোষ, শ্যামপাড়ার পাগল গাইন সহ একাধিক ভুক্তভোগী হিন্দু পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।

জানা যায়, দলিললেখক-জমিকেনাবেচা সিন্ডিকেটের প্রধান মো. রবিউল ইসলাম খান ওরফে রবি খান চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খানের ছোট ভাই। সে উপজেলা দলিল লেখক সমিতিরও সভাপতি। এই সুবাদে তার নেতৃত্বাধীন সিন্ডিকেট উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসকে কৌশলে নিয়ন্ত্রণে নিয়ে নানা অনিয়ম-দুর্নীতি করে। কৌশলে সরকারী রাজস্ব ফাঁকি দেয়া, সরকারী বন্দোবস্তকৃত খাস জমি রেজিষ্ট্রি দলিল করানো, দলিলের সিরিয়ালের জন্য চাঁদা আদায় সহ নানাবিধ অভিযোগ রয়েছে। পরসম্পদ জবরদখল, হামলা-মারপিটের অভিযোগও আছে।

সাংবাদিক কপিল ঘোষের স্ত্রী শিক্ষানবীস আইনজীবি ও উন্নয়নকর্মী নাহিদা ইয়াসমিন জানান, এলাকার অভিভাবক জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি মহোদয় গত শুক্রবার (২২ সেপ্টেম্বর, ২০২৩) চিতলমারী উপজেলা ডাকবাংলোতে জরুরী কর্মীসভায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় সভা শেষে তাঁর কাছে রবি খানের নেতৃত্বাধীন দলিললেখক-জমিকেনাবেচা সিন্ডিকেটের অপতৎপরতার ঘটনা তুলে ধরে প্রতিকার প্রার্থনা করা হয়। এমপি মহোদয় সবকথা শুনে উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, থানার ওসি এএইচএম কামরুজ্জামান খানকে বিষয়টি দেখার নির্দেশ দিয়ে চলে যান। এরপর সেখান থেকে ফেরার পথে মো. রবিউল ইসলাম খান ওরফে রবি খান, সেকেন্দার মুন্সী, মো. রিয়াজ খান, শিপন মুন্সী সহ অন্যান্যরা গালিগালাজ করতে থাকে। তাদের নিষেধ করলে মারতে তেড়ে আসে। উপস্থিত লোকজন তাদের ঠেকায়। এসময় তারা সাংবাদিক কপিল ঘোষসহ পরিবারের সদস্যদের হত্যা বা ক্ষয়ক্ষতি করে আদালতে বিচারাধীন পৈত্রিক সম্পত্তি জবরদখলের হুমকি দিয়ে চলে যায়। এই বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার জন্য জিডি হয়েছে।

চিতলমারীর চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক লেখক কপিল ঘোষ জিডিতে আরো উল্লেখ করেন, হিন্দু সম্প্রদায়ের লোক হওয়ায় ওই হুমকিদাতারা (বিবাদী) আমাদের সম্পত্তি জবরদখল করে দেশ ছাড়া করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ইতোপূর্বে তারা কপিলের বড় ভাই আশিষ কুমার ঘোষকে নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। পুর্বপুরুষ হতে প্রাপ্ত কোটি কোটি টাকা দামের পৈত্রিক সম্পত্তির মালিকানা নিয়ে তাদের তিন ভাইয়ের মধ্যে বিরোধ এবং আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

কপিল ঘোষ জানান, রহস্যজনকভাবে তাদের বড় ভাই আশিষ কুমার ঘোষ গত ৩০ আগস্ট, ২০২৩ নিখোঁজ হন। পরদিন ৩১ আগস্ট এই ব্যাপারে চিতলমারী থানায় সাধারণ ডায়রী (জিডি) করেন। ০৯ সেপ্টেম্বর রাত আটটার দিকে আশিষ কুমার ঘোষ চিতলমারী থানায় হঠাৎ উপস্থিত হন। থানায় লিখিত দেন তিনি নিখোঁজ হননি বা কেউ তাকে জিম্মি করে রাখেনি। এই সময় রবি খান সিন্ডিকেট সদস্যদের নিয়ে থানায় ছিলেন। রবি খান তখন জানায়, আদালতে বিচারাধীন আমাদের পৈত্রিক সম্পত্তির মালিক এখন তারা! যেকোন সময় তারা দখলে আসবে। এই বিষয়টি ২২ সেপ্টেম্বর এমপি সাহেবকে নালিশ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রবি খানেরা হুমকি দেয়।

এই ব্যাপারে মো. রবিউল ইসলাম খান ওরফে রবি খান জানান, সাংবাদিক কপিলের স্ত্রীর সাথে সম্পত্তি নিয়ে শুধু কথা কাটাকাটি হয়েছে। কপিলের বড় ভাই আশিষ ঘোষের পাওয়ারনামীয়দের কাছ থেকে তারা ওই সম্পত্তি নিয়েছেন এবং দখলে যাবেন বলে জানান। তিনি কোন হুমকি দেননি বলে দাবী করেন। আদালতে বিচারাধীন সম্পত্তি দলিল হল কিভাবে ? এই প্রশ্নে তিনি বলেন, এটা উপজেলা সাব-রেজিস্টার জানেন।

চিতলমারী উপজেলা সাব-রেজিষ্টার মিন্টু চক্রবর্ত্তী জানান, এটা আদালতে বিচারাধীন সম্পত্তি কি-না তিনি জানেন না। সরকারের রাজস্ব প্রাপ্তির স্বার্থে উপযুক্ত কাগজপত্র থাকলে তিনি দলিল রেজিষ্ট্রি করেন। সাধারনত বিরোধপূর্ণ জায়গার উপযুক্ত মালিকানা মহামান্য আদালতের সিদ্ধান্তেই চুড়ান্ত হয়।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, সাংবাদিক কপিল ঘোষদের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। সে কিংবা তার পরিবারের কেউ যাতে ক্ষতিগ্রস্থ না হয়- তা দেখভাল করা হচ্ছে। হুমকির বিষয়ে রবিবার রাতে কপিল ঘোষ থানায় জিডি করেছেন।

প্রসঙ্গত, কপিল ঘোষ কালের কন্ঠের চিতলমারী ও কচুয়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। তার লেখা একাধিক বই শ্রাবণ প্রকাশনী ঢাকায় মহান একুশে বইমেলায় গত কয়েক বছরে প্রকাশ করেছে।#

Post Views: 206

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
12

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
16

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!

by admin
September 19, 2026
0
17

১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! নাটোর প্রতিনিধি: ব্যবসার কাজে ঢাকায় কাওরান বাজার যাওয়ার পর ১৪ দিনেও খোঁজ...

মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান

মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান

by admin
September 17, 2026
0
15

মশা নিধনের নামে ভেজাল কীটনাশক সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য সংগ্রহে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে দিনভর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d