কৌস্তুভ রায়
২২ জন অবসরপ্রাপ্ত (সিনিয়র সিটিজেন) সরকারী কর্মীদের একটি WhatsApp গ্রুপের সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে দুপুরের খাবারটা কোনো একদিন নামী হোটেলে সবাই মিলে একসাথেই খাবেন …..
সেইমত গ্রুপের ২২ জনই নির্ধারিত দিনে সময় মতই এলেন এবং তাদের পছন্দসই ভালো ভালো খাবার, পানীয় এবং ডেজার্ট নিলেন এবং তারপর যথারীতি বিল এলো !
…. দেখা গেল ২২ জনের প্রত্যেকেই বিল পেমেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন !
সে এক কান্ড, সবাই বলে আমিই বিল পে করব !
…
আর তাই এমন একটি মজার দৃশ্য দেখে আর সবাই আনন্দ পাচ্ছিলেন !
হোটেল ম্যানেজারও এনাদের সবার পারস্পরিক ভালোবাসা এবং বিল পরিশোধের সৎ উদ্দেশ্যকে প্রশংসা করলেন !
অবশেষে ২২ জনের একজন বললেন : “বিল তো পে করতেই হবে, কিন্তু দেখছি সবাই বিল পে করতে চায় !
আর কেউই চাইছে না অন্য কেউ পে করুন ! তাহলে এক কাজ করা যাক !
আমরা না হয় একটা প্রতিযোগিতার আয়োজন করি !
সেটা হচ্ছে আমরা সবাই দৌড়ে বাস স্ট্যান্ড থেকে ঘুরে আবার এই হোটেলে ফিরে আসব !
আর যিনি আগে আসবেন তিনিই খাবারের বিল পে করবেন !”
ম্যানেজার এইরকম একটা সুসভ্য এবং উদারমনষ্ক গ্রুপের সবাই কে বিল পরিশোধ করতে ইচ্ছুক দেখে হতবাক !
ম্যানেজার বললেন যে, তিনি হুইসিল দিলে সবাই বাস স্ট্যান্ডে গিয়ে ফিরে আসবেন।
আর যিনি সবার আগে আসবেন তিনিই বিল পে করবেন !
শেষ খবর পাওয়া অবধি, চারদিন অতিক্রান্ত হয়েছে, এখনো ওদের মধ্যে কেউ বিলিং কাউন্টারে ফিরে আসেন নি ! ম্যানেজার হতবাক!!








