Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home খেলা ধুলা

কোয়ার্টারে আট দলের কারা কী অবস্থায় জেনে নিন

admin by admin
December 9, 2022
in খেলা ধুলা, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কাতার বিশ্বকাপ ২০২২, অনেকের মতেই স্মরণকালের সবচেয়ে জমজমাট বিশ্বকাপ, অন্তত মাঠের খেলা তাই বলছে। জাপান হারিয়ে দিচ্ছে জার্মানিকে, সৌদি আরবের বিপক্ষে হেরে যাচ্ছে আর্জেন্টিনা। ক্যামেরুন বাদ পড়ার আগে ব্রাজিলকে হারানোর সুখস্মৃতি নিয়ে বাড়ি ফিরেছে। আর মরক্কো এখন কোয়ার্টার ফাইনালে।

কী ছিলো না এই বিশ্বকাপে? আর কী কী বাকি আছে?

বাকি আছে তৃতীয় স্থানের লড়াইসহ আটটি ম্যাচ। আর দশদিনের মধ্যে জানা যাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের নাম। এখন সবাই তাকিয়ে আছে কার হাতে উঠবে বিশ্বকাপ? বিশ্বব্যাপী অনেক মানুষ চায় লোকটা হোক লিওনেল মেসি। অনেকে বলছেন নেইমার, কেউ কেউ চান ক্যারিয়ারের শেষ দিনগুলোতে রোনালদোর মুখে হাসি ফুটুক। অনেক ফুটবল সমর্থক আবার চান নতুন কোনো দেশ ইতিহাসের পাতায় নাম লেখাক। অনেকে বলছেন আবারো এমবাপে।

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি

৯ ডিসেম্বর : ব্রাজিল—ক্রোয়েশিয়া, রাত ৯টা, দোহা

৯ ডিসেম্বর : আর্জেন্টিনা—নেদারল্যান্ডস, রাত ১টা, লুসাইল

১০ ডিসেম্বর : মরক্কো—পতুর্গাল, রাত ৯টা, দোহা

১০ ডিসেম্বর : ইংল্যান্ড—ফ্রান্স, রাত ১টা, আল খোর

 

আর্জেন্টিনায় মেসি আছেন

লিওনেল মেসি এখনো পর্যন্ত বিশ্বকাপের সেরা ফুটবলারদের একজন। ব্যক্তিগত পারফরম্যান্স বিচারেও মেসির সেরা বিশ্বকাপ যাচ্ছে এবার। আগে ফাইনাল খেলেছেন, গোল্ডেন বলও পেয়েছেন। কিন্তু এবার পেয়েছেন নক আউট পর্বে গোল। প্রতিবার মেসি বল পাচ্ছেন, কাতারের স্টেডিয়ামগুলোতে সবাই সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। এই বুঝি গোল হলো, করেছেনও তিনটি ইতোমধ্যে।

এর মধ্যে মেক্সিকোর বিপক্ষে দূরপাল্লার স্বভাবসুলভ ‘মেসি গোল’ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্সভেদী এক সুন্দর গোল যে দেখে রিও ফার্দিনান্দ বলেছেন, মেসি অবিশ্বাস্য।

নেদারল্যান্ডসের বিপক্ষে মেসি অবিশ্বাস্য কিছুই করবেন, এমন আশা সমর্থকদের। তবে মেসি বাদেও আর্জেন্টিনায় অবদান রাখছেন লিসান্দ্রো মার্টিনেজ। ডিফেন্সে তিনি দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকছেন।

দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মাঝমাঠে কর্তৃত্ব নিয়ে খেলছেন রদ্রিগো ডি পল।

নেদারল্যান্ডস – লুই ফন হালের কৌশলী দল

দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সহজ জয়ের পর গোটা দল হোটেলে ফিরেছে নাচের তালে তালে, তাল মিলিয়েছেন কোচও। লুই ফন হাল শুরু থেকেই বলে আসছেন তার এই দল বিশ্বকাপ জয়ের সামর্থ্য রাখে কিন্তু এটা তাদের জন্য চাপ নয়। কারণ দলটা তরুণ, তারা যা করেছে সেটাই প্রাপ্তির খাতায় থাকবে।

আসলেই তাই- কোডি গ্যাপকো এই বিশ্বকাপে তিন গোল করেছেন, তার ক্লাব পিএসভি আইন্দহোফেন এই স্ট্রাইকারের নামের পাশে দাম বাড়িয়ে ধরবে এবার।

নেদারল্যান্ডসের ডিফেন্সে আছেন লিভারপুলের হয়ে সফলতা পাওয়া ভার্জিল ফন ডাইক, মাঝমাঠে আছেন ফ্র‍্যাংকি ডি ইয়ং।

