Wednesday, November 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কেন এ বিস্ফোরণ?

admin by admin
March 9, 2023
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে ৭ জন নিহতের রেশ না কাটতেই তার পরের দিন রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে শিরিণ ম্যানশনে বিস্ফোরণে ৩ জন নিহত হন। এ দুটি ঘটনা ঘটে চলতি সপ্তাহের শনি ও রোববার। বিস্ফোরণ দুটির ভয়াবহতায় হতবাক দেশের নিরিহ মানুষ। কারণ অনুসন্ধানে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কিন্তু তাদের সেই ঘোর না কাটতেই পবিত্র শবেবরাতের দিন মঙ্গলবার বিকালে পুরান ঢাকার কুইন স্যানিটারি মার্কেটে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। যা ছড়িয়ে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় পাশের আরাও দুটি ভবন। বাদ পড়েনি রাস্তায় থাকা যানবাহন ও পথচারীরা। এ ঘটনায় গতকাল বুধবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হন ১৯ জন।

আহত শতাধিক ব্যক্তির মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩০ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সার্বিক এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন দেখা দিয়েছে কেন ঘটছে এ ধরনের বিস্ফোরণ। যদিও ঘটনাটি নাশকতা না দুর্ঘটনা সে বিষয়ে এখনই নিশ্চিত নন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ প্রসঙ্গে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ভবন নির্মাণে নীতিমালা মানা হচ্ছে না। নির্মাণে প্রাকৃতিক আলো-বাতাসের দিকে নজর দেওয়া হয় না। ঢাকার গ্যাসলাইনগুলো জরাজীর্ণ। এর সঙ্গে রয়েছে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি। এ খোঁড়াখুঁড়ির সময় মাটির নিচের লাইনগুলো প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে লিকেজ তৈরি হয় এবং গ্যাস বের হয়। কর্তৃপক্ষগুলো যেমন কোনো তদারকি করছে না, তেমনি ঝুঁকি রোধে কোনো পদক্ষেপও নিচ্ছে না।

গ্যাস লিকেজ বন্ধে তিতাসকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনা রোধে বিএসটিআই, রাজউক, সিটি করপোরেশন, বিস্ফোরক অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিয়মিত তদারকি প্রয়োজন। এদিকে বিস্ফোরক বিশেষজ্ঞরা অনেকে মনে করেন, নিরাপদ পথে নির্গমণের ব্যবস্থা না থাকায় স্যুয়ারেজ লাইনের গ্যাস বিপজ্জনক হয়ে উঠেছে। বদ্ধ জায়গায় এ গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে। ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি দীর্ঘ হচ্ছে লাশের মিছিল।

অথচ সচেতনতামূলক তৎপরতা না থাকায় সাধারণ মানুষ এ ব্যাপারে অন্ধকারেই রয়ে গেছে। বড় দুর্ঘটনার পর এ নিয়ে সতর্ক হলেও কিছুদিন গেলেই পুরোনো উদাসীনতা চোখে পড়ছে। সংশ্লিষ্টরা জানান, শহরের তরল বর্জ্য পরিবহনের জন্য যে নর্দমা বা স্যুয়ারেজ লাইন আছে, তাতে বিভিন্ন জৈবিক পদার্থের পচনের ফলে হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়াসহ আরও কিছু কিছু গ্যাস তৈরি হয়, যাকে বলা হয় ‘স্যুয়ার গ্যাস’। এছাড়া বিভিন্ন সময়ে স্যুয়ারেজ লাইনের ত্রুটির কারণে মিথেন গ্যাস নির্গত হয়। স্যুয়ার গ্যাস নিরাপদ পথে নির্গমনের জন্য স্যুয়ারেজ লাইনের সংযোগ স্থলের ম্যানহোলের ঢাকনায় বেশ কয়েকটি ছিদ্র রাখা হয়। ড্রেনের কংক্রিটের স্লাবেও কিছু দূর পর পর ফুটো থাকে।

