ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভারের সাংবাদিক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ফের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় দিকে তাকে একটি প্রিজন মাইক্রোতে করে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আবার ওই কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩১ মার্চ) দেড়টার দিকে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ স্থানান্তর করা হয়। আজ তাঁকে পুনরায় কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।