নেদারল্যান্ডস এই বিশ্বকাপে ফেভারিট হিসেবে না এলেও এখনো পর্যন্ত প্রায় নিখুঁত খেলেছে।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি দল কোনো ম্যাচ হারেনি- মরক্কো, ইংল্যান্ড ও ফন হালের নেদারল্যান্ডস।

ব্রাজিল- ফিরছে সাম্বার ছন্দ

গ্রুপ পর্বে ব্রাজিল ছিলো স্বাভাবিক, যেমন থাকে ব্রাজিল। দুইটা জয়, এক ম্যাচে হার, গ্রুপে চ্যাম্পিয়ন। তবে দ্বিতীয় রাউন্ডে উঠেই ব্রাজিল স্টেডিয়ামে ফুটবল খেলেনি কেবল, মানুষের মনে আনন্দের ছন্দও নিয়ে এসেছে। গোল করেছে ব্রাজিল, উদযাপনে দেখিয়েছে ব্রাজিল কেন সাম্বার জন্য বিখ্যাত।

রিচার্লিসন, নেইমার, পাকোয়েতা, ভিনিসিয়াস কেউ কারও চেয়ে কম যান না, গোলেও, নাচেও। দক্ষিণ কোরিয়া পাত্তাই পায়নি ব্রাজিলের কাছে।

ব্রাজিলের খেলা দেখে সাবেক চেলসি স্ট্রাইকার ক্রিস সুটন লিখেছেন, ব্রাজিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে অন্যসব দলকে জানান দিলো- আমরা এসেছি।

নেইমার চোট কাটিয়ে ফিরেছেন, ব্রাজিলের শক্ত ডিফেন্স এবং দুর্দান্ত এক মাঝমাঠ যেখানে ক্যাসেমিরো আছেন, তারা শক্ত চ্যালেঞ্জই জানাবে ক্রোয়েশিয়াকে।

ক্রোয়েশিয়া- আরো একবার ফাইনালের পথে?

ব্রাজিলের রদ্রিগো খুশি ক্রোয়েশিয়ার সাথে কোয়ার্টার ফাইনালের জন্য, ফেসবুকে জানান দিয়েছেন ‘লুকা মদ্রিচ, দেখা হবে’।

ক্রোয়েশিয়া কি ততোটা খুশি হতে পারছে? কোচ জ্লাটকো ডালিচ বলছেন, ক্রোয়েশিয়া প্রস্তুত ভয়ংকর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে।

ডালিচের দল জাপানের বিপক্ষে টাইব্রেকারে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়া নক আউট পর্বের তিন ম্যাচ টাইব্রেকারে জিতেই ফাইনালে জায়গা করে নিয়েছিলো। সেবার ফ্রান্সের কাছে হেরে রানার আপ হয়েছিল লুকা মদ্রিচরা।

ফিফা র‍্যাংকিংয়ে ক্রোয়েশিয়া বিশ্বের দ্বাদশ দল।

ডালিচ মানছেন, ব্রাজিলই ফেভারিট। কিন্তু তিনি বলছেন, ভয়ের কোনো কারণ নেই।

ব্রাজিলকে যদি হারাতে পারে ক্রোয়েশিয়া তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে, আর্জেন্টিনা অথবা নেদারল্যান্ডস।

ফ্রান্স- আবারো চ্যাম্পিয়ন? আবারো এমবাপে?

টুর্নামেন্ট শুরুর অনেক আগেই নিশ্চিত পল পগবা নেই, নেই এনগোলো কান্তে। টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে খবর এল, কারিম বেনজেমা খেলতে পারবেন না। চোট পেয়েছেন ব্যালন ডি অর জয়ী তারকা। কিন্তু এসবে ফ্রান্স দলে কোনো প্রভাব পড়েনি।

পোল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে তারা কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে।

এবারো নায়কের ভূমিকায় কিলিয়ান এমবাপে। যিনি গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুই জায়গায়ই নিজের নাম রাখতে পারেন। গোল করেছেন পাঁচটি, দ্বিতীয় রাউন্ড অব্দি টুর্নামেন্টে সর্বোচ্চ। গোল করাচ্ছেনও।

আঁতোয়া গ্রিজমান আছেন দুর্দান্ত ফর্মে। মাঝমাঠ তরুণ কিন্তু এখনো পর্যন্ত ভালো পারফর্ম করেছে। সব মিলিয়ে ফ্রান্স এবারও ফেভারিট হিসেবেই খেলছে।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড। ইউরোপের দুই বড় দল এবারই প্রথম বিশ্বকাপ নকআউট ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে।

ইংল্যান্ড- সাউথগেট সমালোচনার জবাব দিচ্ছেন?