এছাড়া বাসাবাড়িসহ সব ধরনের স্থাপনার স্যুয়ারেজ লাইনের গ্যাস নির্গমনের জন্য আলাদা পাইপলাইন স্থাপন করা হয়। তবে কোনো কারণে নির্গমনের এসব পথ বন্ধ হয়ে গেলে পয়োনালা থেকে নির্গত গ্যাস অনেক সময় শৌচাগারের পাইপ দিয়ে ওপরে উঠে কোনো স্থানে জমতে পারে। যা বদ্ধ জায়গায় তীব্র চাপ সৃষ্টি করে। এতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

রসায়নবিদরা জানান, হাইড্রোজেন সালফাইড একটি রাসায়নিক যৌগ। এটি বর্ণহীন, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা বাতাসের থেকে ভারী, বিষাক্ত, ক্ষয়কারক, দাহ্য এবং বিস্ফোরক পদার্থ। জলাশয় এবং স্যাঁতসেঁতে স্থানে অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থের ব্যাকটেরিয়া ভাঙনে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। আগ্নেয়গিরীর গ্যাসে, প্রাকৃতিক গ্যাসে, কূপের জলে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি বাতাসের মিশ্রণে বিস্ফোরণ ঘটাতে পারে।

অন্যদিকে মাটির নিচে বড় গর্তও বিপজ্জনক গ্যাসের উৎস হয়ে উঠতে পারে। যা বিভিন্ন সময় বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আফতাব আলী শেখ বলেন, মাটির নিচে গর্ত বদ্ধ অবস্থায় দীর্ঘদিন থাকলে তার ভেতর নানা ধরনের ক্ষতিকারক বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। সেখানে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাই অক্সাইডসহ সালফারের অন্যান্য গ্যাস, মিথেন, এমনকি বিষাক্ত কার্বন মোনোক্সাইড তৈরি হতে পারে। বদ্ধ থাকার ফলে এসব গ্যাস ক্রমশ ঘন হতে থাকে এবং সেই সঙ্গে অক্সিজেনের স্বল্পতা তৈরি হতে থাকে।

জানা গেছে, মঙ্গলবার বিকালে রাজধানীর গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের দক্ষিণ পাশে সিদ্দিক বাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে হতাহাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতনরা। পাশাপাশি মাঠে নামানো হয় র‍্যাব ও পুলিশের বোম ডিস্পোজাল টিমের সদস্যদের। তবে কি কারণে এ বিস্ফোরণ তা এখনো খুঁজে বের করা সম্ভব হয়নি।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম ডিস্পোজাল টিমের ধারণা ঘটনাটি ভবনের বেজমেন্টে ঘটতে পারে। তবে ভবনের ধ্বংসস্তূপ, আহত ও নিহত হওয়ার ধরন দেখে বোমা ডিস্পোজাল টিমের প্রাথমিক ধারণা, ভবনের বেসমেন্টের বদ্ধ কোনো কক্ষে গ্যাস জমে সেটি ‘গ্যাস চেম্বারে’ পরিণত হয়েছিল। সেখানে যে কোনো উপায়ে স্পার্ক (আগুনের স্ফুলিঙ্গ) হওয়ার পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

এ ক্ষেত্রে সম্ভাব্য পাঁচটি উপায়ে গ্যাস জমতে পারে বলে মনে করছে তারা। সেগুলো হচ্ছে, ভবনের মাটির নিচে পানির ট্যাংক থেকে গ্যাস নির্গত হতে পারে; দুটি ভবনের মাঝখানে একটি সেপটিক ট্যাংক ছিল, সেখান থেকে গ্যাস নির্গত হতে পারে; বিচ্ছিন্ন হওয়া কোনো গ্যাসের লাইন থেকে গ্যাস জমতে পারে বা দেয়ালে মিথেন গ্যাস জমে থাকতে পারে; পয়োনিষ্কাশন লাইনের পাইপ লিকেজ হয়ে গ্যাস জমতে পারে এবং ভবনে থাকা বড় জেনারেটর থেকেও কোনোভাবে গ্যাস জমতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে এন্টি টেরোরিজম ইউনিটের বোম ডিম্পোজাল টিমের পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, চট্টগ্রাম ও সিদ্দিক বাজারের ঘটনায় এন্ট্রি টেরোরিজম ইউনিটের দুটি পৃথক টিম কাজ করছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে। এদিকে আমাদের চট্টগ্রাম প্রতিনিধির দেওয়া তথ্যমতে, সীতাকুণ্ডের সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্লান্টের ভেতরে অনুমোদনহীন কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের সিলিন্ডার ছিল। বিকট শব্দে বিস্ফোরণের জন্য এসব সিলিন্ডার দায়ী হতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত কমিটি।

