কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আরফানুল হক রিফাতের হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি।