সমালোচকদের অনেকেই ইংল্যান্ডের ম্যানেজার গ্যারেথ সাউথগেটের কোচিং-এর ধরন পছন্দ করেন না। অনেকে বলেন রক্ষণাত্মক, অনেকে মনে করেন তিনি বিচক্ষণ নন।

কিন্তু তাতে কী? সাউথগেটের মতো সফল কোচ ইংল্যান্ডে আর কে ছিলেন? দুই হাজার আঠারো বিশ্বকাপের সেমিফাইনাল, ইউরোর ফাইনাল খেলেছে ইংল্যান্ড সাউথগেটের অধীনে। এবারের ইংল্যান্ড আরো ক্ষুরধার।

অনেকের নজর কেড়েছেন জুড বেলিংহাম। হ্যারি ম্যাগুয়ারকে নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না অনেকে, কিন্তু ম্যাগুয়ার নিজেকে প্রমাণ করেছেন।

এক কলামে ইংল্যান্ডের সাবেক ফুটবলার অ্যালান শিয়েরার লিখেছেন, আমার মনে হয় না, ইংল্যান্ডের ভয়ের কিছু আছে।

শিয়েরার মনে করেন ইংল্যান্ড বিশ্বকাপ জিতে যেতে পারে, শিয়েরারের মতে ইংল্যান্ড এবারের বিশ্বকাপের ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি।

মরক্কো- টুর্নামেন্টের ডার্ক হর্স?

মরক্কো কাতার বিশ্বকাপ যেভাবে খেলছে এবং মরক্কান সমর্থকরা যেভাবে কাতার মাতিয়ে রেখেছেন তাতে মনেই হচ্ছে মরক্কো যে এভাবে একের পর এক বড় দলকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে যাবে, তা সবাই জানতেন। আশরাফ হাকিমি স্পেনের বিপক্ষে মাঠে নামার আগেই বলেছেন, চমক আরও দেখাতে চান তা রা।

হাকিমির জন্ম মাদ্রিদে, মরক্কোর হয়ে খেলেন উইং ব্যাকে। তিনি আধুনিক ফুটবলের সবচেয়ে কার্যকর উইং ব্যাকদের একজন। হাকিম জিয়েখও খেলেন মরক্কোর হয়ে।

আয়াক্স ও চেলসিতে খেলা এই প্লেমেকার ইউরোপে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্পেনের বিপক্ষে মরক্কোর কৌশলই বলে দেয় এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের সকল শক্তি ও দুর্বলতা সম্পর্কে অবগত মরক্কো। স্পেন ৯০০ এর বেশি পাস দিয়েছে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে, মরক্কো দিয়েছে ২১৬টি, স্পেনের বলের পেছনে ছোটেনি মরক্কান ফুটবলাররা। তারা অপেক্ষা করেছিলেন, বল এলে খেলবেন।

এটা ১২০ মিনিট কাজে দিয়েছে, শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে নায়ক বনে গেছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো, তিনি স্পেনের ক্লাব সেভিয়ার হয়ে খেলেন।

কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ পর্তুগাল।

পর্তুগাল- রোনালদোকে বেঞ্চে বসিয়ে শক্তিশালী হলো?

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৩৭, সেই আগের গতি, ক্ষিপ্রতা, ফিনিশিং দেখা যায় না তার পায়ে। সাথে যোগ হয়েছে একের পর এক বিতর্ক, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি বাতিল, পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোসকে অসন্তুষ্ট করা এবং শেষ পর্যন্ত একাদশের বাইরে যাওয়া।

বিশ্বের সবচেয়ে বেশি পেশাদার গোল করা রোনালদোকে বাইরে রেখেই পর্তুগাল ৬ গোল দিয়েছেসুইজারল্যান্ডের বিপক্ষে।

রোনালদো নেমেছিলেন শেষদিকে কিন্তু তাতে তার সমর্থকদের মনের শান্তি ছাড়া কিছু পায়নি পর্তুগাল।

সমীকরণ যেমন আছে, ফাইনালে মেসি বনাম রোনালদোও হতে পারে কিন্তু তাতে কী আসে যায়? রোনালদো শুরুর একাদশে আর সুযোগ পাবেন?

বরং রোনালদোর জায়গায় একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস করেছেন কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।

রোনালদোর একাদশে ফেরার সম্ভাবনা একরকম শেষ। খবর: বিবিসি বাংলা।

Post Views: 233

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

by admin
September 20, 2026
0
1

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
7

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি September 20, 2026
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী September 20, 2026
  • সামরিক যুদ্ধবিমান, আর চরের বুকে তৈরি করা রানওয়েতে জরুরি অবতরণ করছে মিত্রবাহিনীর বিমান September 20, 2026
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      ৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি

      September 20, 2026
      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d