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান বলেন, চট্টগ্রামে সীতাকুণ্ডে বিস্ফোরণ সীমা অক্সিজেন প্লান্টে ‘অক্সিজেন’ ছাড়াও অনুমোদনহীন কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের সিলিন্ডার ছিল। এগুলো বিস্ফোরণের জন্য দায়ি কিনা সেটি তদন্ত করে জানা যাবে।

তদন্ত কমিটির সদস্যরা জানান, অক্সিজেন প্লান্ট থেকে বেশকিছু আলামত সংগ্রহ করা হয়েছে। বিশেষজ্ঞরা সেসব আলামত পরীক্ষা নীরিক্ষা করে দেখছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ অক্সিজেন প্লান্টের গ্যাস সেপারেশন কোলাম যেটি, সেখান থেকেই এ বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে এটির অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে— বলছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা।

তাদের মতে, শিপব্রেকিং ইয়ার্ডের জাহাজগুলো কাটার জন্য গ্যাস ও অক্সিজেনের প্রয়োজন। আয়রন এবং স্টিলের অংশগুলো কাটার জন্য, শ্রমিকরা অক্সিজেন জ্বালানি মশাল ব্যবহার করেন। লোহা বা স্টিলের মতো ধাতু পোড়াতে আদর্শ উপায় হিসেবে এটি একটি গুঁড়োতে পিষে, কোনো অক্সিজায়ার মধ্যে মিশ্রিত করা হয়— যাতে এটি তাপ এড়াতে না পারে। এরপর একটি উচ্চ তাপমাত্রার ইগনিশন ডিভাইস প্রয়োগ করে ধাতুকে পোড়ানো হয়।ওভার হিটের কারণে গ্যাসের সিলিণ্ডার বিস্ফোরিত হয়েছে।

অক্সিজেনের এসব সিলিন্ডার মূলত জাহাজ কাটা শিল্পে ব্যবহূত হয়। প্রোপেন, বুটেন এবং প্রাকৃতিক গ্যাস তরল বা সংক্রামিত অক্সিজেনের সঙ্গে ব্যবহার করা হয় যা অক্সিজায়ার হিসাবে কাজ করে। অক্সিজায়ার প্রতিক্রিয়া হিসেবে বিস্ফোরকের মতো আচরণ করে। ইস্পাত ও রি-রোলিং শিল্প খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশে রডের চাহিদা গড়ে ৮০ লাখ টন।

এর অধিকাংশই তৈরি হয় রি-রোলিং সেক্টর থেকে। আমাদের দেশে আকরিক বা স্ক্র্যাপ থেকে লৌহার এ বাড়তি চাহিদা মেটানো হয়। লৌহা দ্বারা প্রয়োজনীয় দ্রব্য তৈরির জন্য লৌহাকে গলিয়ে বিভিন্ন আকৃতি দিতে হয়। ১৫৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহা গলানোর কাজে অক্সিজায়ারকে ব্যবহার করা হয়। ফলে যে ফার্নেস লৌহা গলানোর কাজ হয় তার বাইরে ৬০-৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপ থেকে।

 

পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত-স্বরাষ্ট্রমন্ত্রী : রাজধানীর গুলিস্তান সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তা শেষ হলে সিদ্ধান্ত দেওয়া যাবে কেন বিস্ফোরণ হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকার সিদ্দিক বাজার নর্থ সাউথ রোডে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। ভবনের বেসমেন্ট ও নিচতলা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। যথেষ্ট সতর্কতা নিয়ে পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে, তাদের পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা সহযোগিতা করছে।

 

ভবন বা ইমারত নির্মাণের ফায়ার সার্ভিসের অনুমতি নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ভবন নির্মাণের আগে আমরা সব সময় বলে থাকি ফায়ার সার্ভিসে অনুমতি নেওয়ার জন্য। ফায়ার সার্ভিসের অনুমতি নিয়ে ভবন নির্মাণ করলে, এ ধরনের ঘটনা দুর্ঘটনা কমে যেত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়— র‍্যাব : এদিকে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান বলেছেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। এটা স্বাভাবিক কোনো বিস্ফোরণ নয়। গ্যাস জমে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনা এসি থেকে ঘটেনি এটা নিশ্চিত হয়েছি।

বুধবার (৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষে উদ্ধার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। র‍্যাব কর্মকর্তা বলেন, আমাদের র‍্যাবের ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে উপস্থিত আছে। তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং রাজউকের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

৪ সদস্যের তদন্ত কমিটি : এদিকে দুটি ভবন বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির অন্য ৩ জন হলেন— দিনমনি শর্মা, আনোয়ারুল হক ও শামস আরমান। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, তদন্ত কমিটিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধানের জন্য ৫ কর্মদিবস সময় দেয়া হয়েছে।

গ্যাসের কোনো আলামত পাওয়া যায়নি— তিতাস : গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গ্যাসের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) ইঞ্জিনিয়ার সেলিম মিয়া। গতকাল বুধবার ঘটনাস্থলে এসে ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) এ কথা জানান।

এ ঘটনার পর থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছেন জানিয়ে ইঞ্জিনিয়ার সেলিম মিয়া বলেন, মঙ্গলবার সংবাদ পাওয়ার পরই আমরা তদন্ত শুরু করেছি। ডিটেক্টর দিয়ে আমরা পরীক্ষা করেছি, তবে কোনো গ্যাসের উপস্থিতি পাইনি। একটি রাইজার পাওয়া গেছে, সেটি ক্ষতিগ্রস্থ হয়নি। এখন পর্যন্ত গ্যাসের কোনো আলামত পাওয়া যায়নি। সেলিম মিয়া বলেন, যদি গ্যাস থেকে বিস্ফোরণ হতো, তাহলে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত। তবে এখানে আগুনের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। পরে সেখানে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঘটনার দিন রাত পৌনে ১১টার দিকে উদ্ধার কাজ স্থগিত করা হয়। এরপর বুধবার আবারও দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিস্ফোরণের ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। পাশাপাশি এখনো কয়েকজন নিখোঁজ আছেন।

Views: 343

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

by admin
November 11, 2026
0
6

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের সুনামগঞ্জ প্রতিনিধি সার চোরাচালানের দায়ে অর্থদন্ডপ্রাপ্ত সুনামগঞ্জের জামালগঞ্জ...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে  জেলা জামায়াতের  ত্রান বিতরণ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের  ত্রান বিতরণ

by admin
November 11, 2026
0
5

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের  ত্রান বিতরণ গতরাতে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলাস্থ তারাছা ইউনিয়নের বরইতলী পাড়া এলাকায় সংঘটিত...

বগুড়ার শেরপুরে দোকানপাটে শুক্রবার সাপ্তাহিক ছুটি বাস্তবায়নের দাবি

বগুড়ার শেরপুরে দোকানপাটে শুক্রবার সাপ্তাহিক ছুটি বাস্তবায়নের দাবি

by admin
November 11, 2026
0
9

বগুড়ার শেরপুরে দোকানপাটে শুক্রবার সাপ্তাহিক ছুটি বাস্তবায়নের দাবি মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সব মার্কেট, বিপণিবিতান...

