Monday, November 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক?

admin by admin
November 23, 2026
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক?
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানীতে গত সপ্তাহে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় তিন দশকের পুরোনো নথিপত্র। হামলাকারীরা ব্যাংকের ঋণের কাগজপত্র পুড়িয়ে দিয়ে দাবি করেছে, এসব নথি ধ্বংস হলে গ্রাহকদের আর ঋণ পরিশোধ করতে হবে না। তবে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে ধারাবাহিক হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির নিরাপত্তা, গ্রাহকদের আমানত এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।বাংলাদেশ সংবাদ

গত ১৮ নভেম্বর দুপুরে কাশিয়ানী শাখায় হামলার ঘটনা ঘটে। শাখাটির ব্যবস্থাপক সোলাইমান মোল্লা জানান, প্রায় এক ডজন ব্যক্তি দা, পেট্রল ও তালা ভাঙার সরঞ্জাম নিয়ে সেখানে আসে। তখন ব্যাংকের কর্মীরা ঋণ আদায় ও অন্যান্য কাজে মাঠপর্যায়ে ছিলেন।

হামলাকারীরা প্রথমে শাখায় লুটপাট চালায়। পরে গ্রাইন্ডার দিয়ে ভল্ট ভাঙার চেষ্টা করে। তারা প্রায় ৪০ বস্তা ভাউচার ও অন্যান্য নথিপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। এছাড়া স্টিলের আলমারি, ফাইল রাখার ক্যাবিনেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে। এমনকি এক কর্মীর ভাত রান্নার কুকারও নিয়ে যায়।

সোলাইমান মোল্লা বলেন, ‘তারা বলেছিল, নথিপত্র পুড়িয়ে দিলে কাউকে আর ঋণ পরিশোধ করতে হবে না।’

হামলার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যবস্থাপকের দাবি, হামলাকারীদের মুখে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান শোনা গেছে। এগুলো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় হামলাকারীরা প্রতিষ্ঠানটিকে ‘ইউনূসের আস্তানা’ আখ্যা দিয়ে সেটি পুড়িয়ে দেওয়ারও স্লোগান দেয়।সরকারি সেবা

হামলার পর শাখাটির স্বাভাবিক কার্যক্রম এখনো পুরোপুরি শুরু করা যায়নি। কর্মীরা হুমকি পাচ্ছেন, আর গ্রাহকদের মধ্যে নিজেদের আমানত ও ঋণের নথিপত্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোলাইমান মোল্লা বলেন, ‘একটি ব্যাংক আস্থার ওপর নির্ভর করে। এই ঘটনা গ্রাহকদের সেই আস্থায় প্রভাব ফেলছে। আমাদের কাছে যাদের আমানত রয়েছে, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন।’

দেশজুড়ে ৯৭টি হামলার অভিযোগ

গ্রামীণ ব্যাংকের ২৩ নভেম্বর তারিখের সর্বশেষ অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে, ১০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা ও কার্যালয়ে মোট ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত ব্যাংকটি বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে চলে এসেছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন ইউনূস। পরে তিনি সেই দায়িত্ব ছাড়েন।বাংলাদেশ সংবাদ

সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে ইউনূস গ্রামীণ ব্যাংকের ওপর ‘পরিকল্পিত হামলার’ ঘটনায় গভীর বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতা সদস্যরা অল্পের জন্য প্রাণঘাতী আঘাত থেকে রক্ষা পেয়েছেন।

বাংলাদেশের অন্যতম পরিচিত আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ক্ষুদ্রঋণ কার্যক্রমের পথিকৃৎ। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পাওয়ার সুযোগ সীমিত এমন দরিদ্র জনগোষ্ঠীকে ছোট অঙ্কের ঋণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।বাংলাদেশ সংবাদ

ব্যাংকটির প্রায় ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের হাতে। বাকি ১০ শতাংশ সরকারের। ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামেদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাংকটির সদস্যসংখ্যা প্রায় ১ কোটি ৬ লাখ। তাদের অধিকাংশই গ্রামীণ নারী। প্রায় ৫৫ লাখ ঋণগ্রহীতার কাছে ব্যাংকটির বকেয়া ঋণের পরিমাণ ১৯ হাজার কোটি টাকার বেশি। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।

