নূর মোহাম্মদঃ সময়মত ঋণের কিস্তির টাকা দিতে না পারায় রুমি আক্তার নামের তিন সন্তানের জননীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রত্যাশী চন্দ্র গঞ্জ শাখা ( সাধর ঘর) ম্যানেজার কাজল আহমেদ ও মাঠকর্মী কুলসুম আক্তারের বিরুদ্ধে। শনিবার বিকেলে অফিসে ডেকে নিয়ে প্রায় ২ ঘন্টা আটকে রেখে রুমিকে তার স্বামীকে অফিসে আসতে বলে ম্যনেজার কাজল আহমেদ। এসময় ঘরে থাকা শিশু সন্তানরা কান্নাকাটি করছে বলে চলে আসতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরিক ভাবে মারধরের শিকার হন। রুমির চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুরে চিকিৎসার জন্য পাঠায়। রুমি জানায় তার স্বামী সিএনজি চালক ফিরোজ আলম শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় সিএনজি চালাতে পারিনি। এ বিষয়ে জানতে চাইলে কাজল আহমেদ জানান পরপর ২ কিস্তির টাকা দিতে পারেনি রুমি। এজন্য অফিসে আটকে রাখা হয়েছে। আমরা তাকে চিকিৎসার টাকা দিয়ে দিবো। রুমির স্বামী ফিরোজ আলম জানান, আমি উপযুক্ত বিচার না পেলে আমি মামলা করবো।
মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে পর্যটন বাস সার্ভিস চালু, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা জোরদার, প্রবেশ ফি কমানো...