১০ নং ঘাগোয়া ইউনিয়ন বাশির কাছে  দোয়া ও ভালোবাসা কামনায় আমি মোঃ ডিজু বকসী

১০ নং ঘাগোয়া ইউনিয়ন বাশির কাছে দোয়া ও ভালোবাসা কামনায় আমি মোঃ ডিজু বকসী

by admin
November 11, 2026
0
7

১০ নং ঘাগোয়া ইউনিয়ন বাশির কাছে দোয়া ও ভালোবাসা কামনায় আমি মোঃ ডিজু বকসী মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার...

চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

by admin
November 10, 2026
0
3

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা...

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা

যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা

by admin
November 10, 2026
0
5

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বেকারত্বকে দূর করতে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন নিয়ে ২০১২ সাল থেকে মৎস্য চাষw ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা দাবিতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ November 11, 2026
  • জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের November 11, 2026
  • বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের  ত্রান বিতরণ November 11, 2026
  • বগুড়ার শেরপুরে দোকানপাটে শুক্রবার সাপ্তাহিক ছুটি বাস্তবায়নের দাবি November 11, 2026
  • বগুড়ার শেরপুরে হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন লাখ টাকা জরিমানা November 11, 2026
  • ১০ নং ঘাগোয়া ইউনিয়ন বাশির কাছে দোয়া ও ভালোবাসা কামনায় আমি মোঃ ডিজু বকসী November 11, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের গভীর রাতের অভিযানে যুবলীগ নেতা ও সাবেক বিআরডিপি চেয়ারম্যান আলতু চৌধুরী ৯মার্ডার মামলায় গ্রেফতার।। November 11, 2026
  • চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ November 10, 2026
  • যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মেম্বার মাসুদ রানা November 10, 2026
  • মিরসরাইয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান November 10, 2026
  • ভোলাহাটে ৭১-এর রণাঙ্গনের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! November 10, 2026
  • রাজশাহীতে শেষ হলো বনসাই মেলা November 10, 2026
  • প্রতিবেদন যাচাই করে তদন্তের দাবি সরাইলে জমির শ্রেণি পরিবর্তন করে অতিরিক্ত ৫.৪৯ লাখ টাকা আদায়ের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। November 10, 2026
  • সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের। November 10, 2026
  • ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা November 10, 2026
  • ১-১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ November 10, 2026
  • ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বাড়লো November 10, 2026
  • আজ শহীদ নূর হোসেন দিবস November 10, 2026
  • আমার একটা প্রশ্ন পুরুষ রা বন্ধু খোঁজে কেন?? November 10, 2026
  • গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের November 10, 2026
  • ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী বাছাই জরিপে এগিয়ে জন অসফ; অনেক পিছিয়ে কমলা হ্যারিস November 10, 2026
  • বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’ November 10, 2026
  • রংপুরে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন ৫৪ সাংবাদিক November 10, 2026
  • প্রেস বিজ্ঞপ্তি –সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যম কর্মীদের সাথে : মোঃ তানভীর আজাদ November 10, 2026
  • সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান November 10, 2026
  • সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই: অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সুন্দরবন উপকূলের মানুষ,দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি—‘সরকারি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই November 10, 2026
  • জনবল সংকট, আইনের ফাঁক ও দাদনের ঋণজাল: ত্রিমুখী সংকটে সুন্দরবন November 10, 2026
  • জামালপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড November 10, 2026
  • ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 10, 2026
  • দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট কল্যাণ পরিষদের আয়োজনে বিশ্ব রেডিওগ্রাফি দিবসের সেমিনারে জেলা সিভিল সার্জন November 10, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা দাবিতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ

      শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা দাবিতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ

      November 11, 2026
      জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

      জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

      November 11, 2026
      বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে  জেলা জামায়াতের  ত্রান বিতরণ

      বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা জামায়াতের  ত্রান বিতরণ

      November 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d