মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১৮ অক্টোবর’২০২৪ শুক্রবার বিকেলে কাহারোল উপজেলা আলিয়া মাদ্রাসার হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন সাবেক ছাত্র নেতা, দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ-এর সভাপতি জাকিরুল ইসলাম।
প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, যুব সমাজই হচ্ছে একটি দেশের মুলচাবিকাঠি তাই যুবকদেরকে দেশ পরিচালনার দায়ীত্ব নিতে হবে। ইসলামের ইতিহাস থেকে হিলফুল ফুজুল সংঘের কথা স্বরণ করিয়ে দিয়ে তিনি বর্তমান যুব সমাজকে তৈরি হতে বলেন। তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট এই যুবকরাই সামনেভাগ থেকে নেতৃত্ব দিয়েছে বলে স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করছি।
যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য দিনাজপুর-১ কাহারোল- বীরগঞ্জ আসনের জামায়াতের নমিনী মাওলানা খোদা বকস। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠায় যুবকদের দায়ীত্ব সব থেকে বেশি বলে মনে করেন। যেহেতু গত ১৫ বছর এই যুবকদের উপর অনেক নির্যাতন হয়েছে সেহেতু আগামীর বাংলাদেশ গড়তে যুবকদের ভুমিকাই অনিস্বীকার্য। যুককদের নৈতিক চরিত্র গঠনের মাধ্যেম পরকালের জবাবদিহিতার আলোকে নিজেকে তৈরি করে আগামীর বাংলাদেশ গঠনের জন্য আহবান জানান। যুব সমাবেশে অংশগ্রহণকারি যুবকদের থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠিত যুব সমাবেশে দারসুল কুরআন থেকে তাফসির করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান। উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন কাহারোল যুববিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম বুলবুল।








