স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং বেসিক ফর
গালর্স প্রজেক্টের আওতায় শিক্ষক-শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটির
সদস্যবৃন্দ, কিশোরী মেয়েরা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিদের
নিয়ে কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, ব্যক্তিগত
পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর অভ্যাস শীর্ষক সচেতনতা ও স্যানিটারি ন্যাপকিন
বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি কো-অর্ডিনেশন অফিস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর
সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-
পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম ও ঈদগাহ্ধসঢ়; বালিকা
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বেসিক ফর
গালর্স প্রকল্পের প্রজেক্ট অফিসার লাকি হালদার। বয়:সন্ধিকাল, কৈশোরকালীন
শারীরিক-মানসিক পরিবর্তন, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করেন পরিবার
পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক, মেডিকেল অফিসার ডাঃ মোঃ
রেজাউল হক। যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, অধিকার, ঋতুকালীন,
স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা
অফিসের মেডিকেল অফিসার ডাঃ সারবিনা শারমিন। এই প্রকল্পের মাধ্যমে
দিনাজপুর সদর ও পৌরসভার ৮টি স্কুলে ১৬শত স্যানিটারি ন্যাপকিন বিতরণ
করা হচ্ছে। স্কুলগুলো হলো আল-আমিন ইনষ্টিটিউটের উচ্চ বিদ্যালয়,
দিনাজপুর যুবিলী উচ্চ বিদ্যালয়, ঈদগাহ্ধসঢ়; বালিকা উচ্চ বিদ্যালয়, ইকবাল
উচ্চ বিদ্যালয়, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়, তফিউদ্দীন মেমোরিয়াল
উচ্চ বিদ্যালয়, বড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও চেরাডাঙ্গী আলিম
মাদ্রাসা। ন্যাপকিন বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতিটি কিশোরী
মেয়েদের ঋতুকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার
করতে হবে। এ ব্যাপারে সচেতন না হলে বিভিন্ন ধরনের রোগে সংক্রমিত হতে
পারে।







