ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন সাকিব। তাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দারুণ ব্যাটিংয়ে ১১ বলে ২৯ রান করে আউট হয়েছেন তিনি। মালিন্দা পুষ্পাকুমারাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রোনালদো আলীমোহামেদের হাতে ক্যাচ দেন তিনি।
সাকিবের এমন ইনিংসে ভর করে ভালো শুরু পায় তার দল। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রান করেছেন তিনি। তাতে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান করেছে সাকিবের দল।







