আগামীকাল ২২ অক্টোবর, মঙ্গলবার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক এমপি, শিক্ষানুরাগী, আইনজীবী, সমাজসেবক এএনএম ইউসুফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে ইউসুফ ফাউন্ডেশন ও তাঁর প্রতিষ্ঠিত ইউসুফ গনি কলেজ ও স্কুলের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার ইউনিয়নের স্বগ্রামের মাজার প্রাঙ্গণে সকাল থেকে কোরআন খতম, পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, দুপুরে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ এবং বিকাল ৩টায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি চক্ষু চিকিৎসা কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ মুসলিম লীগ প্রধান মরহুম ইউসুফ বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন। কুলাউড়া অঞ্চলে তাঁর প্রতিষ্ঠিত কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহনিমাত্রা কলেজ, এমএ গণি কলেজ ও জুনিয়র স্কুল, সিংগুর-শ্রীপুর-শাহজালাল উচ্চ বিদ্যালয় সমূহের প্রতিষ্ঠাতাসহ অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করে শিক্ষার আলো ছড়িয়ে চিরভাস্বর হয়ে আছেন। মরহুমের স্ত্রী আলহাজ্ব লুৎফুন্নাহার ও কলেজ কর্তৃপক্ষ ১৫তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফলের আহ্বান জানান।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