হামেদ বলেন, ‘আমাদের সেবার আওতায় এমন অনেক মানুষ রয়েছেন, যাদের ঋণ দিতে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আগ্রহী নয়। আমরা তাদের পাশে দাঁড়িয়ে ঋণ পাওয়ার সুযোগ করে দিই।’

প্রতিষ্ঠানটির প্রায় ২১ হাজার কর্মীর ওপরও হামলার প্রভাব পড়েছে। হামেদের মতে, কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং তারা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আওয়ামী লীগ কেন গ্রামীণ ব্যাংককে লক্ষ্যবস্তু করছে?সরকারি সেবা

হামলার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে দায়ী করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ আলজাজিরাকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।রাজনৈতিক খবর পড়ুন

হাসিনার সমর্থকদের নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হওয়ার মধ্যে এসব হামলার ঘটনা ঘটছে। তার নিজ জেলা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় এ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার সমর্থকরা থানায় ও স্থানীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন দিয়েছেন। ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিন সদস্যকে হত্যার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশের একটি প্রতীকী লক্ষ্য হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগকে নির্বাচনি রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। ২০২৪ সালের আন্দোলন দমনে বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞের ঘটনায় একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটালেও সম্প্রতি তিনি বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও উন্নয়ন গবেষণা উদ্যোগের গবেষক মোবাশ্বের হাসান বলেন, হামলার সময়টি তাৎপর্যপূর্ণ। তার মতে, আওয়ামী লীগ সমর্থকরা একদিকে হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে তৎপরতা চালাচ্ছেন, অন্যদিকে ইউনূসের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রতীকী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংককে আঘাত করার সুযোগ পাচ্ছেন।সরকারি সেবা

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কট্টরপন্থিদের কাছে ইউনূস তাদের পতনের প্রতীক। তাই তার ব্যাংকে আগুন দেওয়া তার ওপর পাল্টা আঘাত করার একটি উপায়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহানও হামলাগুলোকে বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করেন। তার মতে, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের সামনে ভুল স্বীকার করে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করা অথবা শক্তি প্রয়োগ করে রাজনীতিতে ফেরার দুটি পথ ছিল। দলটি দ্বিতীয় পথ বেছে নিয়েছে।রাজনৈতিক খবর পড়ুন

শাহান বলেন, গ্রামীণ ব্যাংকে হামলার মধ্য দিয়ে মূলত প্রতিশোধের রাজনীতির বার্তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সরকারকে কঠোর দমন-পীড়নের দিকে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিকভাবে নিপীড়িত হিসেবে তুলে ধরার চেষ্টাও থাকতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র গ্রাহকরা

গ্রামীণ ব্যাংকের মালিকানার কাঠামোর কারণে এসব হামলার প্রভাব সরাসরি পড়ছে দরিদ্র ঋণগ্রহীতা ও আমানতকারীদের ওপর। ব্যাংকটির অধিকাংশ মালিকই এমন নারী, যারা ঋণ, সঞ্চয় ও অন্যান্য আর্থিক সেবার জন্য প্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীল।

মোবাশ্বের হাসানের মতে, কোনো শাখা পুড়ে গেলে শুধু ভবন বা আসবাবপত্র নষ্ট হয় না; পুড়ে যায় দরিদ্র গ্রাহকদের ঋণের নথি, সঞ্চয়ের হিসাব এবং কিস্তি পরিশোধের সময়সূচিও। এতে ঋণগ্রহীতারা অনানুষ্ঠানিক ঋণদাতাদের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। তাদের নিয়মিত কিস্তি পরিশোধও কঠিন হয়ে উঠতে পারে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হামেদ জানিয়েছেন, হামলার কারণে যেসব শাখা কার্যক্রম চালাতে পারছে না, সেসব শাখার বকেয়া ঋণের ওপর সুদ হিসাব করা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কর্মী ও সম্পদের নিরাপত্তায় কিছু শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার কয়েকটি শাখা থেকে কর্মীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

হামলা ঠেকাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন

ধারাবাহিক হামলার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।বাংলাদেশ সংবাদ

