কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকদের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ প্রামানিক রিপনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মাহফুজার রহমান মুকুল, এরশাদুন্নবী এরশাদ, রফিকুল ইসলাম আনছারী, সৈয়দা উম্মে হাবিবা পলি, কাজী শামীম আরা মানু,মাহমুদুল আলম রাজু, সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল, হাফিজুর রহমান, ফারিন খন্দকার ও আনিছুর রহমান,মাহমুদুল হাসান মানিক, জোবায়দুল ইসলাম, পারভীন আনছারী,ফারিন খন্দকার, ও কাজী মরিয়ম প্রমুখ।
এ সময় শিক্ষকরা বলেন, আমরা জাতির কারিগর, দশম গ্রেড আমাদের অধিকার’, ‘সহকারি শিক্ষকদের সম্মান করেন , ১০ম গ্রেড বাস্তবায়ন করেন’, ‘নতুন এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দাবি মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই’ ইত্যাদি শ্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষিকারা এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, আজ আমরা শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি তখনই আমরা রাজপথে নেমেছি। এসএসসি-এইচএসসি পাস করেও অনেক সরকারি কর্মচারিরা ১০ম গ্রেডে বেতন পান, কিন্তু আমরা জাতি গড়ার কারিগর স্নাতক পাসধারী হয়েও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। “শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ বর্তমান সরকারকে দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড অনতিবিলম্বে বাস্তবায়নের জোড় দাবী জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। #
Post Views: 253







