সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস থানাতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশী কার্যক্রম, মাদকের কুফল, বাল্য বিবাহ রোধ, গুজোব, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ বিষয়ক সকল সমস্যা ও সচেতন নাগরিক সমাজের ব্যক্তিবর্গের মতামত জানতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় থানার মাঠ প্রাঙ্গনে অফিসার ইনচার্জ মোঃ শহিদ উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা। স্বাগত বক্তব্য রাখেন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন।
তিতাস থানার এস আই মাহমুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলু মিয়া, শিক্ষক প্রতিনিধি নুরুল আমিন, থানা পূজা কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধর, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন, তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়া, সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, উপজেলা জামায়াত ইসলামীর আমির ইঞ্জি. শামীম সরকার বিজ্ঞ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ডা. আব্দুল হান্নান, সেক্রেটারি ইউসুফ জামিল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাঈদ সরকার, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আবু সাঈদ আসিফ সরকার, ব্যবসায়ীক ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সেক্রেটারি এবং স্থানীয় সচেতন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত পাঠ করেন থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ গিয়াস উদ্দিন মাহমুদ, গীতা পাঠ করেন, থানার এসআই প্রিয়ভ্রত দেবনাথ।
এসময় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
মো: সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা।








