Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশের সকল ক্যাম্পাস

কোন বিশ্ববিদ্যালয়ে কবে ভর্তি পরীক্ষা

admin by admin
January 11, 2024
in বাংলাদেশের সকল ক্যাম্পাস, বিশেষ সংবাদ, শিক্ষা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোতেও শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছে। শিগগিরই তারিখ ঘোষণা করতে পারে গুচ্ছসহ শীর্ষস্থানীয় আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে বলে জানা গেছে। আর ক্লাস শুরু হবে মার্চের শুরুতে। এ সংক্রান্ত সভা করে দ্রুত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আগের বছরের মতো এবারও জিপিএ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মেডিক্যাল কলেজ : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি আবেদন আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৯ জানুয়ারি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবনায় এমনটি জানানো হলেও এ বিষয়ে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ভর্তিতে বিদেশি শিক্ষার্থীদের আবেদনের বিস্তারিত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ৪ জানুয়ারি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট দেশসমূহের বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেছে। বিদেশী শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  অনলােইনে ৫ জানুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৯ ফেব্রুয়ারি।ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

ডেন্টাল : দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। আবেদন চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের রোল নম্বর দেওয়া, সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান পাঠানো, প্রবেশপত্র তৈরি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তিতে অনলাইনে আবেদন গ্রহণের সময় ৫ জানুয়ারি (শুক্রবার) মধ্যরাতে শেষ হয়ছে। গত ১৮ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়েছিল। ঢাবির ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার), বিজ্ঞান ইউনিট ১ মার্চ (শুক্রবার), ব্যবসায় শিক্ষা ইউনিট ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ও চারুকলা ইউনিট (সাধারন জ্ঞান ও অংকন) ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষা ১০ ফেব্রুয়ারি এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে ১ জানুয়ারি বিকেল ৪টা থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ২২ জানুয়ারি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। একই সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের ফি পরিশোধ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের বছরের মতো এবারও জাতীয় পর্যায়ের খেলোয়ার কোটায় শিক্ষার্থী ভর্তি নেয়া হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে এ কোটায় পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগ পেয়েছেন ৪৯ জন শিক্ষার্থী।

বুয়েট : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু করার জন্য সুপারিশ করা হয়েছে। পরীক্ষা গত বারের মতো এবারও দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। তা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষার মানবণ্টন, সিলেবাস, আবেদন যোগ্যতায় বড় কোনো পরিবর্তন আসছে না।

দুটি ধাপের প্রথম ধাপে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ মার্ক কাটা যাবে। ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা, প্রাক-নির্বাচনী ও মূল পরীক্ষার বিষয় ও পাঠ্যসূচি, মূল ভর্তি পরীক্ষায় বিষয়সমূহ, পাঠ্যসূচি, নম্বর বণ্টন ও প্রশ্নের ধরন, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষায় আবেদনের নিয়মাবলি, আবেদনের ধরন সম্পর্কে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সার্কুলারে জানা যাবে।

গত বছর পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি ও স্থাপত্য বিভাগে একটি করে সংরক্ষিত আসন ছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ মার্চ ‘এ’ ইউনিটের, ৮ মার্চ ‘বি’ ইউনিটের, ৯ মার্চ ‘সি’ ইউনিটের এবং ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ মার্চ ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ‘বি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষা হবে ১২, ১৩ ও ১৪ মার্চ এবং ‘ডি-১’ উপ-ইউনিটের ব্যবহারিক ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও।

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক-স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৫, ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদন জমা দেয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে।  বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি বছর চারটি গ্রুপে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রাবির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার মানবণ্টন প্রকাশ করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি, শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সেকেন্ড টাইম রাখা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক-সমমানের পরীক্ষায় এবং ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সব শিক্ষার্থী নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন। ছয় বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট এবং পাবনা জেলার কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে বিশ্ববিদ্যালয়টির।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারও প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউপিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এদিনই বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরদিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত নেয়া হবে।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

প্রকৌশল গুচ্ছের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল এডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় সূত্র।এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ : ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনো আলোচনা হয়নি। ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর জানিয়েছেন, একক ভর্তি পরীক্ষা না হলেও গত বছরের মতো আসন্ন শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি কবে আয়োজন করা হবে তা এখনো আলোচনা হয়নি। তবে আগামী মার্চের শেষ দিকে অথবা এপ্রিল মাসের শুরুতে পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ গুচ্ছের ভর্তি পরীক্ষাও নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

তবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেয়া একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শঙ্কা রয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করতে চায়। গুচ্ছ থাকলে মার্চ অথবা এপ্রিলে ভর্তি পরীক্ষা আয়োজন করা যেতে পারে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে নেয়ার পক্ষে শিক্ষক সমিতি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক সমিতির নতুন কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। শুরু থেকে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের অংশ নিচ্ছে জবি।

৮ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ : ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছে না নেয়ার পক্ষে শিক্ষকদের বড় অংশ। যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। শিগগিরই সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়ার দায়িত্ব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের।

Post Views: 460

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
11

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
0

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
13

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি

by admin
September 17, 2026
0
64

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা,  সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে আজ বুধবার...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

আওয়ামী লীগের মিছিলকাণ্ডে গুলশান থানার ওসিকে ওএসডি

by admin
September 16, 2026
0
23

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল করার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d