সাধারণত ভিসার আবেদন বাতিল হওয়ার কারণ ভিসা প্রার্থীর নিজেকে সঠিকভাবে উপস্থাপন না করতে পারা। আসলে, ভিসা পাওয়ার জন্য সবাই আবেদন করে। যারা আবেদন করে তাদের সকল শর্ত পূরণ করেই আবেদন করতে হয়। অনেকে এখানে চালাকি করতে যায়। ধরাটা খায় তারা এখানেই। ভিসার আবেদনের সময় নিজেকে সৎ ভাবে উপস্থাপন করাটা খুব গুরুত্বপূর্ণ।
আসলে, ভিসা পাওয়ার পুরো বিষয়টি নির্ভর করে দায়িত্বপ্রাপ্ত লোকদের আকর্ষণ করার উপর। তাদের যদি আপনি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ভিসা পাবেন। মাঝে মাঝে এমনও হতে পারে, যে আপনার ভিসা সংক্রান্ত সমস্যা থাকলেও আপনি যদি দায়িত্বপ্রাপ্ত লোকদের প্রভাবিত করতে পারেন তবে খুব সহজেই আপনি ভিসা পাবেন। চাকরির ইন্টারভিউয়ের ওপর অনেক বই-পত্র বাজারে পাওয়া যায়। এইসব বইয়ে অনেক চমৎকার পরামর্শ দেওয়া থাকে। এগুলো নিজের ওপর ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ভিসার কিছু নির্দিষ্ট নীতিমালা বা রিকোয়ারমেন্টস পুরোপুরি করেই ভিসা পাওয়া যায়। আসুন নীতিমালা বা রিকোয়ারমেন্টস নিয়ে কিছু আলোচনা করি- ১. প্রথমত : ব্যবসা বা চাকরির বর্তমান অবস্থা ২. দ্বিতীয়ত : সার্বিক অর্থনৈতিক অবস্থা ৩. তৃতীয়ত : ভ্রমণের উদ্দেশ্য ৪. চতুর্থত : সামাজিক অবস্থান
Post Views: 272
Related