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ মনে করেন, সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে, এমন দাবি সঠিক নয়। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এসব ঘটনায় আটটি মামলা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনবলের সংকটের কারণে পুলিশের কার্যক্রমে সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি।

ব্যবস্থাপনা পরিচালক হামেদ বলেন, ব্যাংক কর্তৃপক্ষ সহায়তা চাইলে পুলিশ সাড়া দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম সতর্কতাও দেওয়া হয়েছে। তবে অধিকাংশ সময় নিজেদের সতর্ক থেকে নিজেদেরই নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে।

হামেদের মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে গ্রামীণ ব্যাংকের প্রতিও গ্রাহকদের আস্থা ও বিশ্বাস স্বাভাবিকভাবেই ফিরে আসবে।

সূত্র : আলজাজিরা

Views: 38

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

by admin
November 23, 2026
0
0

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে পুলিশের কাছ থেকে মিলন ও শিমুল নামে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার...

মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

by admin
November 23, 2026
0
3

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, তৃতীয় শ্রেণির...

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

by admin
November 23, 2026
0
0

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি...

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২

by admin
November 23, 2026
0
0

রাজধানীর মিরপুর-১ নিউমার্কেটের পাশের রাস্তায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।...

জরুরি সভায় ৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড

জরুরি সভায় ৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড

by admin
November 23, 2026
0
6

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের নিচে পাশের হার থাকা ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বোর্ড। পাশাপাশি...

এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

by admin
November 23, 2026
0
8

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলে পরিবর্তন এসেছে। সোমবার (২৩...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা November 23, 2026
  • মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা November 23, 2026
  • মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা November 23, 2026
  • মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন November 23, 2026
  • কেন হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গ্রামীণ ব্যাংক? November 23, 2026
  • মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় আটক ২ November 23, 2026
  • ইরানে দ্রুত হামলা চান মোসাদের সাবেক প্রধান, বিস্তৃত সংঘাতের সতর্কতা আইডিএফের November 23, 2026
  • অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা November 23, 2026
  • এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না: হাসনাত November 23, 2026
  • আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় মন্তব্য November 23, 2026
  • মুখোশধারীদের গুলিতে ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত November 23, 2026
  • বিএনপিতে ফেরার বিষয়ে যা জানালেন রুমিন ফারহানা November 23, 2026
  • সংবিধান সংশোধন কমিটি বাতিলের সুপারিশ জানিয়েছি: নাহিদ ইসলাম November 23, 2026
  • জরুরি সভায় ৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড November 23, 2026
  • এইচএসসির পুনর্মূল্যায়নে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন November 23, 2026
  • ভালোবাসা শুধু শারীরিক বিষয় নয়, বিচ্ছেদের পর নৃত্যশিল্পী স্বপ্না November 23, 2026
  • আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, বন্ধ ৪৬ কারখানা November 23, 2026
  • ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা November 23, 2026
  • ফ্যামিলি কার্ডের জন্য প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র November 23, 2026
  • সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল November 23, 2026
  • সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন November 23, 2026
  • শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবান রামগড়ে আইন-শৃঙ্খলা সভায় November 23, 2026
  • বুড়িচংয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন মোঃ খোকন ভূঁইয়া November 23, 2026
  • বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন; সেবার মানোন্নয়নে রোগীদের আস্থা অর্জনের আহ্বান November 23, 2026
  • বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত November 23, 2026
  • এশিয়ার কারাতে লড়াই, বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির বার্তা দিলেন বিশ্ব কারাতে প্রধান November 23, 2026
  • বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি November 23, 2026
  • মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের November 22, 2026
  • ধাপেরহাটে নির্মাণাধীন ভবন থেকে ৬ ককটেল-পেট্রোল বোমা উদ্ধার November 22, 2026
  • জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে November 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

      চাটখিলে পুলিশের কাছ থেকে দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

      November 23, 2026
      মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন,  ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা

      মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা

      November 23, 2026
      মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

      মিরসরাইয়ে দারুল আরকাম একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা

      November 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d