রংপুর বিভাগীয় প্রতিনিধি: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডায়রিয়া ও আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ১০ নভেম্বর শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ওয়ার্ডের বেলকুনিত রাখা ম্যাট্রেস থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় রোগি ও তাদের স্বজনরা দ্রুত ওয়ার্ডের বাইরে যাওয়ায় কোন ক্ষতি হয়নি। ওয়ার্ডের সিনিয়র নার্স রোজিনা খাতুন বলেন, শুক্রবার দুপুর ২ টা ৫০ মিনটে ওয়ার্ডের একটি কক্ষের বেলকুনি থেকে ধোঁয়া দেখে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দেওয়া হয়। মহুতের মধ্যে কক্ষের টয়লেটে আগুন ছড়িয়ে পড়ে। রোগিগণ দ্রুত ওয়ার্ড থেকে বের হয়ে যান। পরে ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। শুধু পুরাতন কিছু ম্যাট্রেস পুড়ে গেছে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইন চার্জ শরিফুল ইসলাম বলেন, ডায়রিয়া ওয়ার্ডের একটি কক্ষের পূর্ব দিকের বেলকুনিতে রাখা কিছু ম্যাট্রেসে আগুন লাগে। ধারণা করা হচ্ছে সিগারেট কিংবা কয়েলের আগুন থেকে বেলকুনিতে রাখা ম্যাট্রেসে আগুন লাগে। আগুনে টয়লেটের দরজাও পুড়ে যায়। হাসপাতালের আবাসিক চিকৎসক ডা.শাহীনুর রহমান সরদার বলেন, আগুনে তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।







